সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভালো থেকো তুমি শুভ্রা

মাঝে মাঝেই আমার কাছে শুভ্রার এই ছবিটা ভেসে আসে। একদম কেমন করে যেনো তাকিয়ে আছে অবাক হয়ে আমার দিকে। হয়তো বলছে কি হলো আমায় চিনতেই পারছো না যে অভিজিৎ দা। ভেবেছি দেখেই ওকে রিমুভ করে দেবো বা সরিয়ে দেবো ফেসবুকের দেওয়াল থেকে কিন্তু সেটা পারিনি আমি। খুব যে ওর সাথে আমার সখ্যতা ছিল সেটা নয়। খুব যে আমার সাথে ওর যোগাযোগ বা পরিচয় ছিল সেটাও নয়। ইটিভির হায়দরাবাদ ডেস্ক এ ছিল ও। মাঝে মাঝে ফোন করতো কপি নিয়ে ওইটুকুই যা আলাপ বা পরিচয় ওর সাথে। উচ্ছল, প্রাণবন্ত একটি মেয়ে। হাসিখুশি মেয়ে। ওর চোখ দুটো ভারী সুন্দর ছিল। আজ কাল দিনে, রাতে, দুপুরে হঠাৎ করেই আমার কাছে ফিরে আসে শুভ্রার বন্ধুতের বার্তা। কিন্তু কেন, কে জানে। হারিয়ে যাওয়া শুভ্রা কি আবার ফিরে আসতে চায়। জানিনা আমি। 

এই যে হারিয়ে যাওয়া প্রিয় চেনা সব মানুষজন আমাদের জীবন থেকে হঠাৎ করেই তো হারিয়ে যায় কাউকে কিছু না বলেই কোনো নোটিশ না দিয়েই। একসাথে কাজ করা মানুষজন, পাশাপাশি বাড়িতে বাস করা মানুষজন, ট্রেনে একসাথে অফিস যাওয়া মানুষজন হঠাৎ করেই কেমন কপুরের মতই উবে যায় তারা। খবর পাওয়া যায় ওই মানুষটা কাল অফিস থেকে বাড়ী ফিরে অসুস্থ হলেন আর মারা গেলেন। আর এই খবর শুনে মনে মনে ভাবি যা এই তো কাল একসাথে এক ট্রেনের কামরায় অফিস গেলাম। তাস খেলার আনন্দে মশগুল ছিলেন তিনি। আর আজ তিনি নেই। সত্যিই জীবন যে কত অনিত্য কে জানে। এই আছে আর এই নেই এই নিয়েই তো জীবন আমাদের।

কিন্তু শুভ্রা। কত সুন্দর ছটফটে মেয়েটা। দৌড়ে বেড়াতো ডেস্কের এদিক ওদিক। খবর ধরানোর কত তাড়া ছিল ওর। কি প্রাণবন্ত মেয়েটা। হঠাৎ কি যে হলো। আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো। তখন বোধহয় মির্জা গালিব স্ট্রীট এর অফিস ছিল ইটিভির। সেক্টর ফাইভে উঠে যায়নি শসেই অফিস। শুভ্রা ওর কয়েক দিনের বাচ্চাকে জন্ম দিয়ে চলে গেলো আমাদের সবাইকে ছেড়ে। ঠিক আজ আর আমার মনে নেই কি হয়েছিল ওর। শুধু এটা জানি ট্রাম লাইন পেরিয়ে সেই পিস হেভেনে ওকে দেখতে গেছিলাম আমরা সবাই। ওকে আনা হলো হাসপাতাল থেকে, ওকে দেখতে গেলাম আমরা। লাল সিঁদুরে আর শাড়িতে কেমন সুন্দর দেখাচ্ছিল ওকে সেদিন। সবাই ওকে দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম সেদিন। ওই একরত্তি ছেলেকে ছেড়ে ও চলে গেলো দূরে অনেক দূরে। 

বিশ্বাস করুন ভগবান এর ওপর সেদিন খুব রাগ হয়েছিলো আমার। এ কেমনতর বিচার। এক রত্তি ছেলে তার মাকে হারালো। ধীরে ধীরে তো ক্ষত শুকিয়ে যায়। ধীরে ধীরে জীবনের গভীর গোপন ব্যথা তো কমে যায়। জীবনের এই সব দুঃখ বোধহয় কিছুটা সহ্য করেই বেঁচে থাকতে হয়। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এটাই তো জীবনের ধর্ম। শোক তাপ দুঃখ সব কিছুকেই মানিয়ে নেওয়া। সেটা হয়তো ফিরোজ চেষ্টা করছে আজও এতদিন পরেও। ছেলেটা বোধহয় অনেক বড় হয়ে গেছে আজ। জানিনা আমি সে খবর। শুধু জানি যে শুভ্রার এই ছবি আমায় অনেক কিছুই মনে করিয়ে দিলো। সেই হায়দরাবাদ এর ভরা গমগমে নিউজ ডেস্ক, সেই গম্ভীর মুখে সিদ্ধার্থ সরকার এর চশমা চোখে বসে থাকা, সেই কম সময়ের খবর এর চ্যানেলের নানা দাপাদাপি। সেই কলকাতার মির্জা গালিব স্ট্রিট এর অফিস। এমন নানা কথা যে মনে করিয়ে দিলো শুভ্রা আজ আমায়।

কেনো যে এইভাবে ও ফিরে এলো কে জানে। আমার ফেসবুকের দেওয়ালে হেলান দিয়ে এসে দাঁড়ালো ওর সেই চিরাচরিত ভঙ্গিতে। একদম ঠিক আগের মতই। যেভাবে ফোন করে বলতো অভিজিৎ দা তোমার কপি পেলাম ছবি আসেনি এখনও কিন্তু দাদা। তাড়াতাড়ি দাও এটা আমায় লিখতে হবে ধরাতে হবে। আমি ফোনে বলতাম এই তো যাচ্ছে গো ছবি। না, জানি সেই কথপোকথন আর কোনোদিন হবে না আমাদের দুজনের। ফোনের ওপর প্রান্ত থেকে শুভ্রার আওয়াজ শুনতে পাবো না ছবি আসছে জানালো অভিজিৎ দা। এই বলে ফোন রেখে ও কপি লিখতে বসত হয়তো ডেস্কে। 

জানি এসব যে অতীত আজ। শুভ্রার এই চেনা ছবি আমার ফেসবুকের দেওয়ালে ভেসে আসে বার বার। জানি আমি এই ছবিও যে অতীত আজ। যে আজও আমার কাছে মাঝে মাঝেই ভেসে আসে হঠাৎ করেই। মনে করিয়ে দিয়ে যায় অনেক কিছুই। জানিনা কেনো যে আজ এই সকাল বেলায় শুভ্রা ফিরে এলো আবার কে জানে। ভালো থেকো তুমি শুভ্রা।

ভালো থেকো তুমি শুভ্রা - অভিজিৎ বসু।
ছাব্বিশ নভেম্বর, দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...