সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইটিভির দীপালি মিত্র

আমার সাদা জীবনের কালো কথায় যাঁর কথা না লিখলে ইটিভি বাংলার অফিসের কাহিনীকে এই পুরনো আমলের মিডিয়ার ব্রতকথাকে শেষ করা যাবে না কিছুতেই। যাঁর কথা না লিখলে রামোজি রাও এর সাম্রাজ্যের কথা বলে শেষ করা যাবে না বা ইতি টানা যাবে না কোনমতেই কোনোদিনই। যাঁর কথা লিখতে বসে ভয় পেলেও মনে হয় কি লিখবো, কিন্তু কিছু তো লিখতেই হবে না হলে যে রক্ষে পাবো না আমি তাঁর হাত থেকে একদমই। কারণ ভয় পেয়েই চলতে হয়েছে বরাবর সে কর্মজীবনে হোক আবার কর্মজীবনের বাইরেও হোক। কিছু জনকে ভয় পেয়েই চলতে হয় হাসি মুখে সে বহু পুরোনো দিনের বন্ধু হলেও। 


সেই পাহাড়, পর্বত, জঙ্গল, জল, সমুদ্র যে কোনো জায়গায় যে সমানভাবে স্বচ্ছন্দ বোধ করে হেঁটে, চলে, হেসে, খেলে বেড়াতে আপনমনে নিজের মতো করেই। সেই খেলার মাঠের ঘুর্ণি পিচে, এবড়ো খেবড়ো পিচে ব্যাট করতে পারে যে হাসি মুখেই একদম কাউকে ভয় না পেয়েই। যে কোনো পরিস্থিতিতে, যে কোনও ভাবে, যে কোনোও উপায়ে, যে কোনো গুণেই সে টিকে থাকে শুধুই তাঁর নিজের গুণে আর কর্মদক্ষতায় আর নিজের কাজের সুবাদে। সে রাস্তায় বুম হাতে নিয়ে হোক বা অফিসে বসে লেখার কাজ করে হোক। কিম্বা ভোটের সময় দিল্লী গিয়ে ভোটের ডেস্কে বিশেষ নির্বাচনী ফল প্রকাশের কাজ করেই হোক। আর কোনো সময় বিশেষ স্পেশাল স্টোরি করে হোক। এটাই যে তাঁর আসল ক্যারিশমা। 

বাংলা মিডিয়ার জগতে সেই দু হাজার সালের ছয় জুন বা নয় জুন এর সেই ইটিভির প্রথম ব্যাচের স্টুডেন্ট থেকে আজ দীর্ঘ পঁচিশ বছর কাটিয়ে দেওয়া একটি ইউনিভার্সিটির বর্তমানে গবেষক সে। একটি অফিসে এই দীর্ঘ সময়ে কাজ করে একদম আদর্শ ছাত্রীর জীবন কাটিয়ে দিলো সে হাসিমুখেই। একদম আউট না হয়ে সব বোলারকে হাসি মুখে সামলে দিয়ে ঝাঁ চকচকে একটি জীবন নিয়ে কেমন বিন্দাস হয়ে ঘুরে বেড়ালো এদিক ওদিক নিজের মতো করেই। 

আজ আমার সাদা জীবনের কালো কথায়, আমার আঁকিবুঁকি ব্লগে সেই ইটিভি বাংলার স্বর্ণযুগের সেই পুরোনো দিনের ক্যাডার দীপালী মিত্রর কথা। সেই একদম পঁচিশ বছর আগে ওকে যা দেখেছিলাম সেই এক ভাবেই কেমন নিজেকে আজও একভাবেই হাসিখুশি হয়েই আছে ও। সেই লাল পার্টির আমলেও যেমন হাসিমুখে ব্যাট চালিয়ে খেলেছে সে। আর আজ ঘাস ফুলের আমলেও একভাবেই ব্যাট করতে কোনো অসুবিধা হয় নি তাঁর একদমই। 

সেই আশীষ ঘোষ, অনির্বাণ চৌধুরী, অম্বরীষ দত্ত, শুভাশিস মৈত্র, মৃত্যুঞ্জয় চ্যাটার্জি,সিদ্ধার্থ সরকার, সৌম্য সিনহা, নবেন্দু গুহ, হীরক কর, জয়ন্ত চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য, রবিশঙ্কর দত্ত,সুবীর চক্রবর্তী, সেই ধ্রুবজ্যোতি প্রামাণিক, বিশ্ব মজুমদার সবার সাথেই কেমন হাসিখুশি হয়েই কাটিয়ে দিতে পেরেছে সে এই দীর্ঘ পঁচিশ বছরের তাঁর কর্ম জীবন। সেই ম্যানেজার বিশ্বজিৎ গুহ রায়, সেই ম্যানেজার সুদীপ্ত রায় চৌধুরী সবার সাথেই সমান সখ্যতা ওর একভাবেই। সেই রাজেশ রায়না আর পি বি নরেন্দ্র কেউই অপছন্দ করে নি কোনোদিন তাকে কোনো সময়। সেই হায়দরাবাদ থেকে আসা অনির্বাণ শ্যাম এর পছন্দের রিপোর্টার ছিল সেই দীপালি মিত্র। সত্যিই অসাধারণ ওর এই অভিজ্ঞতা। এই বর্ণময় উজ্জ্বল অভিজ্ঞতার বিকল্প কিছুই হয় না। সত্যিই বলতে কি লুকিয়ে লাভ নেই এর জন্য আমার মাঝে মাঝে ওকে একটু হিংসাও হয়। 

সেই সেক্টর ফাইভের কলেজ মোড়ের রাস্তা দিয়ে আমি হেঁটে আসছি। সেই ওর সিঁড়ি দিয়ে সন্ধ্যা বেলায় একটু ধীরে ধীরে হেঁটে নেমে আসা। আমি রাস্তায় দুর থেকে ওকে দেখে দাঁড়িয়ে গেলাম। একটু কি হাঁটার গতি শ্লথ ওর। আমায় দেখেই একগাল হাসি। কি খবর তোমার। বোধহয় সেই সময় আমি ২৪ ঘণ্টার কর্মী ছিলাম। মুড়ি আর চপ খেতে ওই পাড়ায় হাজির হয়েছিলাম আমি সেই বিখ্যাত গলিপথ পার হয়ে। সাড়ে নটা সাড়ে ছটার ডিউটি শেষ করে বাড়ী ফিরছে সে। অল্প কিছু সময় কথা হলো ওর সাথে। তারপর ট্যাক্সি করে চলে গেল বাড়ী। 

সেই তিন নম্বর চৌরঙ্গী স্কোয়ার এর অফিসে উপচে পড়া ভীড়। সেই ৫৫ বি মির্জ্জা গালিব স্ট্রীট এর ইটিভির অফিসে গুটিকয় লোক, কম আলোর অনুজ্জ্বল ম্যাড়মেড়ে একটা অফিস। কিছু পুরোনো কর্মীর ইটিভিকে ভালবেসে কাজ করে যাওয়া চুপ চাপ মুখ বুজে। মাসের শেষে ত্রিশ তারিখে বেতন মেলার আশায়। কিছু পুরোনো লোকের এদিক ওদিক ছিটকে যাওয়া। এটাই তো সেই ইটিভির পুরোনো দিনের একান্নবর্তী পরিবারের, ভেঙে পড়া জমিদার বাড়ীর টুকরো টুকরো সংসার। যে সংসারের টুকরো ছবি, টুকরো কোলাজ আজ আমার এই আঁকিবুঁকি ব্লগের পাতায় কালো অক্ষরের জাল বোনার চেষ্টা করা। 

সেই একদিন কিছুদিন আগেই ভোরবেলায় সুনীত জানালো দীপালির বাবা মারা গেলেন। সেই করোনার সময় ওর বাবা মার অসুস্থ হওয়া। সেই দুজনের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করে বাড়ী ফিরে আসা। এই কথা শুনেছিলাম ওর কোনোও সহকর্মীর কাছেই। আমি ভেবেছিলাম যে দুদিন পর ওকে ফোন করবো কথা বলবো ওর সাথে একটু। বাবার খবর শুনে কিন্তু আর করা হয়ে ওঠেনি আমার। সেই ইটিভির পুরোনো নম্বরটা আজও মনে আছে আমার। যতদূর সম্ভব শেষ তিনটি নম্বর ৪৫৪ বোধহয়। খুব ভুল আমার না হলে।


আজ নানা কথা মনে পড়ে যায় আমার। কিছু কথা ঝাপসা হয়ে গেছে। সেই অফিস এর নিচে চা খেতে যাওয়া। সেই মৌসুমী, পিয়ালী, দীপালি, শাবানার জুটি। সেই অফিস এর রিসেপশন এর মিঠু। সেই মনীশ কুমার। সেই অমিতাভ ভি স্যাট এর। সেই জগদীশ চন্দ্র কলকাতা অফিস এলে ধ্রুবর ওকে সিনিয়র ডেস্ক পার্সন বলে পরিচয় করিয়ে দেওয়া। সেই নানা ঘটনার কথা মনে পড়ে যায় আমার। এই ইটিভির সংসার, যে ভরা সংসার একদিন আনন্দে ভরপুর ছিল গমগম করতো চেনা মানুষের হাসি আর হুল্লোড়ে। সেই সংসারে হঠাৎ করেই ভাঙন ধরলো। সেই রামোজি রাওয়ের স্বপ্নের ইটিভি নিউজ বাংলা ধীরে ধীরে কেমন বদলে গেলো। বদলে গেলো চেনা অফিসের ছবি। বদলে গেলো সেই অচেনা অফিসের রাজনীতি আর আশপাশের চেনা মানুষগুলোও। 

সত্যিই আজ এই সব কথা মনে পড়লে বেশ লাগে ভালো লাগে আমার। জীবনের খাতার এই দীর্ঘ পঁচিশটি বসন্ত, শীত, হেমন্ত, শরৎ, বর্ষা কেটে গেছে কেমন দেখতে দেখতে আজ। সেই সাংবাদিক জীবনের শুরুর প্রথম চাকরীর সুযোগ পাওয়া এই ইটিভিতে, সেই ট্রেনি রিপোর্টার এর চাকরির তিন হাজার তিনশো টাকার বেতন এর পে স্লিপ, সেই নিউজ টুডে ডিরেক্টর এস আর রামানুজন এর সই করা অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেই মাসের ত্রিশ তারিখে বেতন পেয়ে কি আনন্দ, সেই মাসের কুড়ি তারিখের পর ইন্দ্রর দেওয়া টি এ বিলের দু আড়াই হাজার টাকা পাওয়া। আর ইন্দ্রর সাথে একসাথে বাড়ী ফেরা। আর সেটা দেখে সেই পিয়ালীর বর সন্দীপ এর আওয়াজ দেওয়া। আর টাক মাথার আশীষের মুচকি হাসা।

দৌড়ে দৌড়ে শ্রীরামপুর থেকে ট্রেন ধরে হাওড়া গিয়ে ক্যাসেট নিয়ে যাওয়া ধর্মতলার ভীড় করা অফিসে পৌঁছে যাওয়া। ক্যাসেট দেখেই দৌড়ে এসে আশীষ দার একগাল হেসে বলা কি রে বড্ড দেরী হয়ে গেলো রে আজ। আমার বাংলায় ধরাতে হবে যে এটা। সেই প্রোডাকশন এর মহুয়া আর মৌমিতার সংসারে খবরের ক্যাসেট পৌঁছে যাওয়া সুরুৎ করে। সেই বিখ্যাত ছোটো মা আর বড়ো মার সংসারে। সত্যিই কি ভালো যে ছিল সেই দিনগুলো। আজ দীপালির কথা লিখতে বসে এমন নানা স্মৃতি ভেসে আসছে আমার এই বুড়ো বয়সে। ভালো থেকো তুমি। এমন হাসিমুখেই ব্যাট করে যাও এই ঘাসফুলের কঠিন এবড়ো খেবড়ো পিচে। দেখো তুমি যেনো আমার মত আউট হয়ে যেও না কিছুতেই। ভালো থেকো তুমি দিদি।

ইটিভির দীপালি মিত্র - অভিজিৎ বসু।
একুশে জানুয়ারী দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

সুসমীর ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমার কলেজের বন্ধু সুসমীর এর কথা। ওর ভালো নাম সমীর ঘোষ। ওর বাড়ী শ্রীরামপুরে। আমার সাথে ওর আলাপ শ্রীরামপুর কলেজে পড়ার সময়। সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা হবে। আসলে কলেজের বেঞ্চিতে বসে ওর গলার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। ছেলে মেয়ে সবাই ওর গানের ভক্ত হয়ে গেলাম একদিন ওর গান শুনেই। মেয়েরা তো ওর ফ্যান হয়ে গেলো ওর গানের জন্য।  পরে আমাদের কলেজ জীবন শেষ করে আমরা এদিক ওদিক টুকটাক কাগজে লেখার জগতে দুজনেই প্রবেশ করেছি আমরা। একদিন খুব সম্ভবত বর্তমান কাগজে বিজ্ঞানের পাতায় দেখলাম সুসমীর দাস নামে এক জনের লেখা বেরিয়েছে।সেই সময় বিজ্ঞানের পাতা দেখতেন বর্তমানের রূপকুমার বসু। আমার সাথেও পড়ে রূপদার আলাপ হয়েছিল এই লেখার সূত্রেই।  মনে পড়ে প্রতি লেখায় পঞ্চাশ টাকা দিত বর্তমান‌ কাগজ সেই সময়। সমীর তখন বিজ্ঞান নিয়ে লিখছে, আকাশবাণী তে নানা অনুষ্ঠান করছে। এরপর তারা নিউজ ডেস্ক এর কাজে যোগদান করে সে। দীর্ঘ দিন তারা নিউজ এর কাজ করেছে সে। এই হলো সুসমীর এর জীবনের রেখাচিত্র।  কিন্তু আমার সাদা জীবনের এমন এক সাদা মানুষের ...

ভূত চতুর্দশীর সেই রাত

জীবনে আলো নেই, এদিকে ঘরে টুনি লাইট লাগাচ্ছি আর স্টাইল করে ছবি তুলছি। সত্যিই কত বিচিত্র আয়োজন আর বিচিত্র জীবন। ভূত চতুর্দশীর সন্ধ্যার আলোকজ্বল এই অমলিন, ঝাপসা, ম্রিয়মান এই ছবিটা ধরা থাকলো আমার জীবনের টাইমলাইনের ফেসবুকের পাতায় আলতো করে।  ঘরের দুয়ারে বাতি দিয়ে অন্ধকারের রাজ্যে চলে যাওয়া। আর পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার আত্মীয়দের পথ দেখালাম আমি। হ্যাঁ, যে পথ ধরে আমাদের ছেড়ে যাওয়া মানুষজন এসেছিলেন তাঁরা সেই মহালয়ার পুণ্য প্রভাতে। তাঁদের তর্পণ করে স্বাগত জানিছিলাম আমরা সবাই। এতদিন ধরে এই উৎসবের আনন্দে আলোকমালায় কেমন ঘুরে বেড়ালেন তাঁরা খুশি মনে। আজকের রাত তাঁদের আবার সেই ফিরে যাওয়ার রাত। যে রাতে ঘুম আসেনা কিছুতেই। যে রাতের অন্ধকারে কত কিছুই যে ঘটে যায়।   যাঁরা এতদিন এই পৃথিবীর টানে, আপনজনদের টানে পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই তাঁরাই আজ আমাদের ছেড়ে প্রিয়জনদের সবাইকে ছেড়ে ধীরে ধীরে চলে যাবেন দূরে,অনেক দূরে। আর আমরা তখন ঘরের দুয়ারে, উঠোনে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সেই তাঁদের যাত্রাপথকে সুগম করবো আলোক সজ্জা দিয়ে। এটাই হলো ভূত চতুর্দশীর সেই আল...

কুণাল ঘোষের বার্তা ও টোটো চালকের কিছু কথা

কুণাল দার সাথে কাজ করিনি আমি কোনোদিন। বাংলা সংবাদের জগতে অনেক বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আছেন। যাঁদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে এই বাংলার মিডিয়ায়। আজ সেই কুণাল ঘোষ সংবাদ প্রতিদিন কাগজ থেকে কনসাল্টিং এডিটর পোস্ট থেকে সরে গেলেন। একদিকে তাঁর বিধায়ক হয়ে যাওয়া সরকার এর বদল হয়ে যাওয়া। আর তাই তিনি প্রতিদিন কাগজের দায়িত্ব থেকে সরে গেলেন তেমন এক বার্তা দিলেন তিনি নিজেই।  কুণাল ঘোষ এর সাথে আমার আলাপ বিশেষ নেই। সেই মহাকরণে করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘরের দিকে। তাঁর আগে পিছে সংবাদ মাধ্যমের কাজ করা রিপোর্টারদের ভীড় তাঁকে ঘিরে ভীড় করে আছেন আমিও দূরে আছি দাঁড়িয়ে। সেই বহু বছর আগে হাফ শার্ট পরে বিকেলের দিকে মদন মিত্রের অফিসে আসতেন। ২৪ চৌরঙ্গী রোড এর অফিসে ধর্মতলার কাছে। সান্ধ্য প্রতিদিন কাগজ পকেটে নিয়ে। রণজিৎ থাকতো সেই সময়। সেই সব দিন এর কথা মনে পড়ে যায় আজ আমার। সেই কঠিন বাম আমলে তাঁকে কাজ ছেড়ে চলে যেতে হয়নি একদমই। আর আজ সরকার বদলের সাথে সাথেই দিকে দিকে কাজ ছাড়ার হিড়িক পড়ে গেছে যে চারিদিক জুড়েই এই বাংলার মিডিয়ায়।  ইটিভির কাজের স...

রক্তাক্ত আমি

অর্থহীন, শব্দহীন,জীবনের অপমান বড়ই যন্ত্রণার। জীবনের অনুরণনে অপমানের ছলাৎ ছলাৎ শব্দ, শুনতে শুনতে ধীর পায়ে এগিয়ে চলা। ছিপখান ডিঙ্গি নৌকা বেয়ে নিজের মত করে অন্তরীণ হয়ে ভেসে বেড়ানো, এদিক থেকে ওদিক পানে। শঙ্খচিলের ডানায় তখন, রামধনুর সাত রঙ এর স্বপ্নের ঘুম জড়ানো ভোরের আস্তরণ। শালিকের ভেজা পায়ে, জলের ছলাৎ ছলাৎ শব্দের বাঙময় অব্যক্ত ধাক্কা। যে ধাক্কায় দ্বিখণ্ডিত হয় জীবনের অর্থ, অনর্থ, সৃষ্টি, অনাসৃষ্টি, সুখ, অসুখ,ভালোবাসা, ঘৃণা আরও কত কি।  চোখ খুলে দেখি বদলে গেছে, জীবনের উপল উপত্যকার ঢেউ খেলানো রাস্তার, সোজাসাপ্টা সেই বহু চেনা গলিপথ। যে গলিপথের চেনা রাস্তায় হাঁটতে নেমে রক্তাক্ত হই আমি বার বার। তবু রাতের আঁধার গায়ে মেখে রক্তাক্ত আমি ঘুরে, বেড়াই এদিক থেকে ওদিক। হাতড়ে খুঁজে বেড়াই রামধনুর রং মাখা ভোর। রক্তাক্ত আমি - অভিজিৎ বসু। ষোলো জুন, দু হাজার চব্বিশ।