সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একটুকরো আলোর খোঁজে

ঘরের ধূলি ধূসর বাক্স ঘেঁটে মিলে গেলো লাল, নীল, সবুজ, সাদা রঙের সব হরেক রঙের আলো। বাক্সবন্দী ওই আলো পেয়ে আমার অন্ধকার নিস্তব্ধ ধুলো পড়া ঘরে কেমন উজ্জ্বল আলোময় হাসির শব্দহীন আওয়াজ ভেসে আসে আজ দুর থেকে। এই অন্ধকার ঘরে কেমন আলোর খোঁজে আমরা সবাই বেশ ব্যস্ত এই সময়ে। অন্ধকার রাতের খরা কাটিয়ে চারিদিক জুড়েই নানা আলোর বাহার ঝুলছে এদিক থেকে, ওদিক থেকে। ওই একচিলতে বারান্দায় ঝুলছে ম্রিয়মান নরম মিটি মিটি আলোর মিষ্টি ঝলকানি। যে অভিমানী বারান্দাকে বহুদিন ভালো করে আমার দেখাই হয়না আর। সেই এক চিলতে বারান্দাও কেমন মহার্ঘ্য হয়ে ওঠে এই আলোর মরশুমে। ঠিক ওই এক ঘরে, এক সাথে বাস করা, মুখ বুজে সংসার করা ওই বহু পুরোনো দামী মানুষটার মতই। যার কোনো খবর নেওয়া হয় না আর আমার বহুদিন, বহু বছর, বহু যুগ। তার জীবনের মুছে যাওয়া আলোর ঠিকানা খুঁজে পাওয়া হয় না আর বহুদিন এদিক ওদিক অনেক দৌড়েও। আজ সেই বারান্দাই যেনো কত সহজে আপনার হয়ে যায় ঠিক এই আলোর মরশুমে আমার জীবনের এই দামী মানুষটার মতই।

 হ্যাঁ, আঁধার কাটিয়ে এই আলোর মরশুমে ভেসে পড়া। গা এলিয়ে দেওয়া। একদম বুকের মাঝে কষ্ট চেপে, দাঁতে দাঁত চেপে লড়াই করা। একটুকরো আলোর স্পর্শ পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়া ওই শেষবারের জন্য। আঁকড়ে ধরা, জড়িয়ে ধরা উজ্জ্বল এলোমেলো আলোকে বুকের মাঝে। যে আলোর এলোমেলো ঝাপটায় বহুদিন পর ক্লান্ত হয়ে দু চোখ বুজে আমার পড়ে থাকতে ইচ্ছা করে ঘরের এক কোণে চুপ করে। যে আলোর খোঁজে আর খানা তল্লাশিতে ব্যস্ত আমরা সবাই যে যার নিজের মতো করেই। দৌড়ে, ছুটে, ঝাঁপিয়ে , একে অন্যকে ঠেলে দিয়ে। আমার হাপর টানা বুকের মাঝে তখন কেমন যেনো চিনচিন করা ব্যথার রিনরিনে সরু চুরির আওয়াজ। যে ব্যথার কোনো সরবিট্রেট নেই যে আমার কাছে। 

 বহুদিন পর ঠিক যেনো ওই মন খারাপ করা এই অভিমানী বারান্দায়, ঝুলে থাকা এলোমেলো আলোকে দেখে আমার মনে পড়ে গেলো পুরোনো দিনের নানা কথা। সেই গঙ্গার ধারে বসে থাকা ওই উত্তুরে আলতো হাওয়া মেখে আলোর খোঁজে আমার অভিমানী প্রেমিকার উদাসী মুখের সেই গন্ধ মাখা চুলের ঝাপটা, তার নরম চোখের এলোমেলো আলো, নরম ঠোঁটের হাতছানি, নরম আঙ্গুলের একটুকরো স্পর্শ, নরম বুকের মিষ্টি গন্ধ আজও যেনো সেসব আলোমাখা কথা বড়ো বেশি মনে পড়ে যায় আমার। যে খোলা বারান্দায়, জানলার এক চিলতে কোণে, ঠাঁই পেয়েছে আজ নানা ধরনের আলো। নানা রকম আলোর ঝলকানি দেখে পথের ধারে অপেক্ষা করছে আজ নানা আলোর বাহার তারা ঝুলছে চারিদিক জুড়েই আমার চারিপাশে। অন্ধকার জীবনের এই গ্রিল বারান্দায় কেমন নিষ্ঠুর হয়ে।

আসলে অন্ধকার এর উৎস হতে যেনো সেই উৎসারিত আলো। এই বিখ্যাত লাইনটা ঠিক এই সময়েই মনে পড়ে যায় আবার। যে আলো চারিদিক থেকে চুঁইয়ে চুঁইয়ে পরছে এদিক থেকে, ওদিক থেকে। জানলার ফাঁক গলে পড়ছে আলোর নরম স্পর্শ, বারান্দায় আলোর এলোমেলো অবিন্যস্ত ঝুলে থাকা। ক্ষীণ নরম ওই খড় খড়ে দড়ির উপর এক কোণে ঝুলে থাকা পুরোনো নানা জিনিসের মাঝখান থেকে নিচে নেমে পড়েছে নানা রঙ এর আলোর কানভ্যাস। আর যে ক্যানভাসে নানা চেনা মুখের হাসি উপচে পড়ছে যেনো ঠিক ওই আগের মতই।

আমিও কেমন বেসামাল হয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি সেই আলোর ক্যানভাসকে বুকে নিয়ে। যে ক্যানভাসে আঁকা বাঁকা ছবি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার বুটা একচিলতে আলো হয়ে এদিক থেকে ওদিক, যে ক্যানভাসে ছবি হয়ে ধীর পায়ে ক্লান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার বহু পুরোনো দিনের সঙ্গী সেই অভিমানী বারান্দার মত সেই বহু দিনের প্রেমিকা আমার ঘরের একমাত্র আলো। যে আজ আমার অন্ধকার ঘরে একমাত্র আলোর ঠিকানা। যাকে দেখলে মনে পড়ে সত্যিই তো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। যার দুচোখের তারায় আজ আলোর বদলে অন্ধকার এর ভীড় উপচে পড়ছে, চুঁইয়ে পরছে, ছড়িয়ে পড়ছে। আর যে ক্যানভাসে এই দুজনের মাঝে কেমন একা একা ঘুরে বেড়াই আমি আমার এলোমেলো, এলেবেলে ছন্দহীন জীবন নিয়ে শুধু একটুকরো আলোর খোঁজে। 

একটুকরো আলোর খোঁজে - অভিজিৎ বসু।
ত্রিশ অক্টোবর, দু হাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...