সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জৈন টিভির রিপোর্টার ধ্রুবদা

আমার সাদা জীবনের কালো কথায় আজ সেই জৈন টিভির ধ্রুবজ্যোতি নন্দীর কথা। যাঁর সাথে হঠাৎ আজ বহুদিন পর দেখা হয়ে গেল আমার শান্তিনিকেতনে। আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের এক দুপুরের কথা মনে পড়ে গেলো আমার। দু হাজার সাল হবে সেটা। আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের ঘটনা এটা। শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালের বেডে শুয়ে আছি আমি। মাথার কাছে বন্দুক ধারী পুলিশের কড়া পাহারা। ঠিক একদিন আগেই উত্তরপাড়া পৌরসভার নির্বাচনে সিপিএমের গুণ্ডা বাহিনীর বা ক্যাডার বাহিনীর হাতে মার খেয়ে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।

 কাগজে কাগজে প্রথম পাতায় বেরিয়েছে আমার খবর আর সেই আমার ছবি। মাথার কাছে বাংলা, ইংরাজি বহু কাগজ রাখা আছে। আর মাঝে মাঝেই কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস এর নেতারা আসছেন দেখা করতে হাসপাতালে আমার সাথে। কেমন আছি জানতে। নিজেকে বেশ কেউকেটা মনে হচ্ছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে। হঠাৎ হাফ শার্ট জামা আর প্যান্ট পরে জামা কি গোঁজা ছিল মনে পড়ছে না ঠিক এত দিন পরে আমার। মুখে কাঁচা পাকা দাড়ি, বেশ ভারী চেহারা মুখে হাসি নিয়ে এলেন একজন। শুনলাম দিল্লী থেকে এসেছেন জৈন টিভির লোক তিনি। আমার ইন্টারভিউ নেবেন তিনি। 

এসেই ক্যামেরার ব্যাগ খুলে ফেললো এক ক্যামেরা ম্যান। আমার মুখে ডিঙ্কি লাইটের আলো পড়ল। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় সেদিন কি হয়েছিল জানতে চাইলেন সেই দিল্লির রিপোর্টার আমার কাছে। আমি তো বাংলায় গড় গড় করে বলতে শুরু করলাম আমি সেদিনের ঘটনা। কিন্তু মাঝ পথে ইন্টারভিউ থামিয়ে দিলেন তিনি। হেসে বললেন অভিজিৎ তুমি বাংলা বাদে হিন্দি বা ইংরেজী তে বলো। যেটা তুমি বলতে পারবে। চারিদিকে সব ভীড় করে ঘিরে দাঁড়িয়ে আমায়। দিল্লী থেকে রিপোর্টার এসেছেন ইন্টারভিউ নেওয়া চলছে। আমার মুখের সামনে সেই বাম আমলে নীল সাদা বুম।

 আর সেই বাংলা ছাড়া বলতে হবে শুনে আমি কেমন যেন মিইয়ে গেলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। বললাম আচ্ছা দেখছি। কিন্তু মনে মনে ভাবলাম কেনো যে আমি ভোটের ছবি করতে গেলাম ঝাঁপিয়ে পড়ে। আর মার না খেলে তো আর হিন্দি বা ইংরাজীতে কথা বলতে হতো না আমায়। মনে মনে প্রমাদ গুনছি আমি। ভাঙা ভাঙা হিন্দিতে বলার চেষ্টা করলাম আমি। কিন্তু সেটা যা বের হলো আমার মুখ থেকে। সেটা শুনে আর রিস্ক নিতে পারেন নি সেই দিল্লি থেকে আসা বিখ্যাত রিপোর্টার। নিজেই পিটিসি দিলেন আমায় দেখিয়ে ছবি করলেন। হেসে বললেন অভিজিৎ আসছি আমি, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো।আর তখন আমার বেডের পাশে ভীড় জমে গেছে চার দিকে। 

সেই প্রথম আলাপ আমার জৈন টিভির ধ্রুবজ্যোতি নন্দীদার সাথে। তারপরে কত জল যে গঙ্গা দিয়ে বয়ে গেছে। মার খাওয়ার পর নানা জন দেখা করেছে আমার সাথে। কিন্তু এইভাবে ইন্টারভিউ নেওয়া হয়নি আর আগে কোনো সময় আমার। আর তাই এই ধ্রুব দার সাথে আজ দেখা হতেই এত কিছু মনে পড়ে গেলো আমার। আজ এই শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে। কত বদলে গেছেন তিনি। আরও গম্ভীর আর একটু ভারী হয়েছে তাঁর চেহারা। এরপরে তো আমি সেই ডানলপ কারখানায় দেখেছি তাঁকে। সেই পবন রুইয়ার আমলে তিনি সাহাগঞ্জের কারখানায় আসতেন। গাড়ী থেকে নামতেন। সাদা হাফ শার্ট পরা। নিজে রিপোর্টার ছিলেন বলে একগাল হেসে বলতেন কি খবর অভিজিৎ তুমি ভালো আছো তো। আমি ঘাড় নেড়ে বলতাম হ্যাঁ, দাদা। 

সেই ধ্রুবদাকে আজ সন্ধ্যায় দেখলাম। কম ঠাণ্ডায় গায়ে সাদা শাল জড়ানো ধীর পায়ে হেঁটে আসছেন এক অনুষ্ঠান শেষে। দেখা হতেই বললেন ভালো তো। চিনতে পারলেন মনে হয় আমায় তিনি। একদিন বাড়ীতে এসো তুমি আড্ডা হবে দুজনে। আমি মনে করলাম সত্যিই তো একদিন যাওয়াই যায়। আমি ওনার কথা শুনে ভাবলাম মনে মনে। মনে হলো একটা যদি ছবি তোলার সুযোগ পেতাম আমি তাহলে ভালো হতো বেশ। সেদিন তিনি আমার ছবি তুলে খবর করেছিলেন হাসপাতালে ভর্তির সময়। আর আজ সেই মানুষটার একটা ছবি যদি আমি তুলে রাখতে পারতাম এতদিন পরে। তাহলে যে কি ভালো লাগতো আমার কে জানে। 

কিন্তু না, সব চাওয়া কি পাওয়া যায় এই একটা জীবনে। সব চাওয়া আর পাওয়ার হিসেব কি মেলে এক জীবনে। তার সঠিক উওর আমার জানা নেই। আর তাই আমি তাই সেই কথা আলো আঁধারির পরিবেশে তাঁকে বলতে পারলাম না কিছুতেই।যে দাদা একটা ছবি তোলা যাবে আপনার। ধীরে ধীরে তিনি ঘরে ফিরলেন গাড়ী করে। সেই প্রফেসর কলোনিতে মনে হয় ওনার বাড়ী। আমিও একটু একটু করে ঘরে ফিরলাম আমার প্রিয় সাইকেল করে। কিন্তু সেই আমাদের জৈন টিভি চ্যানেলের রিপোর্টার ধ্রুবদাকে বলতে পারলাম না যে দাদা একটা ছবি তুলবো আপনার। আপনি ভালো থাকবেন দাদা। নিশ্চয়ই আবার একদিন কোথাও এইভাবেই দেখা হয়ে যাবে রাস্তায়। সেদিন না হয় সত্যিই করেই আপনার একটা ছবি তুলে রাখবো। 

জৈন টিভির রিপোর্টার ধ্রুবদা - অভিজিৎ বসু।
আট ডিসেম্বর দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্যে ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...

কুড়ি থালা দশ টাকা আর রসিক মুলুর জীবন

নাম মুলু হাঁসদা। বাংলা ঝাড়খণ্ড সীমানার চরিচা গ্রাম পঞ্চায়েত এর চর ইচ্ছা রঘুবরপুরের বাসিন্দা মুলু। আজ মুলুর জীবন কথা। গ্রামের নামটা ভারী অদ্ভুত। চর ইচ্ছা রঘুবরপুর। যে গ্রাম অন্য পাঁচটা গ্রামের মতই।সাদামাটা এই গ্রামে দারিদ্র্য, অপুষ্টি আর কর্মহীন জীবনের জলছবি সুস্পষ্ট। আর সেই গ্রামের মহিলারা নিজেদের সংসার রক্ষা করতে গাছের পাতাকে আঁকড়ে ধরে রেখেছে। গাছের পাতা মুলুদের জীবনের জিয়ন কাঠি। যে জিয়ন কাঠিতে তারা ভোর হতেই পেটের টানে চলে যায় জঙ্গলে। খস খস শব্দ করে পায় হেঁটে তারা পাতা তোলে। গাছ থেকে টুপ টাপ করে ঝড়ে পড়া পাতাকে একটা একটা করে নিজের শাড়ির আঁচলে ভরে নেয়। তার পর সব পাতাকে বস্তায় ভরে ঘরে ফেরে।  ঠিক যেভাবে তারা পুকুরে নেমে শামুক গেঁড়ি আর গুগলি তোলে। যে ভাবে তাদের উদর পূর্তি হবে বলে। আর এই পাতাও যে তাদের পেট ভরায়। একটা একটা পাতাকে নিজের সন্তানের মতো আলগোছে ছুঁয়ে বুকে জড়িয়ে ধরে চুমু খায় মুলু, বলে তোরা না থাকলে কি করতাম কে জানে। মাথার ওপর শাল সেগুনের বিশাল আকারের গাছগুলো চুপ করে দাঁড়িয়ে থাকে আর তারা চুপ করে শোনে মুলুর কথা।  একে অপ...

আজ মায়ের দিন

আজ মায়ের দিন। দেখতে দেখতে দেয়ালের এই ছবিটা কেমন যেনো ধূসর হয়ে যাচ্ছে। সেই ছবিতে মা আমার আটকে আছে তিন বছর পার। মা বলে ডাকা হয়নি কতদিন আমার। মায়ের সাথে দেখাও হয় না আর আমার বহুদিন। আর কোনোদিন হবার সম্ভাবনা নেই। তবু এই ভোরবেলায় মায়ের দিন যাপন এর দিনে চারিদিকে শুধুই মায়ের সাথে ছবি দেখে আমার খুব কষ্ট হয় যে। সেই ছোটো বেলার লাঠির মার খেতাম আমি। ভাড়া বাড়ীর সামনে উঠোনে বাঁশে দড়ি দিয়ে হাত বেঁধে মার সেই লাল দাগ হয়ে যাওয়া আজ কিছুই নেই এই জীবনে আমার সব দাগ উবে গেছে কবেই। শুধুই সেই টালির ঘরে সেই কত বছর আগের দেওয়ালে টাঙানো একটি ছবি আছে আর কিছু ধূসর স্মৃতি। যাকে এই রাতদুপুরে কুলুঙ্গি থেকে বের করলেই দু চোখ বেয়ে জল আসে আমার এই বুড়ো বয়সেও।  কেন যে মা আমায় ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলো কে জানে। যে মাকে ২৪ ঘণ্টার কাজ ছেড়ে দিয়ে চলে এসে চিকিৎসা করতে পারলাম না ওষুধ কিনে দিতে পারলাম না শেষকৃত্যর টাকা জোগাড় করে লোকে দিয়েছে তারপর সেই কাজ করেছি আমি। আর আজ কেন যে এমন দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার হৃদয় কে জানে। এতো কান্না জমে ছিল এত দিন পরেও আমার হারিয়ে যাওয়া মায়ের জন্য। যেটা ...