সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শুভ মকর সংক্রান্তি

মকর মানেই নতুন জামা
কাক ভোরে স্নান,
রাত্রি জেগে মিঠে সুরে
টুসুমণির গান।
মকর মানেই পিঠে - পুলির
গন্ধে ম - ম হাওয়া,
ডুলুং পাড়ে টুসুর মেলায়
দল বেঁধে যাওয়া।
মকর মানেই মোরগ লড়াই
পাহুড় জেতার সুখ,
সন্ধ্যা - রাতে মাংস পিঠের
স্বাদে ভরা মুখ।
মকর মানেই হাতি - ঘোড়ার
পুজো করম তলে,
সান্ধ্য হাওয়ায় মন উদাসী
দিমির দিমির বোলে।

আসলে আজ এই মকর সংক্রান্তির দিন, টুসু মেলার দিন, টুসু গানে নিজেকে মাতিয়ে দেবার দিন। অজয় এর ধারে জয়দেব কেঁদুলির মেলায় ভীড়ের মাঝে নিজেকে হারিয়ে দেবার দিন। অজয় এর জলে ডুব দিয়ে স্নান করে পূণ্য অর্জনের দিন। আর নদীর ধারে মোরগ লড়াই এর দিন। আকাশে ঘুড়ি ওড়ানোর দিন, সুতো লাটাই হাতে আকাশ পানে তাকিয়ে থাকার দিন। কেমন যেনো রাশির একটি স্থান থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তনের দিন। সূর্যের দেবতাকে সকালে উঠে স্নান সেরে প্রণাম জানিয়ে শক্তি সঞ্চয় এর দিন। সূর্যের উত্তর দিকে চলে যাবার দিন। ধীরে ধীরে শীতকাল চলে যাওয়ার দিন। 

এই মকর সংক্রান্তি এর ইতিহাস ও ভারতীয় ঐতিহ্যের গভীর শিকড় রয়েছে। এটি কৃষি চক্র এবং ফসল কাটার মৌসুমের সাথে জড়িত। এই মকর সংক্রান্তি চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়। মকর সংক্রান্তি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এবং শীতের সমাপ্তি চিহ্নিত করে। ফসল কাটার উৎসব নামেও পরিচিত, মকর সংক্রান্তি সূর্যের মকর রাশিতে (মকর রাশি বা রাশিচক্র) স্থানান্তরকে চিহ্নিত করে। এটি দীর্ঘ দিনের শুরুর সূচনা করে এবং সূর্য উত্তর দিকে চলে যায়, এই কারণেই এই সময়টিকে উত্তরায়ণ বলা হয় এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে পালিত হয়, তাই এটি প্রতি বছর প্রায় একই দিনে পড়ে।

ঐতিহাসিকভাবে, মকর সংক্রান্তির প্রাচীন ভারতীয় ঐতিহ্যের গভীর শিকড় রয়েছে। এটি কৃষি চক্র এবং ফসল কাটার ঋতুর সাথে যুক্ত, যা মানুষ এবং প্রাকৃতিক বিশ্বের মধ্যে গভীর সংযোগ প্রতিফলিত করে। উৎসবটি পৌরাণিক কাহিনীগুলির সাথেও যুক্ত, যেমন রাক্ষস শঙ্করাসুরের উপর ভগবান বিষ্ণুর বিজয়।

মকর সংক্রান্তির তাৎপর্য এর জ্যোতির্বিদ্যা এবং পৌরাণিক দিকগুলির বাইরেও বিস্তৃত। এটি অন্ধকারের ওপর আলোর বিজয়, মন্দের ওপর ভালো এবং হতাশার ওপর আশার প্রতীক। উৎসবটি নবায়ন, কৃতজ্ঞতা এবং জীবনের অনুগ্রহ উদযাপনের একটি সময় বলে বিবেচিত হয়।

উৎসবের ঐতিহ্যগুলি ভারত জুড়ে পরিবর্তিত হয়, তবে সাধারণ অনুশীলনগুলির মধ্যে রয়েছে,

ঘুড়ি ওড়ানো: একটি জনপ্রিয় বিনোদন, বিশেষ করে গুজরাট এবং রাজস্থানে, নেতিবাচকতার মুক্তি এবং ইতিবাচকতার স্বাগত প্রতীক।

পবিত্র ডোবা: অনেকে গঙ্গার মতো পবিত্র নদীতে ডুব দেয়, বিশ্বাস করা হয় আত্মাকে শুদ্ধ করে।

ভোজ এবং ভাগ করে নেওয়া: পরিবারগুলি তিলগুল (তিলের বীজ এবং গুড়ের মিষ্টি), খিচড়ি এবং পোঙ্গলের মতো ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে জড়ো হয়।

বনফায়ার: নেতিবাচকতার জ্বলন এবং উষ্ণতার স্বাগত জানানোর প্রতীক হিসাবে বনফায়ারগুলি জ্বালানো হয়।

দাতব্য ও দান: লোকেরা অভাবীদের দান করে এবং সূর্য দেবতা সূর্যের কাছে প্রার্থনা করে।

মকর সংক্রান্তি হল জীবন, ঐক্য এবং প্রকৃতির আশীর্বাদের একটি প্রাণবন্ত উদযাপন। এটি সম্প্রদায়ের বোধ জাগিয়ে তোলে এবং কৃতজ্ঞতা, সমবেদনা এবং আনন্দের মূল্যবোধকে শক্তিশালী করে।

আর তার মাঝেই ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন। নারকেল, নতুন গুড়, চালের গুঁড়ির ম ম করা মিষ্টি গন্ধ। পায়েস, দুধপুলি, পাটিসাপটা, ভাপা পিঠে, সিদ্ধ পিঠের নরম স্বাদ। সরু চাকলি আর রস বড়ার মিষ্টি স্বাদ মুখে লেগে থাকে। সব মিলিয়ে মকর যেনো সত্যিই অসাধারণ একটা পরবের দিন। যে দিন সবাই মিলে পথে নেমে পড়া। নদীর জলে স্নান সেরে দুঃখ কষ্ট ভুলে নতুন করে বাঁচার শক্তি সঞ্চয় করা। আর সারা বছর ধরে সেই শক্তিকে বুকের মাঝে আগলে রেখে এগিয়ে চলা। এই নতুন বছরের শুরুতেই মকরের সংক্রান্তির দিনে শুভ কামনা করি সবার। সকলকে টুসুমনির মিষ্টি হাসি মাখা আর পিঠে - পুলির ম - ম গন্ধ ভরা.....মকর পরবের শুভেচ্ছা জানাই।

শুভ মকর সংক্রান্তি। 

শুভ মকর সংক্রান্তি -অভিজিৎ বসু।
চৌদ্দ জানুয়ারী, দু হাজার পঁচিশ।
ছবি নিজস্ব, সৌজন্য ফেসবুক ও গুগল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

সুসমীর ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমার কলেজের বন্ধু সুসমীর এর কথা। ওর ভালো নাম সমীর ঘোষ। ওর বাড়ী শ্রীরামপুরে। আমার সাথে ওর আলাপ শ্রীরামপুর কলেজে পড়ার সময়। সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা হবে। আসলে কলেজের বেঞ্চিতে বসে ওর গলার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। ছেলে মেয়ে সবাই ওর গানের ভক্ত হয়ে গেলাম একদিন ওর গান শুনেই। মেয়েরা তো ওর ফ্যান হয়ে গেলো ওর গানের জন্য।  পরে আমাদের কলেজ জীবন শেষ করে আমরা এদিক ওদিক টুকটাক কাগজে লেখার জগতে দুজনেই প্রবেশ করেছি আমরা। একদিন খুব সম্ভবত বর্তমান কাগজে বিজ্ঞানের পাতায় দেখলাম সুসমীর দাস নামে এক জনের লেখা বেরিয়েছে।সেই সময় বিজ্ঞানের পাতা দেখতেন বর্তমানের রূপকুমার বসু। আমার সাথেও পড়ে রূপদার আলাপ হয়েছিল এই লেখার সূত্রেই।  মনে পড়ে প্রতি লেখায় পঞ্চাশ টাকা দিত বর্তমান‌ কাগজ সেই সময়। সমীর তখন বিজ্ঞান নিয়ে লিখছে, আকাশবাণী তে নানা অনুষ্ঠান করছে। এরপর তারা নিউজ ডেস্ক এর কাজে যোগদান করে সে। দীর্ঘ দিন তারা নিউজ এর কাজ করেছে সে। এই হলো সুসমীর এর জীবনের রেখাচিত্র।  কিন্তু আমার সাদা জীবনের এমন এক সাদা মানুষের ...

ভূত চতুর্দশীর সেই রাত

জীবনে আলো নেই, এদিকে ঘরে টুনি লাইট লাগাচ্ছি আর স্টাইল করে ছবি তুলছি। সত্যিই কত বিচিত্র আয়োজন আর বিচিত্র জীবন। ভূত চতুর্দশীর সন্ধ্যার আলোকজ্বল এই অমলিন, ঝাপসা, ম্রিয়মান এই ছবিটা ধরা থাকলো আমার জীবনের টাইমলাইনের ফেসবুকের পাতায় আলতো করে।  ঘরের দুয়ারে বাতি দিয়ে অন্ধকারের রাজ্যে চলে যাওয়া। আর পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার আত্মীয়দের পথ দেখালাম আমি। হ্যাঁ, যে পথ ধরে আমাদের ছেড়ে যাওয়া মানুষজন এসেছিলেন তাঁরা সেই মহালয়ার পুণ্য প্রভাতে। তাঁদের তর্পণ করে স্বাগত জানিছিলাম আমরা সবাই। এতদিন ধরে এই উৎসবের আনন্দে আলোকমালায় কেমন ঘুরে বেড়ালেন তাঁরা খুশি মনে। আজকের রাত তাঁদের আবার সেই ফিরে যাওয়ার রাত। যে রাতে ঘুম আসেনা কিছুতেই। যে রাতের অন্ধকারে কত কিছুই যে ঘটে যায়।   যাঁরা এতদিন এই পৃথিবীর টানে, আপনজনদের টানে পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই তাঁরাই আজ আমাদের ছেড়ে প্রিয়জনদের সবাইকে ছেড়ে ধীরে ধীরে চলে যাবেন দূরে,অনেক দূরে। আর আমরা তখন ঘরের দুয়ারে, উঠোনে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সেই তাঁদের যাত্রাপথকে সুগম করবো আলোক সজ্জা দিয়ে। এটাই হলো ভূত চতুর্দশীর সেই আল...

কুণাল ঘোষের বার্তা ও টোটো চালকের কিছু কথা

কুণাল দার সাথে কাজ করিনি আমি কোনোদিন। বাংলা সংবাদের জগতে অনেক বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আছেন। যাঁদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে এই বাংলার মিডিয়ায়। আজ সেই কুণাল ঘোষ সংবাদ প্রতিদিন কাগজ থেকে কনসাল্টিং এডিটর পোস্ট থেকে সরে গেলেন। একদিকে তাঁর বিধায়ক হয়ে যাওয়া সরকার এর বদল হয়ে যাওয়া। আর তাই তিনি প্রতিদিন কাগজের দায়িত্ব থেকে সরে গেলেন তেমন এক বার্তা দিলেন তিনি নিজেই।  কুণাল ঘোষ এর সাথে আমার আলাপ বিশেষ নেই। সেই মহাকরণে করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘরের দিকে। তাঁর আগে পিছে সংবাদ মাধ্যমের কাজ করা রিপোর্টারদের ভীড় তাঁকে ঘিরে ভীড় করে আছেন আমিও দূরে আছি দাঁড়িয়ে। সেই বহু বছর আগে হাফ শার্ট পরে বিকেলের দিকে মদন মিত্রের অফিসে আসতেন। ২৪ চৌরঙ্গী রোড এর অফিসে ধর্মতলার কাছে। সান্ধ্য প্রতিদিন কাগজ পকেটে নিয়ে। রণজিৎ থাকতো সেই সময়। সেই সব দিন এর কথা মনে পড়ে যায় আজ আমার। সেই কঠিন বাম আমলে তাঁকে কাজ ছেড়ে চলে যেতে হয়নি একদমই। আর আজ সরকার বদলের সাথে সাথেই দিকে দিকে কাজ ছাড়ার হিড়িক পড়ে গেছে যে চারিদিক জুড়েই এই বাংলার মিডিয়ায়।  ইটিভির কাজের স...

রক্তাক্ত আমি

অর্থহীন, শব্দহীন,জীবনের অপমান বড়ই যন্ত্রণার। জীবনের অনুরণনে অপমানের ছলাৎ ছলাৎ শব্দ, শুনতে শুনতে ধীর পায়ে এগিয়ে চলা। ছিপখান ডিঙ্গি নৌকা বেয়ে নিজের মত করে অন্তরীণ হয়ে ভেসে বেড়ানো, এদিক থেকে ওদিক পানে। শঙ্খচিলের ডানায় তখন, রামধনুর সাত রঙ এর স্বপ্নের ঘুম জড়ানো ভোরের আস্তরণ। শালিকের ভেজা পায়ে, জলের ছলাৎ ছলাৎ শব্দের বাঙময় অব্যক্ত ধাক্কা। যে ধাক্কায় দ্বিখণ্ডিত হয় জীবনের অর্থ, অনর্থ, সৃষ্টি, অনাসৃষ্টি, সুখ, অসুখ,ভালোবাসা, ঘৃণা আরও কত কি।  চোখ খুলে দেখি বদলে গেছে, জীবনের উপল উপত্যকার ঢেউ খেলানো রাস্তার, সোজাসাপ্টা সেই বহু চেনা গলিপথ। যে গলিপথের চেনা রাস্তায় হাঁটতে নেমে রক্তাক্ত হই আমি বার বার। তবু রাতের আঁধার গায়ে মেখে রক্তাক্ত আমি ঘুরে, বেড়াই এদিক থেকে ওদিক। হাতড়ে খুঁজে বেড়াই রামধনুর রং মাখা ভোর। রক্তাক্ত আমি - অভিজিৎ বসু। ষোলো জুন, দু হাজার চব্বিশ।