সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভালো থেকো সাবির দা

কিছু কিছু মানুষ থাকেন তাঁরা বোধহয় আর নিজেকে বদলাতে পারেন না সারা জীবনে কিছুতেই। যে হাত ধরে পথ চলা শুরু করেন তাঁরা সেই হাত আর ছাড়তে পারেন না কিছুতেই। জীবনে যতই ঝড় ঝঞ্ঝা যাই আসুক একভাবেই পথ চলেন তাঁরা। হয়তো প্রাপ্তির ভাঁড়ার শূন্যই থেকে যায় অপ্রাপ্তির বেড়াজালে আটকা পড়ে। তবুও নিজেদের বদলে ফেলে হাত ছেড়ে ঘাস ফুলের গন্ধ গায়ে মেখে হাসি মুখে পথ চলা শুরু করেন না তিনি কিছুতেই। 



আজ আমার সাদা জীবনের কালো কথাতে এমন একজন মানুষের কথা। যিনি একাধারে কংগ্রেস এর নেতা। একাধারে আমার বন্ধু। একাধারে আমার প্রতিবেশী। আবার একাধারে আমার বিপদের দিনের একমাত্র পাশে থাকা মানুষ। মা আজ নেই, বাবার কোনো সমস্যা হলেই আমি তাঁকেই ফোন করে বলি দাদা একটু দেখে দাও তুমি। পারলে একটু ওষুধ দিয়ে আসবে বাবাকে। হাসি মুখে রাত বারোটা বেজে গেলেও যে বাড়ী গিয়ে ওষুধ দিয়ে আসে কোনো কিছু মনে না করেই।

 আবার আমার সেই সাংবাদিকতা শুরুর কঠিন দিনে যখন একটাও ফোন করার পয়সা থাকতো না আমার পকেটে। কিন্তু সকাল হলেই খবর পাঠাতে হতো অফিসে। কি করে খবর পাঠাবো সেটা ভাবতাম আমি। তখন তাঁর বাড়িতে টেলিফোন এর সামনে বসেই খবর পাঠাতাম তাঁর বাড়ির ফোন থেকে। সেই বোধহয় ২৬৭২৪৯০৭ বা এমন কিছু একটা নম্বর ছিল তাঁর বাড়ির ল্যান্ড ফোনের নম্বর। আজ আর মনে পড়ছে না আমার সেই নম্বর কিছুতেই। দিনের পর দিন সেই তাঁর বাড়ী থেকেই খবর পাঠিয়ে ফোন করে নিজের কাজ বাঁচিয়েছি কোনরকমে। আবার সেই মার কাজে এসে দেখা করা।

আজ সেই বদলে না যাওয়া এক নেতার কথা আমার এই সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগে। সেই রিষড়ার কংগ্রেস নেতা সাবির আলী। যিনি একটা আদর্শকে আঁকড়ে ধরেই সারাটা জীবন হাসি মুখে কাটিয়ে দিলেন তিনি একভাবেই। কংগ্রেস ছেড়ে তৃণমুল। আবার তৃণমূল ছেড়ে অন্য কোনও দল কোথাও আর যেতে পারলেন না তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। বেশ হাসিমুখেই সংবিধান রক্ষা করতে রাস্তায় হাঁটলেন হাসিমুখে। হয়তো এই রাজনৈতিক কর্মকাণ্ড করে কোনও পরিবর্তন হবে না তাঁর নিজের। তাঁর দলের। ভোটের ময়দানে জেতা হয়নি তাঁর। তবুও বেশ হাসি মুখেই নিজের পুরোনো দলকে ছেড়ে চলে যাননি আজও। 

সেই রিষড়ার সেই প্রায় পঁচিশ বছর ধরে রাজত্ব করা দাপুটে সিপিএমের চেয়ারম্যান দিলীপ সরকার। সেই রিষড়ার কঠিন বাম রাজনীতির ময়দানে ঘুরে বেড়াচ্ছে কংগ্রেস এর ঝাণ্ডা নিয়ে সাবির আলী। আসলে এটা বোধহয় কিছুটা রাজনৈতিক আদর্শের প্রতি বিশ্বাস রাখা আর লয়াল থাকা। নিজের স্বার্থ চরিতার্থ করতে হবে সেটা ভেবে একবার এই ঝাণ্ডা আর ওই ঝাণ্ডা নিয়ে ঘুরে বেড়ানো নয়। যদিও এটা করে হয়তো তাঁর ক্ষতি হয়েছে রাজনৈতিক জীবনে অনেক। তবুও সেই আদর্শকে আঁকড়ে ধরে বেঁচে থাকা এটা বেশ ভালো ব্যাপার। বদলে না গিয়ে এই এক থেকে যাওয়া। ভালো থেকো তুমি সাবিরদা। এমন করেই বদলে না গিয়ে এক থেকে যাও এইভাবেই আদর্শকে আঁকড়ে ধরে।

ভালো থেকো সাবির দা - অভিজিৎ বসু।
তেইশ ডিসেম্বর, দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...