সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হ্যাপি বার্থডে দিদি

আজ এক বিখ্যাত সাংবাদিক এর জন্মদিন। যাঁর জন্মদিন তাঁর বিষয়ে লিখবো কি না সেটা ভেবেই চলেছি আমি নিরন্তর খাতা আর কলম হাতে বসে চুপ করে। আদৌ সেটা লিখলে কি হবে, কতটা তার অভিঘাত বা ঝড় আর প্রবল ঝাপটা সামলাতে হবে আমায় সেটা ভেবে ভয়ও হয় বেশ আমার। বুড়ো হয়ে গিয়ে এখন ভয় পেয়ে বসি আমি অল্পতেই। এখন ঘরে ভয় আর বাইরেও ভয়। এই ভয় নিয়েই তো বেঁচে থাকা আমার কোনও ভাবে। কোনও রকমে মুখ লুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করা আর কি। চেনা আর অচেনার ভীড়ে হারিয়ে যাওয়া আর মিশে যাওয়া।

আমার তবু মনে হয় নানা জনের বিষয়ে তো লিখি আমি আমার এই সাদা জীবনের কালো কথায়। যে অকথিত কথা অজানা গল্প লিখতে বেশ ভালোই লাগে আমার এই বুড়ো বয়সে এসে। সেই সব নানা অভিজ্ঞতা সমৃদ্ধ জীবনের কথা স্মৃতির সরণী বেয়ে এগিয়ে চলতে ভালো লাগে আমার। এই শীতের দুপুরে মকরের স্নান সেরে বেশ মন্দ লাগে না কি বলেন এমন স্মৃতি চারণ করতে। তাই কিছুটা ভয়, কিছুটা দ্বিধা, কিছুটা জড়তা আর কিছুটা সম্পর্কের আড়ষ্টতা কাটিয়ে এই শীতের দুপুরে মকর সংক্রান্তির দিন লিখতে বসলাম আমি বাংলার সেরা মহিলা সাংবাদিক ও সেরা মহিলা অ্যাঙ্কর মৌপিয়া নন্দীকে নিয়ে। শুধুই তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য নিয়েই এই লেখা। জানিনা কি হবে এই লেখার পর আমার।

সিঙ্গুরের তিন ফসলি মাঠ, সিঙ্গুরের নির্মল বাতাস, গ্রাম্য সিঙ্গুরের সেই ছোঁয়া লাগা মেঠো পথ ধরে মেয়েটির রাস্তায় বেরিয়ে পড়া। সিঙ্গুর থেকে কলকাতার রাজপথে নেমে ভোরের ট্রেন ধরে শহরে এসে কঠিন লড়াইয়ে শামিল হওয়া। পা টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে চলা বেশ কঠিন ও কঠোর পথ ধরে সাবধানে আর নিজেকে কিছুটা সামলে নিয়ে। গ্রাম থেকে শহরে এলে যা হয় আর কি। 

কিন্তু কিছু কিছু মানুষ থাকেন যাঁরা হাজার ঝড় ঝাপটা সামলে কঠিন পরিস্থিতিকে ঠিক হাসি মুখেই সামলে নেন। তাঁরা কাউকে বুঝতে দেননা বাস্তব কঠিন পরিস্থিতির কথা। কি ভাবে লড়াই করে টিকে গেলেন তিনি সেই কথা। লড়াইয়ের মাঠের স্ট্রাইকার এর খেলা কোন ছকে কোন পথে এগোলো সেই কথা কাউকে না বুঝতে দিয়েই গোল করে হাসি মুখে মাঠ ছাড়েন তিনি সগর্বে আর সদম্ভে। এটাই তার আসল ইউএসপি। প্রায় হারতে হারতে জিতে যাওয়া। ট্রাইবেকারে ড্র হওয়া খেলাকে শেষ মিনিটে হাফ চান্স থেকে গোল দিয়ে জয়মাল্য গলায় পড়ে হাসিমুখে মাঠ ছাড়া। 

আর এইখানেই তাঁর জুড়ি মেলা ভার। অন্য যে কোনো মাঠের খেলোয়াড়কে তিনি বলে বলে হাসিমুখে গোল দেন এইভাবেই। আর আনন্দে উদ্বেলিত হয়ে উচ্ছসিত হয়ে মনে মনে ভাবেন এটাই যে সত্যিই বড়ো ভালো লাগে তাঁর এইভাবে অন্যদের এলেবেলে আর এলোমেলো করে দিয়ে গর্বের হাসি নিয়ে বেঁচে থাকতে আর বার বার গোল দিতে। যে বেঁচে থাকার স্বাদই আলাদা, যে বেঁচে থাকার অনুভূতি আলাদা, যে বেঁচে থাকার সুখ আলাদা। যে বেঁচে থাকার ব্যাপ্তি আলাদা। যে বেঁচে থাকার মধ্যে জড়িয়ে আছে তার প্রিয় পোষ্য দের নরম ওম মাখা ভালোবাসা মায়া আর মমতা।

আসলে কি বা লিখি আর কি বা মনে আছে তাঁর বিষয়ে আমার। সেই আকাশ বাংলা চ্যানেলে সাড়ে দশটার খবর হচ্ছে টিভির পর্দায়। সেই নিউ মার্কেটে একটি ঝাঁ চকচকে শপিং মলের বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন মহিলা সাংবাদিক। যে একটি শহরের নানা ফাঁদ পাতা ভুবনে সহসা একটি খবর করে বিখ্যাত হলেন সেই মহিলা সাংবাদিক। সেই প্যাকেজ দেখে আর মহিলা সাংবাদিকের কাজ দেখে আর তাঁর সাহস দেখে মনে হলো ইনি বহুদূর পর্যন্ত দৌড়ে যাবেন একদিন নিশ্চয়ই। 

ঝকঝকে উজ্জ্বল মুখ বেশ টিভির দুনিয়ায় বোকাবাক্স এর পর্দায় উপযুক্ত একটি সুন্দর ঝকঝকে মুখ। যে মুখ ধীরে ধীরে কেমন বাংলা মিডিয়াতে জনপ্রিয় হয়ে গেলো নিজের কাজের জোরে আর কিছুটা হলেও ভাগ্যের জোরে আর কপাল জোরে। সেই আকাশ বাংলা চ্যানেল থেকে ২৪ ঘণ্টায় চলে এসে সিঙ্গুরের মাঠ ছেড়ে কলকাতার রাজপথে দাপিয়ে ঘুরে বেড়ানো। কখনও মাওবাদী অধ্যুষিত এলাকায় দাপিয়ে কাজ করা। কোনও সময় রাস্তায় স্ট্রীট ফাইট করতে নেমে পড়া। সত্যিই বেশ বর্ণময় একটা সাংবাদিক জীবন। যে জীবনের সাথে অবিচ্ছেদ্য হয়ে জুড়ে গেছে শুধুই খবর, খবর আর খবর। জীবনের খবর। মানুষের খবর। জল জঙ্গল এর খবর। বাঘের খবর। নানা ধরনের খবর।

সেই খবরকে ভালোবাসা সাংবাদিক এর কাছ থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে। সেই ভোরবেলায় সাড়ে পাঁচটার মর্নিং শিফটে এসে একনম্বর চ্যানেলকে অ্যাসাইনমেন্টের টেবিলে বসে খবরে গোল দিতে কার না ভালো লাগে। আর গোল দেবার পর যদি দেখা যায় মাঠের সেরা স্ট্রাইকার এর প্রশংসা জুটে যায় হাসি মুখে। শোনা যায় অভিজিৎ দা ফাটিয়ে দিয়েছো তুমি। তাহলে তো আর কথাই নেই কি বলুন।

 আর যদি সেই বিখ্যাত অ্যাঙ্কর মৌপিয়া নন্দী প্রাক্তন ডিজি ভূপিন্দর সিং এর ফোন ইন নেওয়ার পর খবর পড়ে বেরিয়ে এসে আনন্দে উচ্ছসিত হয়ে বলেন, বাহ দারুন হয়েছে এই ফোনটা অভিজিৎ দা। আমি কেমন চুপ করেই শুনে বেশ মনে মনে আনন্দ উপভোগ করি। তৃতীয় সারির খেলোয়াড় হলেও প্রথম সারির খেলোয়াড় এর প্রশংসা শুনে মনে মনে ভাবি যাক উয়াড়ি টিমের প্লেয়ার তাহলে সেই বিখ্যাত মোহনবাগান বা ইস্টবেঙ্গল এর মাঠে খেলতে পারে যদি খেলার সুযোগ পায় সে কোনও ভাবে। যে সুযোগ সে আগে এই ২৪ ঘন্টা চ্যানেলে বারবার ইন্টারভিউ দিয়েও পায়নি।

যাক এসব তো সুখ স্মৃতির উত্তাপ অনুভব করে বেঁচে থাকার চেষ্টা করা মাত্র। সেই নিউজ রুমে শাশুড়ির হাসির গল্প শুনে আমার সাথে ঠাট্টা ইয়ার্কি করা। এমন ভাবে কেটে যাওয়া দিনগুলো বেশ ভালই ছিল কিন্তু আমাদের একসময়। ঝড়,ঝাপটা, হাসি, ঠাট্টা ইয়ার্কি করে জীবনটা বেশ ভালই কেটে যাচ্ছিল। কিন্তু সব দিন কি আর সমান যায়। আকাশে মেঘ জমে, মেঘ থেকে বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে কেমন যেন রাস্তা পিচ্ছিল হয়। আর সেই পিচ্ছিল রাস্তায় কাদা জমে হাঁটতে বড়ো কষ্ট হয় সেই চেনা পথ ধরে। তারপর একদিন সেই চেনা পথ, চেনা মাঠ, চেনা রাস্তা ছেড়ে অচেনা পথে নেমে হেঁটে বেড়াতে হয়। একা একদম একা। 

তবু আজ এই তাঁর জন্মদিনে নানা মানুষের শুভেচ্ছা জানানোর মাঝে এই একদম এলেবেলে,এলোমেলো, বিন্দাস জীবন নিয়ে বেঁচে থাকা এক মানুষের হ্যাপি বার্থডের শুভেচ্ছা দিদি। ভালো থেকো তুমি। এই ভাবেই নানা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে। বার বার হাফ চান্সে গোল দিয়ে মাথা উঁচু করে কলার তুলে মাঠ ছাড়ো তুমি। যেটা দেখে দুর থেকে আমি মনে মনে গর্ব অনুভব করবো। সিঙ্গুরের সেই গ্রামের মেঠো আলপথ ধরে ঘুরে বেড়ানো এক গ্রাম্য মেয়ে, আজ গ্রাম ছাড়িয়ে দিব্যি শহরের খেলোয়ারদের হাসিমুখে গোল দিচ্ছে। আর বলছে দেখ কেমন লাগে। হ্যাপি বার্থডে। ভালো থেকো তুমি।

হ্যাপি বার্থডে দিদি - অভিজিৎ বসু।
চৌদ্দ জানুয়ারি, দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্যে ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

হারিয়ে যাওয়া চিঠি

আজ আমার সাদা জীবনের কালো কথায় শুধু চিঠি আর চিঠি। হ্যাঁ, সেই সাদা কালো অক্ষরে লেখা নানা ধরনের চিঠির কথা। খোলা মাঠে খোলা চিঠি ছেড়ে একদম হৈ চৈ ফেলে দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এই বয়সেও তিনি বেশ বুকে সাহস নিয়ে আর সহজ সরল ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে খোলা চিঠি প্রেরন করেছেন। সত্যিই এই কাজকে অসাধারণ বলতে কিন্তু লজ্জা নেই কোনও।রাজনীতির ময়দানে এই মানুষটাকে যত দেখি ততো যেনো মুগ্ধ হয়ে যাই।  এমন একটা সময়ে তিলোত্তমা খুনে দোষীদের শাস্তি চেয়ে ও জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ্য মন্ত্রীর কাছে বামফ্রন্টের এই খোলা চিঠি। জানা নেই এই ফ্রন্ট এখনও কতটা সক্রিয় হয়ে ফ্রন্টফুটে ব্যাট করতে সক্ষম এই কঠিন পিচে। তবুও সেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাহুল দ্রাবিড় বা সুনীল গাভাস্কার এর মত বাউন্সার বল সামলে পত্রবোমা ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দিকে। তিনি জানেন না এর ফল পাল্টা অভিঘাত কি হবে।  আসলে এই খোলা মাঠে খোলা চিঠি ছেড়ে দিয়ে আন্দোলন করা আর অনশন করা চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে ত...

কালীঘাটের শক্তিপীঠ

শক্তির আরাধনায় গোটা বাংলা। মা কালীর এই আরাধনা অশুভ শক্তির নাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা দিকে দিকে। যার অলোকজ্বল উৎসব চলছে রাজ্যের সর্বত্রই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ির এই মা কালীর পূজা সমস্ত শক্তির ভরকেন্দ্র হিসেবে পরিচিত। যেখানে হাজির মুখ্যমন্ত্রী নিজেই, হাজির অভিষেক বন্দোপাধ্যায় ও তাঁর পরিবার। হাজির আরও অনেকেই। আর এই পূজোর অনুষ্ঠানে হাজির বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ।  এই ছোটো বাড়ী শক্তিপীঠ না হলেও কালীঘাটের এই বাড়ী কিন্তু যে কোনো শক্তিপীঠ এর থেকেও কম যায় না কিন্তু। সবাইকে টেক্কা দিতে পারে সে হাসি মুখে। রাজ্যের যে কোনো শক্তিপীঠকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম এই টালির বাড়ীর মা কালীর পূজো। দেখতে দেখতে অনেক বছর পার করে এই পূজোর বয়স বাড়ছে দিন দিন। পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা, আমলা, মন্ত্রী, নেতা, হাফ নেতা বিখ্যাত সব সাংবাদিক সবাই হাজির হন এই পুজোয় মাকে দর্শন করতে। একবার এই মার দর্শন পেলেই জীবন ধন্য। যাঁরা এই পুজোয় পৌঁছতে পারেন তারা সত্যিই সবাই বেশ ভাগ্যবান। আর যারা পারেন না তাঁরা সব আফশোষ করেন জিভ কাতেন বলেন নিশ...

হ্যাপি বার্থডে জামাল দা

আজ জামালদার জন্মদিন। আকাশবাণীর সেই সৈয়দ কওসর জামাল। কবিতা লেখক ও প্রাবন্ধিক জামাল দা। সেই ফরাসী কবিতার অনুবাদ করেন যিনি স্বচ্ছন্দে হাসিমুখে। সেই তাঁর লেখা কবিতার বই পাঠ করেন তিনি নানা অনুষ্ঠানে। কিছু কিছু মানুষ আছেন যাঁদের সাথে কথা বলতেই বেশ ভয় করে আমার। তাঁর বলয় ভেদ করে তাঁর কাছে যেতেই কেমন ভয় করে যেনো। সেই আকাশবাণীর লম্বা করিডর। সেই পরপর ঘরের দরজার বাইরে ভারী ভারী পর্দা ঝুলছে। ফ্যানের হাওয়ায় পর্দা নড়ছে একটু একটু করে। সেই একটি ঘরে বসে আছেন তিনি। ধোপদুরস্ত পোশাক আর সুন্দর ঝকঝকে জুতো পরে বারান্দা দিয়ে হেঁটে যেতেন তিনি একদম ফিটফাট হয়ে সেই কোনও সময় ডিউটি রুমে আবার সেই দোতলায় স্টেশন ডিরেক্টর এর ঘরে। দেখেই কেমন যেনো সমীহ করেই তাঁকে একটু রাস্তার পাশে দাঁড়িয়ে পড়া আমাদের একটু জড়সড় হয়ে।  আমরা সেই সময়ে আকাশবাণীর অস্থায়ী কর্মী সব। সবে মাত্র তখন স্নাতক হয়ে কলকাতা শহরে কাজের সন্ধানে ঘুরছি এদিক সেদিক ওদিক। ভাগ্যে যদি জুট যায় একটা কাজ। সেই সময়ে আকাশবাণীর লম্বা বারান্দার এককোনে বিজ্ঞানের ঘর, যুববানী বিভাগ, কৃষি বিভাগ, বাংলা কথিকা বিভাগ, ইংরাজি বিভাগ, ড...

কুড়ি থালা দশ টাকা আর রসিক মুলুর জীবন

নাম মুলু হাঁসদা। বাংলা ঝাড়খণ্ড সীমানার চরিচা গ্রাম পঞ্চায়েত এর চর ইচ্ছা রঘুবরপুরের বাসিন্দা মুলু। আজ মুলুর জীবন কথা। গ্রামের নামটা ভারী অদ্ভুত। চর ইচ্ছা রঘুবরপুর। যে গ্রাম অন্য পাঁচটা গ্রামের মতই।সাদামাটা এই গ্রামে দারিদ্র্য, অপুষ্টি আর কর্মহীন জীবনের জলছবি সুস্পষ্ট। আর সেই গ্রামের মহিলারা নিজেদের সংসার রক্ষা করতে গাছের পাতাকে আঁকড়ে ধরে রেখেছে। গাছের পাতা মুলুদের জীবনের জিয়ন কাঠি। যে জিয়ন কাঠিতে তারা ভোর হতেই পেটের টানে চলে যায় জঙ্গলে। খস খস শব্দ করে পায় হেঁটে তারা পাতা তোলে। গাছ থেকে টুপ টাপ করে ঝড়ে পড়া পাতাকে একটা একটা করে নিজের শাড়ির আঁচলে ভরে নেয়। তার পর সব পাতাকে বস্তায় ভরে ঘরে ফেরে।  ঠিক যেভাবে তারা পুকুরে নেমে শামুক গেঁড়ি আর গুগলি তোলে। যে ভাবে তাদের উদর পূর্তি হবে বলে। আর এই পাতাও যে তাদের পেট ভরায়। একটা একটা পাতাকে নিজের সন্তানের মতো আলগোছে ছুঁয়ে বুকে জড়িয়ে ধরে চুমু খায় মুলু, বলে তোরা না থাকলে কি করতাম কে জানে। মাথার ওপর শাল সেগুনের বিশাল আকারের গাছগুলো চুপ করে দাঁড়িয়ে থাকে আর তারা চুপ করে শোনে মুলুর কথা।  একে অপ...