সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চোদ্দ অক্টোবর ভোর বেলার সেই ফোন।

নোবেল কমিটি আজকে তাদের টুইটারে এই সেই বিখ্যাত ছবিটা তুলে ধরেছে আবার। হ্যাঁ, সাইকেল নিয়ে লাল মাটির রাস্তা ধরে আপনমনে ছুটে চলেছেন সেই নোবেল জয়ী বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই  আজকের মত সেদিনও এক ১৪ অক্টোবর ১৯৯৮ সালে কাকভোরে বেজে উঠেছিল অমর্ত্য সেনের ফোন। তিনি এই ফোনটা ধরার আগে ভেবে নিয়ে ছিলেন নির্ঘাত একটা খারাপ খবর অপেক্ষা করছে তাঁর জন্য। হয় পরিচিত কেউ অসুস্থ হয়েছেন তাই ফোন এসেছে তাঁর কাছে,অথবা কিছু একটা খারাপ ঘটনা ঘটেছে বলে এত ভোরে তাঁর কাছে ফোনটা এসেছে৷ এই কথা ভাবতে ভাবতেই সেই ভোরবেলার ফোনটা তিনি ধরে ফেলেন। কিন্তু না, কোনো খারাপ খবর আসেনি সেদিন সেই ভোরবেলায় তাঁর কাছে৷ তিনি জানতে পারলেন অ্যাকাডেমি অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে৷ সেই দিনটা হলো আজকের সেই চোদ্দ অক্টোবর। 

যে তাঁর এই বিখ্যাত ছবিটা আজ এতদিন পরেও নোবেল কমিটি তাদের সেই টুইটারে তুলে ধরেছে। সেই বিখ্যাত মানুষ যিনি শান্তিনিকেতনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন লাল মাটির রাস্তা দিয়ে তার সেই দু চাকার প্রিয় সাইকেল করে। যে ছবিতে লেখা আছে যে তাঁর এক সহকারীকে যখন গ্রামের কোনো শিশু কামড়ে দেয় তাদের ওজন নেওয়ার সময়। সেই সময় তাঁর সহকারী অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই সাইকেল করে সেই শিশুদের ছেলে ও মেয়ে তাদের সঠিক পুষ্টি তারা পায় কি না। তাদের সঠিক পুষ্টি পেয়ে ওজন ঠিক মত তাদের হচ্ছে কি না বয়স অনুপাতে সেটা মাপতে তিনি বেরিয়ে পড়েন এই দু চাকার সাইকেল যান করে।

 
ঘুরে বেড়ান এদিক থেকে ওদিক এই গ্রাম থেকে অন্য গ্রামে। আর সেই গ্রাম ঘুরে বেড়ানো, গ্রামের মেঠো রাস্তায় ঘুরে বেড়িয়ে গ্রামের প্রান্তিক মানুষের সাথে দেখা হওয়া, তাদের জীবনের সুখ আর দুঃখের কথা জানা, তাদের ঘরের ভাতের অভাবের কথা জানা সেটাই বোধ হয় তাঁকে এই একসময় নোবেল পুরষ্কার এনে দিলো। যিনি মাত্র নয় বছর বয়সে ১৯৪৩ সালের মন্বন্তর দেখেছিলেন। যে দুর্ভিক্ষে মারা গেছিল প্রায় ত্রিশ লক্ষ মানুষ। যা সেই ছোটবেলায় তাঁর মনে গভীর রেখাপাত করেছিল। পড়ে বড়ো হয়েও সেই ছোট বেলার দুর্ভিক্ষের স্মৃতি ভুলতে পারেননি তিনি।

যিনি বুঝেছিলেন এই দেশে ভারতবর্ষে যে দুর্ভিক্ষ তিনি প্রত্যক্ষ করেছিলেন সেটা দেখে তাঁর এই গবেষণার সূত্রপাত হয়। তিনি সাইকেল করে ঘুরে ঘুরে শান্তিনিকেতনের আশেপাশে বাস করা মানুষদের জীবনযাত্রা আর নানা তথ্য সংগ্রহ করতেন। সেই সব মানুষদের আয় কত, চালের দাম কত, এইসব জানতেন তিনি গ্রামে ঘুরে ঘুরে। 

এই জনকল্যাণকর অর্থনীতি এবং গণদরিদ্রের অন্তর্নিহিত এই কার্যকারণ বিষয়ে তাঁর এই গবেষণা। এই গবেষণার জন্যই তাঁর নোবেল পুরষ্কার পাওয়া। যে পুরস্কার পেলেন তিনি তাঁর এই দু চাকার সাইকেল করে গ্রাম আর গ্রামের অর্থনীতির সরেজমিন পরিদর্শন করে। এই একটা ছোট দু চাকার সাইকেল তাঁর নোবেল জয়ের অন্যতম বড় ব্যাপার হয়ে ওঠে একদিন। সেই চির পরিচিত ছবিটা আজ আবার নোবেল কমিটি আমাদের সামনে নিয়ে এসেছে এই আজকের দিনে। যে দিন অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। 

অমর্ত্য সেনের মা অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য। অমর্ত্য'র নামকরণ করেছেন রবীন্দ্রনাথ স্বয়ং। তাই ঠাকুর বাড়ীর সাথে তাঁর ছোট কাল থেকেই একটা গভীর সম্পর্ক ছিল। তাঁর সেই ছোটবেলায় এই আশ্রমে পড়াশোনার শুরু। তারপর ধীরে ধীরে একের পর এক হার্ডেল টপকে তাঁর এগিয়ে চলা।  ভারতবর্ষের ইতিহাসে সম্ভবত তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি মাত্র ২৩ বছর বয়সে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হওয়ার বিরল সম্মান অর্জন করেছেন। যা সত্যিই খুব গর্বের বিষয়। 

এরপর তিনি ট্রিনিট্রিতে ফেলোশিপ অর্জন করায় চার বছরের জন্য নিজের পছন্দসই যে-কোনও বিষয় নিয়ে পড়াশুনোর সুযোগ পেয়েছিলেন তিনি। অমর্ত্য সেন যে বিষয় বেছেছিলেন সেটা হলো দর্শন। এই বিষয় পরে তাঁর গবেষণার কাজে অনেক সাহায্য করেছে এই দর্শন শাস্ত্র৷ অবশ্য প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকেই দর্শনের প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল৷ সেখানে নিয়মিত দর্শন চর্চা এবং বিতর্কে অংশগ্রহণ করতেন তিনি। তর্কে তুখোড় দক্ষতা ছিল তাঁর। আর এই দর্শন শাস্ত্র তাঁকে আরও নানা ভাবে তাঁর এই দুর্ভিক্ষ আর মানুষের ক্ষুধা নিয়ে কাজ করতে সাহায্য করে। 

অমর্ত্য সেন  এর জন্ম 3 নভেম্বর, 1933 সালে শান্তিনিকেতনে। তিনি হলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ যিনি কল্যাণ অর্থনীতি এবং সামাজিক পছন্দ তত্ত্বে অবদানের জন্য এবং সমাজের দরিদ্রতম সদস্যদের সমস্যায় তাঁর আগ্রহের জন্য অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। সেন দুর্ভিক্ষের কারণগুলির উপর তার কাজের জন্য সর্বাধিক পরিচিত, যা খাদ্যের বাস্তব বা অনুভূত ঘাটতির প্রভাব প্রতিরোধ বা সীমিত করার জন্য ব্যবহারিক সমাধান গুলির বিকাশের দিকে পরিচালিত করেছিল তাঁকে।

কল্যাণ অর্থনীতি সম্প্রদায়ের কল্যাণে তাদের প্রভাবের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক নীতিগুলি মূল্যায়ন করতে চায়। অমর্ত্য সেন, যিনি তার কর্মজীবনকে এই ধরনের বিষয়গুলিতে উৎসর্গ করেছিলেন, তাকে "তাঁর পেশার বিবেক" বলা হয়। তাঁর প্রভাবশালী মনোগ্রাফ কালেক্টিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার (1970)-যা ব্যক্তি অধিকার, সংখ্যাগরিষ্ঠ শাসন এবং স্বতন্ত্র অবস্থার তথ্যের প্রাপ্যতার মতো সমস্যাগুলিকে সম্বোধন করে- গবেষকদের মৌলিক কল্যাণের বিষয়ে তাদের মনোযোগ দিতে অনুপ্রাণিত করেছিল।

তিনি দারিদ্র্য পরিমাপের একটা পদ্ধতি তৈরি করেছিলেন যা দরিদ্রদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য দরকারী তথ্য দেয়। উদাহরণস্বরূপ, অসমতার উপর তার তাত্ত্বিক কাজ একটি ব্যাখ্যা প্রদান করে যে কেন কিছু দরিদ্র দেশে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা কম, যদিও পুরুষদের তুলনায় নারীরা বেশি জন্মগ্রহণ করে এবং পুরুষদের মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। তিনি দাবি করেছেন যে এই তির্যক অনুপাতটি সেইসব দেশের ছেলেদের জন্য উন্নত স্বাস্থ্য চিকিত্সা এবং শৈশবকালীন সুযোগের ফলে।

দুর্ভিক্ষের প্রতি তাঁর আগ্রহ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয়েছিল। একটি নয় বছর বয়সী বালক হিসাবে, তিনি 1943 সালের বাংলার দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেছিলেন তিনি। যেখানে ত্রিশ লক্ষ লোক মারা গিয়েছিল। এই বিস্ময়কর জীবনহানি অপ্রয়োজনীয় ছিল বলেই তাঁর মনে হয়েছিল এক সময়ে।  তিনি বিশ্বাস করতেন যে সেই সময়ে ভারতে পর্যাপ্ত খাদ্য সরবরাহ ছিল কিন্তু এর বন্টন বাধাগ্রস্ত হয়েছিল কারণ বিশেষ গোষ্ঠীর লোক - এই ক্ষেত্রে গ্রামীণ শ্রমিকরা - তাদের চাকরি হারিয়েছিল এবং তাই তাদের খাদ্য ক্রয়ের ক্ষমতা কমে গেছিলো।

 তার দারিদ্র্য এবং দুর্ভিক্ষ: এনটাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন (1981) বইতে , তিনি প্রকাশ করেছেন যে দুর্ভিক্ষের অনেক ক্ষেত্রে খাদ্য সরবরাহ উল্লেখ যোগ্যভাবে হ্রাস পায়নি। পরিবর্তে, মজুরি হ্রাস, বেকারত্ব, ক্রমবর্ধমান খাদ্য মূল্য এবং দুর্বল খাদ্য-বন্টন ব্যবস্থার মতো সামাজিক ও অর্থনৈতিক কারণগুলির একটি সংখ্যা সমাজের নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে অনাহারের দিকে পরিচালিত করে। আর যে কারণে দেশে শুরু হয় দুর্ভিক্ষ।

খাদ্য সংকট পরিচালনাকারী সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলি তাঁর এই কাজের দ্বারা প্রভাবিত হয়েছিল। তার মতামত নীতিনির্ধারকদের শুধুমাত্র তাৎক্ষণিক দুর্ভোগ কমানোর জন্য নয় বরং দরিদ্রদের হারানো আয় প্রতিস্থাপনের উপায় খুঁজে বের করার জন্য-উদাহরণস্বরূপ, পাবলিক-কাজ প্রকল্পের মাধ্যমে-এবং খাদ্যের জন্য স্থিতিশীল মূল্য বজায় রাখার দিকে মনোযোগ দিতে উৎসাহিত করেছিল।

রাজনৈতিক স্বাধীনতার একজন জোরালো রক্ষক, তিনি বিশ্বাস করতেন যে কার্যকর গণতন্ত্রে দুর্ভিক্ষ ঘটে না কারণ তাদের নেতাদের অবশ্যই নাগরিকদের দাবির প্রতি আরও প্রতিক্রিয়াশীল হতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য , তিনি যুক্তি দিয়েছিলেন, সামাজিক সংস্কার - যেমন শিক্ষা এবং জনস্বাস্থ্যের উন্নতি - অবশ্যই অর্থনৈতিক সংস্কারের আগে হওয়া উচিত এটাই ছিল তাঁর অভিমত।

 
সহজ কথায়, দীর্ঘস্থায়ী অনুমান যে কোনো প্রদত্ত আয় বৃদ্ধির ফলে একজন দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির চেয়ে বেশি অতিরিক্ত সন্তুষ্টি অর্জন করবে। সামাজিক নীতির স্তরে, এর অর্থ হল ধনী থেকে দরিদ্রে সম্পদ পুনঃবণ্টনের ব্যবস্থা করা। কিন্তু সেটা আজ হচ্ছে কোথায়। ধনী আরও ধনবান হচ্ছে। গরীব আরও দরিদ্র হচ্ছে। যেমন প্রগতিশীল আয়করের ক্ষেত্রে ব্যক্তিগত সন্তুষ্টির যোগফলকে বাড়ানো যায় না। 

অর্থনৈতিক নীতি বিচার করার জন্য তখন একটি নতুন এবং আরও সীমিত মাপকাঠি তৈরি করা হয়েছিল: একটি অর্থনৈতিক পরিস্থিতিকে অন্যের চেয়ে উচ্চতর বিচার করা হয়েছিল শুধুমাত্র যদি অন্তত একজন ব্যক্তিকে অন্য কাউকে খারাপ না করে উন্নত করা হয়। বিকল্পভাবে, একটি অর্থনৈতিক অবস্থা পূর্ববর্তী একটি থেকে উচ্চতর বিচার করা যেতে পারে যদিও কিছু ভোক্তাদের খারাপ করা হয়েছিল যদি লাভকারীরা ক্ষতিপূরণ দিতে পারে এবং এখনও আগের চেয়ে ভাল হতে পারে। 

যাইহোক, বেশ কয়েকটি বিকল্পের মধ্যে বিচার করার কোন উপায় থাকবে না যার মধ্যে সবাই এই শর্তটি পূরণ করেছে। তাঁর এই দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব,জনকল্যাণ অর্থনীতি ও গণ দারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান সারা বিশ্ব মনে রাখবে। যিনি শুধু নোবেল পুরস্কার নয় তিনি ভারতরত্ন পান। কিন্তু তিনি বিশ্বনাগরিক হয়েও নিজের শিকড়কে ভুলে যাননি তিনি। তাই মাঝে মাঝেই তিনি ছুটে আসেন তাঁর সেই প্রিয় শান্তিনিকেতনে, সেই প্রিয় তাঁর বাড়ী প্রতীচিতে। হয়তো সেই বাড়ির বারান্দায় বসে ভাবেন তিনি, লালমাটির এই রাস্তা ধরে দু চাকার সাইকেল নিয়ে যদি আবার বেরিয়ে পড়া যেতো গ্রাম দেখতে, গ্রামের মানুষদের জীবন বদলেছে কিনা দেখতে। 

চোদ্দ অক্টোবর ভোর বেলার সেই ফোন - অভিজিৎ বসু।

ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ মায়ের দিন

আজ মায়ের দিন। দেখতে দেখতে দেয়ালের এই ছবিটা কেমন যেনো ধূসর হয়ে যাচ্ছে। সেই ছবিতে মা আমার আটকে আছে তিন বছর পার। মা বলে ডাকা হয়নি কতদিন আমার। মায়ের সাথে দেখাও হয় না আর আমার বহুদিন। আর কোনোদিন হবার সম্ভাবনা নেই। তবু এই ভোরবেলায় মায়ের দিন যাপন এর দিনে চারিদিকে শুধুই মায়ের সাথে ছবি দেখে আমার খুব কষ্ট হয় যে। সেই ছোটো বেলার লাঠির মার খেতাম আমি। ভাড়া বাড়ীর সামনে উঠোনে বাঁশে দড়ি দিয়ে হাত বেঁধে মার সেই লাল দাগ হয়ে যাওয়া আজ কিছুই নেই এই জীবনে আমার সব দাগ উবে গেছে কবেই। শুধুই সেই টালির ঘরে সেই কত বছর আগের দেওয়ালে টাঙানো একটি ছবি আছে আর কিছু ধূসর স্মৃতি। যাকে এই রাতদুপুরে কুলুঙ্গি থেকে বের করলেই দু চোখ বেয়ে জল আসে আমার এই বুড়ো বয়সেও।  কেন যে মা আমায় ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলো কে জানে। যে মাকে ২৪ ঘণ্টার কাজ ছেড়ে দিয়ে চলে এসে চিকিৎসা করতে পারলাম না ওষুধ কিনে দিতে পারলাম না শেষকৃত্যর টাকা জোগাড় করে লোকে দিয়েছে তারপর সেই কাজ করেছি আমি। আর আজ কেন যে এমন দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার হৃদয় কে জানে। এতো কান্না জমে ছিল এত দিন পরেও আমার হারিয়ে যাওয়া মায়ের জন্য। যেটা ...

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

বসন্তের মল্লিকা

মন কেমন করা ভোরে ঘুম জড়ানো চোখে, তোমার মুখে, ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে মল্লিকার  প্রস্ফুটিত রূপ। তোমার পুরু ওষ্ঠের কালো তিলের হাতছানি এড়াতে প্রাণপনে লড়াই করি আমি দিন ভোর। ঠিক যেমন করে কাক-কোকিলের লড়াই বাঁধে নিম গাছের মাথায় দুপুর বেলায়। যে মুখের মায়ায় আমি লুটায়ে পড়ি বার বার তোমার মল্লিকা বনে। হাজার বছর বছর ধরে অপেক্ষা করি আমি শুধু তোমারই জন্য। যে অপেক্ষার দিন, রাত, ঘন্টা, প্রহর গুনি আমি  সব সময়। রাতের অন্ধকারে মাথার ওপর ব্যবিলনের ঘড়ির ঘড় ঘড়ে আওয়াজ। দুলকি চালে চলা সিলিং ফ্যানের মাথা দুলিয়ে ঘুরে যাওয়া। হালকা হাওয়ায় উড়ে যায় পাখির পালক, উড়ে যায় বসন্তের প্রলাপ বকা বিধুর আঁধার মাখা মন। যে মনের মণিকোঠায় আজও অমলিন সেই মায়াময় হাসি, সেই কালো তিলের স্পর্শ। সেই ভেজা ঠোঁটের মন কেমন করা কুহু কুহু ডাক। আমি চুপটি করে বসে থাকি একা রাতের অন্ধকারে জানলার গারদ ধরে। গারদের ঠাণ্ডা লোহার রডে চিবুক ঠেকিয়ে বসে থাকি শুধু তোমারই জন্য। ঠাণ্ডা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বসন্তের প্রলাপ বকা ভোর।  যে ভোর বেলায় মল্লিকার গন্ধে মাতাল হয় আমার সারা শরীর, মন। বসন্তের মল্...

ভূত ধরার অভিযান ও রাজনীতি

ভূতের ভবিষ্যৎ এর পর এখন ভোটের ভবিষ্যত নিয়ে চিন্তায় আছে শাসক দল তৃণমূল। যদিও এতে আমার মনে হয় ভূতেরাও বেশ বিরক্ত হয়ে পড়েছে একটু। বেশ সুখেই দিন কাটছিল তাঁদের হঠাৎ করেই কেনো যে এই ভূত ধরার অভিযান শুরু হলো রাজ্যে জুড়ে কে জানে। তবে না দিদির নির্দেশ বলে কথা। ভূত ধরতে তাই সকলের নেমে পড়া মাঠে ময়দানে। দলের ছোটো , বড়ো, মেজো, সেজো, এমনকি কোলের বাচ্চারও জরুরী ভিত্তিতে ভূত ধরার অভিযানে অংশ গ্রহণ করা।  জেলায় জেলায় এখন ভূত ধরার কাজ চলছে জোর কদমে। তবে শুধু ভূত ধরলেই হবে না কত ভূত ধরা হলো। কেমন ধরনের ভূত ধরা হলো তার হিসেব পেশ করতে হবে সপ্তাহে সপ্তাহে দলীয় কার্যালয়ে। মামদো না শাকচুন্নি তারা। শুধু হিসেব পেশ করলেই হবে না ভূত ধরার কাজে সত্যিই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, লোক রাস্তায় সব বাড়িতে বাড়িতে গেছে কি না তার ছবিও প্রকাশ করতে হবে। সেই ছবি আপলোড করে জানাতে হবে, হ্যাঁ ভূত ধরার অভিযানে তাঁরা সামিল হয়েছেন সত্যিই সত্যিই। কেউ ফাঁকি মারেনি একদম কাজে। কেউ কাজ না করে ঘরে বসে থাকলেই সে কিন্তু বাদ পড়ে যাবে। একদম কড়া নির্দেশ দলের নেত্রীর।  ক...

ভাইফোঁটার সকাল

ভাই ফোঁটা এলেই আমার মনে পড়ে ছুটু আর বুয়ার কথা। ওরা যমজ দুই বোন। সেই আমাদের সবার কাছ থেকে হারিয়ে যাওয়া ছুটু আর বুয়ার দিদি মিষ্টুর কথা। সেই আমার বড়ো মামার নালিকুল এর বাঁশ বাগানের পাশে সেই ছোটো বাড়ির কথা। মামী বা মাইমাকে সেই নামে না ডেকে সেই সুন্দর গ্রামের বৌদি বলে ডাকা কথা। আসলে জীবন তো এমন করেই এক একটা উৎসবের আনন্দের মাঝে আমাদের কাছে ফিরে আসে এইভাবেই। নানা হারিয়ে ফেলা স্মৃতি নিয়ে।  আজ বড়দা মানে আমার বড়ো মামা নেই। কলকাতা পুলিসের কাজ করতেন তিনি। অবসর নেওয়ার আগেই মারা গেছেন তিনি। মামিমা চলে গেছেন বহুদিন হলো। আর মিষ্টু আমাদের বড়ো বোন সেও চলে গেছে অসুস্থ হয়ে বিয়ের পর। তাই আমার ভাই ফোঁটার আনন্দে ভাঁটা পড়েছে বহুকাল আগেই। তবু রাতের বেলায় অনেক খুঁজে পেতে ছুটুর উজ্জ্বল মুখের ছবি দেখে বেশ ভালো লাগলো আমার। সেই ছোটো বেলায় ওই বোধহয় কেরোসিন তেল খেয়ে হৈচৈ বাঁধিয়ে বসেছিল শ্রীরামপুরে বাড়িতে। সেকি অবস্থা হয়েছিল সেইদিন।  বাড়ির এক ছেলে হলেও ভাই ফোঁটা দেবার লোক ছিল না আমার। তাই দিদা আমায় ভাই বলে ডাকতেন তিনি সবার সাথে আমায় ফোঁটা দিতেন। তিন...