সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমাদের সবার প্রিয় লোহা


আজ আমাদের সেই ছটফটে সব সময় ফোন হাতে নিয়ে ঘাঁটা এক ক্রাইম সাংবাদিক শুভ্র চট্টোপাধ্যায় ওরফে লোহার কথা। হ্যাঁ, যার কোনো ছবি উদ্ধার করা গেলো না কোনোভাবেই। কারুর কাছ থেকেই কোনো ছবি পেলাম না আমি।আর যার নাম কেনো যে লোহা হলো তার সুস্পষ্ট কোনো গল্পও নেই আমাদের কাছে। তবু আজ সাদা জীবনের কালো কথায় সেই শুভ্র চট্টোপাধ্যায় এর গল্পকথা। সেই আমাদের সবার পরিচিত বিখ্যাত ক্রাইম রিপোর্টার লোহার গল্প। 

যার সাংবাদিকতার গুরু একজন বিখ্যাত মানুষের হাত ধরে সেই সল্টলেকে ভারতীয় বিদ্যভবন এর সাংবাদিকতার পড়াশোনা শেষ করে সেই সল্টলেকের একটি কাগজে ওর হাতেখড়ি। যে কাগজের দায়িত্বে ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাংবাদিক। সে যে কোনো পজিশনে খেলতে পারদর্শী সেই তীর্থঙ্কর বসু। আমার একসময়ের বন্ধু এখন আর যোগাযোগ নেই আমাদের দুজনের কোনো ভাবেই। আগে যদিও রাতে ঘণ্টার পর ঘন্টা কথা হতো আমাদের। বর্তমানে টোটো চালক হয়ে যাবার পর সেই যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটাই স্বাভাবিক ঘটনা। 

যাকগে সেই সময় সাংবাদিক হতে শুভ্র তখনও সে লোহা হয়নি হাওড়ার সালকিয়া থেকে বাঁধাঘাট হয়ে নিজের সাইকেল লঞ্চে তুলে নিয়ে আহিরীটোলা আসতো। তারপর সে প্যাডেল করে সাইকেল চালিয়ে সল্টলেকে কাগজে কাজ করতে যেতো প্রতিদিন। যেটা শুনে মনে হলো সত্যিই এই খবরের নেশা বড়ই মারাত্মক। যে নেশা একবার কাউকে ধরলে ছাড়ানো মুশকিল আরকি। শুভ্রর সেই নেশায় পেয়ে বসেছিল মনে হয় ওকে। 

 এরপর সেই সল্টলেকের কাগজ ছেড়ে ও কাজে যোগ দিলো হিন্দি চ্যানেলে সেই তাজা খবরে। এটাই ওর প্রথম টিভিতে প্রবেশ। এরপর এগিয়ে গেছে সে ধীরে ধীরে। অতনু হালদার সেই সময় ইটিভিতে কর্মরত একজন ক্রাইম রিপোর্টার নেওয়া হবে শুভ্র পরীক্ষা দিয়ে ইটিভিতে ঢুকে গেলো সেই ওর কলকাতার রাজপথে পা দেওয়া। আর ধীরে ধীরে এগিয়ে চলা ওর।

ওর কানে ফোন, আর মুখে একটাই বুলি দাদা কিছু আছে নাকি। কিছুই নেই দাদা। একটা বাংলাদেশী অ্যারেস্ট নেই দাদা। হ্যাঁ, এটাই হলো আমাদের চেনা শুভ্র। ওর খবরের পেছনে লেগে থাকার এই নিরন্তর চেষ্টা আর সেই পুলিশ অফিসারকে ফোন করে দাদা কিছু আছে বলা আমার বেশ ভালই লাগতো আরকি। 
আর সারাদিন পরে ঘরে ফিরে শরীর ঠিক রাখতে জিম করা আর ব্যয়াম করা। সে লোহা তুলতে না পারলে হাতের কাছে ইট দিয়ে সে কাজ চালিয়ে নেবে। এটাই ওর দ্বিতীয় নেশা।

 প্রথম নেশা যদি হয় দাদা কিছু আছে। কোনো খবর নেই দাদা আজ। ওর দ্বিতীয় নেশা হলো রাতে ঘরে ফিরে জিম করা, লোহা তোলা যা ওর শরীর ঠিক রাখতে সাহায্য করবে। আর শরীর ভালো থাকলেই তো সে অফিস যেতে পারবে রোজ। কোনোদিন কামাই করবে না সে। ছুটি নিতেও অনীহা তার। এক বিচিত্র। জীবন ওর। প্রেম, ভালোবাসা, পরিবার, নিজের প্রতি নজর রাখা, নিজের টাকা আয় করেও কেমন উদাসীন থাকা এটা বেশ ভালো ব্যাপার কিন্তু। সচরাচর এমনটা দেখা মেলে না কিন্তু। নিজের আখের গুছিয়ে নেওয়া দল এর মাঝে একটু সব বিষয়ে উদাসীন যেনো। শুধু ওই দাদা কিছু আছে নাকি। একটা খবর হবে না দাদা।

ইটিভির কাজ করতে এসেই ওর সাথে আমার আলাপ পরিচয়। সেই সময় মৌসুমীও কাজ শুরু করেছে সেই সময় ইটিভি বাংলা নিউজ চ্যানেলে। ওদের দুজনের মধ্যে বেশ ক্রাইম এর খবর কে আগে দেবে যে আগে ধরাবে সেটা নিয়ে দৌড় হতো। পরে অতনু হালদার এবিপিতে চলে যায় ইটিভি ছেড়ে। এইভাবেই ধীরে ধীরে এগিয়ে চলেছে ও। তবে ও রিপোর্টার হিসেবে ভালো যেমন তেমন মানুষ হিসেবেও ভালো। রাতে ফোন করে কত গল্প যে হতো ওর সাথে। দেখলাম একদিন এবিপিতে লাইভ দিচ্ছে ও বেশ ভালই লাগলো। কলকাতা টিভিতেও কাজ করেছে ও বেশ কিছুদিন।

এই সারাদিন ধরে ছুটে বেড়ানো আর দৌড়ে বেড়ানোর নেশায় ওর জীবনে বোধহয় প্রেমটাই ভালো করে এলো না কোনো দিন। কেউ ওকে সেই ভাবে পছন্দই করলো না হয়তো। কিন্তু একজন বন্ধু হিসেবে, মানুষ হিসেবে ও আমায় বহু খবর দিয়েছে উপকার করেছে। যেখানে সব বড়ো বড়ো চেহারার মাতব্বর সাংবাদিকগণ ফোনে এক লাইন ইনফরমেশন দিতে চাইতো না আলাপ পরিচয় থাকলেও সেটা ও কোনোদিন করেনি। আমায় ও যত ব্যস্ত থাক ফোন ধরেই বলতো একটু পরে বলছি আর তারপরেই তথ্য সরবরাহ করে দিত। এমন নানা ধরনের খবর ও কনফার্ম করে দিয়েছে আমায়। 

একদিন তো সেই সময় ও বর্তমান পত্রিকায় কাজ করে বাস ধরে হাওড়া ফেরার সময় ওর সাথে দেখা হলো আমার। রাতের বেলায় দু জন প্রান্তে দেখেই ও এগিয়ে এলো কি খবর তোমাদের। আমি বললাম চলছে। রাতে হাওড়া স্টেশনে বাস স্ট্যান্ডে নেমেই চলো চা খাই। রাত এগারোটার ট্রেন ধরে বাড়ী ফিরবো। ও বললো ঠিক আছে চা এর দোকানে নিজেই দাঁড়িয়ে গেলো। হয়তো বাড়ী ফেরার পথে চা আর ডিম খেয়ে বাড়ী ফিরবে। কারণ সারাদিন ওর ডিম এর কোটা প্রায় হাফ ডজন বা তার বেশি। ডিম ওর সব থেকে প্রিয়। ওদের বাড়িতে ডিমওলা প্রতি সপ্তাহে ডিম সাপ্লাই করে দেয় নিয়ম মেনে আর সময় মেনে ঘরে ডিম শেষ হবার আগেই। যে শুধু বাজারে ডিমের দাম জানে অন্য কিছু সবজির দাম ওর অজানা। হ্যাঁ, এটাই হলো আমাদের ক্রাইম রিপোর্টার শুভ্র চট্টোপাধ্যায় ওরফে লোহা। 

একদিন রাতে ফোন করলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম আমি। পরে শুনলাম ও বিয়ে করেছে। যদিও সেটা নিজে বোধহয় খুব বেশি জনকে বলেনি সেই বিশেষ কথাটা। একটু লুকিয়েই ছিল এই কথা। তবে কলকাতার একজন মহিলা রিপোর্টারকে কাজ দেবার জন্য ও আমায় বলত মাঝে মাঝেই। সেই মহিলা রিপোর্টার অবশ্য পরে ভালো জায়গায় কাজ করত এবিপিতে। পড়ে সে এবিপি ছেড়ে দিলে তাকে আমি গৌহাটির চ্যানেলে কাজের সুযোগ করে দি। আর সেই মহিলা রিপোর্টার শুভ্রর বেশ পরিচিত ছিল তার জন্য আমায় সে অনেকবার বলেছে। তাকে জায়গা দিতে সে সচেষ্ট ছিল নানা ভাবেই। আমিও চেষ্টা করে ওর একটা কাজের সুযোগ হয়ে গেছে। যেটা বেশ ভালই। এই বিষয়ে শুভ্র চট্টোপাধ্যায় অন্যদের তুলনায় বেশ ভালই। অন্যরা যেটা বলতে গিয়ে ভাবে শুভ্রর সেটা নেই। যেটা ওর ভালো গুণ বলেই আমার মনে হয়।

তবে ওর সেই যে কোনো সময় গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে সে অফিস মিটিং হোক বা পুলিশ এর জরুরী ব্রিফিং হোক ফোন ধরে ব্যস্ত হয়ে উঠে যাওয়া। সেই খবরের সোর্সকে বলা দাদা বলুন এটা কিন্তু একদম এক আছে। বদলে যায়নি এখনও এতদিন পরেও। কিন্তু যে রিপোর্টার ফোনে এত সাবলীল ভাবে কথা বলে তার ফিল্ড এর অভিজ্ঞতা কি সমান। তিনি কি সমান পারদর্শী একভাবেই। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে। 

কিন্তু নন্দীগ্রাম যাওয়ার একটা অভিজ্ঞতার গল্প শুনে আমার মনে হলো হয়তো ফোনে যতটা সে স্বচ্ছন্দ ফিল্ডে বাঁশ লাঠির সামনে ততটা নয় বোধহয়। তাই বোধহয় গাড়ির সামনে ভীড় দেখে কোথায় যাচ্ছি যেনো আমরা, এই কথা বলে ফেলেছিলেন ড্রাইভার এর সামনে বসে। আর পেছনে বসে ক্যামেরাম্যান হেসে লুটোপুটি। যদিও সেটা দিয়ে হয়তো তার মাপকাঠি করা যায় না। তবু ডাকাবুকো রিপোর্টার হিসেবে কিছুটা স্পটে গিয়ে বুক চিতিয়ে লড়াই করতে গিয়ে যে একটু হলেও থমকে গেছিলেন সেই ঘটনায় সেটাই পরিস্ফুট হয়। 

একটা দুটো ঘটনা তো আর একজন রিপোর্টার এর সারাজীবনের গ্রাফকে তৈরি করে না। তবে কলকাতার রাজপথে ক্রাইম রিপোর্টার হিসেবে একটু হলেও নাম তুলে ফেলেছে শুভ্র চট্টোপাধ্যায়। যার জীবনের কথার অনেকটাই জানে ওর বন্ধু সুজিত ভৌমিক যে বর্তমান পত্রিকায় ওর সাথেই কাজ করে এখন। মাওবাদী নেতা নিয়ে কারবার তার। ওর গল্প অন্য একদিন। শুভ্র এতদিন লালবাজার, ভবানী ভবনে এতদিন ঘুরে একটা ক্রাইম বিটে ভালো জায়গা করে নিয়েছে। তবে ও নিজে পলিটিকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও মাস্টার্স করলেও কোনোদিন ও কিছুতেই রাজনীতির কোনো খবরে যেতে চায়না। ওর নাকি গায়ে জ্বর আসে সেই সব জায়গায় গেলে। ঠিক যেনো জল ছাড়া মাছ এর মত অবস্থা। 

 সত্যিই অসাধারণ এই রিপোর্টার। ক্রাইম বাদে কোনো খবরে যে স্বচ্ছন্দ নয় কিছুতেই। সারা জীবন খবর খবর করে জীবন কাটিয়ে দেওয়া এক রিপোর্টার শুভ্র চট্টোপাধ্যায়। যার ঘর, সংসার সব তার ঘরের লোক সামলায়। একসময় সব বাবা সামলাতেন এখন বউ সামলায়। সে শুধু খবরের দুনিয়ায় ঘুরে বেড়ায় আর উড়ে বেড়ায়। আর ফোনের মধ্য মুখ গুঁজে পড়ে থাকে। খবর খোঁজে চারিদিকে। এমন খবর পাগল দু একজন মানুষ এই খবরের দুনিয়ায় থাকা ভালো। এই সবের মাঝে সে একটু জ্যোতিষকে ভরসা করে। তারা যা বলে তেমন পোশাক পরে তেমন চলে। 


 বহুদিন কথা হয়নি ওর সাথে দেখা হয়নি আমার। গল্প হয়নি আমার। নিশ্চয়ই কোনো দিন দেখা হবে আবার কলকাতার রাস্তায়। দুজনে মিলে গল্প হবে পুরোনো দিনের। মনে পড়বে নানা কথা। ইটিভির কথা। নানা ঘটনার কথা। সেই সব পুরনো দিনের স্মৃতি ঝলমল দিনগুলো আবার ফিরে আসবে হয়তো আমাদের আড্ডার মাঝে। নানা জনের সাথে ওর কথা লিখতে পেরে আমার ভালই লাগলো। কেউ ভাবেন আমি কেউ যদি চাকরি দেয় তারজন্য এইসব মানুষদের নিয়ে লিখি। আবার কেউ বলেন এই উদ্যোগ ভালো। জানিনা কোনটা ভালো আর কোনটা খারাপ। মনে হয় আমার কর্মজীবনে তো শুভ্র ছিল আমার আশপাশে। তাই ওর কথা মনে হলো লিখে ফেললাম তাই। আর কোনো উদ্দ্যেশ্য নেই এই সাদা জীবনের কালো কথা লেখায়।

আমাদের সবার প্রিয় লোহা - অভিজিৎ বসু।
সাতাশে নভেম্বর, দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্য শুভ্র চট্টোপাধ্যায় এর মোবাইল ফোন থেকে নেওয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...