সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইটিভির সুদীপ্ত চট্টোপাধ্যায়

কদিন আগেই ভোটের ডিউটি করতে এসে বোলপুরে ফোন করেছিল আমায়। কিছুদিন আগেই নিউজ এইট্টিন এর অফিসে চাকরি করার সময় কথা হয়েছিল আমার আর ওর মোবাইল ফোনে। মহাকরণে সেই পুরোনো সময়ে দুজনের মধ্যে দেখা হলে হাসি মুখেই কথা হতো আমার। সেই ইটিভির সুদীপ্ত চট্টোপাধ্যায়। সেই সুদীপ্ত আর সঞ্চিতার জুটি। সেই ওর হাসি মুখের কথা কি হলো কাকা, কি খবর গো। কিছু খবর আছে নাকি। এমন টুকটাক কথা, কম যোগাযোগ দিয়েই চলছিল আমাদের সম্পর্ক।


 তবু আজ মনে পড়লো আমার সেই সুদীপ্তর কথা। একটু কাঠখোট্টা। মুখে আমার মত অত খারাপ নয় একটু মধু কম দিয়ে কথা বলে ও। একটু চুপচাপ থাকা সাংবাদিক সুদীপ্ত চট্টোপাধ্যায়। নদীয়ার কৃষ্ণনগরে কাজ করা সুদীপ্ত। সেই ইটিভির পুরোনো আমলের লোক সুদীপ্ত। হায়দরাবাদ ডেস্ক থেকে কলকাতায় এসেছিল মনে হয়। আজকাল বুড়ো হয়ে কিছুই মনে আসে না আমার। সেই সঞ্চিতার হায়দরাবাদ এ কাজ করা। ওদের পরিচয়, প্রেম, বিয়ে। জীবন তো এই ভাবেই জড়িয়ে যায় একে অপরের সাথে। সেই সঞ্চিতার বাবা আর মায়ের আমার সাথে হুগলী জেলায় কাজ করতাম সেই সময় কথা হতো কত। সেই তেলিনীপাড়ায় জগদ্ধাত্রী পূজোর সময় অঞ্জলি দিতে যাওয়া। জগদ্ধাত্রী পূজোর সময় দেখা হওয়া ওদের সাথে। পরে কলকাতায় ফিরে এসে প্রফেশন চেঞ্জ করে নিয়ে অন্য কাজের জগতে প্রবেশ করা সঞ্চিতার। 

বেশ ভালো জুটি ওরা আগে কত যে গল্প হতো আমাদের। ওর ছেলের ব্যান্ডেল ডন বক্স স্কুলে ভর্তি হওয়া। সুদীপ্তর হাসি মুখে আমায় দেখিয়ে সবার সামনে বলা বাপটা এমন হলে কি হবে ওর মেয়েটা কিন্তু জুয়েল। আজ সেই শীতের সকালে সুদীপ্তর কথা মনে পড়ে যাচ্ছে আমার কেনো কে জানে। সেই রাতে বালি স্টেশনে দেখা হওয়া ওদের সাথে ফেরার পথে। কোনো সময় কথা হওয়া আবার কোনো সময় অন্য কামরায় উঠে পড়া ছুটে। আসলে এই ভাবেই চলে আমাদের জীবন। জীবনের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু মানুষ যাদের কথা মনে পড়ে যায় আমার। ভোলা যায় না তাদের কথা কিছুতেই। হয়তো সেই সম্পর্কের সরু সুতোয় মরচে পড়ে যায় তবু সেই সম্পর্কটা ছিঁড়ে যায়না কিছুতেই। 

আর তার জোরেই আজ সুদীপ্তর কথা লিখতে বসলাম আমি সেই জোরে। হয়তো ও আমায় কোনোদিন পছন্দ করেনি। আমায় পছন্দ করে না কেউই। আমি কর্কশ ভাষী মানুষ। আমি ঠিক সফিস্টিকেটেড সাংবাদিক নই। আমি লোকের মন জুগিয়ে চলতে সক্ষম নয়। প্রতিবাদ আন্দোলন আমার রক্তে আর মজ্জায়। তবু অনেকের মাঝে সুদীপ্তর কথা আমার মনে পড়ে যায়। সেই ওর যখন একটু ওর পুরোনো অফিসে ওর টালমাটাল অবস্হা তখন ওর ফোন পেলাম। কাকা তুমি কি আছো অফিসে আসবো আমি দেখা হবে। দু চার মাস অফিস করার সুবাদে ওকে বললাম হ্যাঁ, চলে এসো। বড়ো ব্র্যান্ড ছেড়ে ও চলে এলো রিপোর্টার হয়ে ছোটো ব্র্যান্ডে। আসলে রিপোর্টার সুদীপ্ত বেশ ভালো কিন্তু। সে প্রিন্ট বা ইলেকট্রনিক যে মাধ্যমেই হোক। কপালের ফেরে ওর ভাগ্য ক্লিক করেনি সেটা আলাদা ব্যাপার।

 আর আজ সেই পুরোনো দিনের কথা ছবি দেখে মনে পড়ে গেলো এত কিছু। সেই বোলপুরে ওদের সাথে দেখা হওয়া। হাসিমুখে কথা বলা। টোটো চালক বলে নিজেকে ঠাট্টা করা। সেই সুদীপ্ত যে কি করে পিছনে পড়ে গেলো পরীক্ষার খাতায় কে জানে। কম নম্বর পেয়ে গেলো কি করে কে জানে। আসলে আগে এমন বাংলা মিডিয়ায় পাশ ফেল প্রথা ছিল না। সবাই যে লেটার মার্কস পাবে সেটাও নয়। তবে গড়পড়তা মার্কস পেয়ে দিব্যি হেলেদুলে জীবন কাটিয়ে দেওয়া যেতো এই প্রফেশনে। এই বাংলা মিডিয়ায় হঠাৎ করেই এই পাশফেল প্রথা চলে এলো বাবুদের দৌলতে। আর বাবুরা তাদের আশপাশে নজর করে কে তার সাথে আছে আর কে নেই সেটা দেখেই পাশ ফেল প্রথা চালু করে পারফর্মার আর নন পারফর্মার স্ট্যাম্প দিয়ে দিলেন পিঠে। ঠিক যেনো ওই গ্রেডেশন পদ্ধতি মেনে কারুর পিঠে ছাপ মেরে দেওয়া। সত্যিই অসাধারণ এই পাশ আর ফেল প্রথা।
নতুন বছরে ওর সাথে কথাও হয়নি আমার। ওর এই ছবি গুলো দেখে মনে হলো এই ছেলেটাও তো এই বাংলা মিডিয়ায় দীর্ঘদিন ধরেই খেলে বেড়ালো। কোনো সময় উয়াড়ি টিমে আবার কোনো সময় মোহনবাগান বা ইস্টবেঙ্গল টিমে। সেই খেলোয়াড় কি করে যে আর খেলতে পারছে না হঠাৎ করে কে জানে। আমি না হয় খেলতে পারিনি ফাউল করে মাঠের বাইরে চলে গেছি নিজে নিজেই। ওর এই আমার মতো এক অবস্থা হলো কেনো, আর কি করে কে জানে। আমি জানিনা টোটো চালিয়ে ঘুরে বেড়াবো বলে ও ঘুরতে পারবে কি না হাসি মুখে। আসলে এই মিডিয়ায় এখন নানা ঘটনা আর সেই ঘটনার সাক্ষী হয়ে বেঁচে আছি আমি এই বুড়ো বয়সে। একদম নির্বাক হয়ে। কোনও প্রতিবাদ, কোনো আন্দোলন, কোনো কিছুই আর করা যায় না। নিজের দাবি সনদ পেশ করা যায়না। শুধুই পাশ আর ফেল এর স্ট্যাম্প বুকে বয়ে বেড়াতে হয়। সত্যিই অসাধারণ এই বদলে যাওয়া বাংলা মিডিয়া। 

ইটিভির সুদীপ্ত চট্টোপাধ্যায় - অভিজিৎ বসু।
চার জানুয়ারী, দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

সুসমীর ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমার কলেজের বন্ধু সুসমীর এর কথা। ওর ভালো নাম সমীর ঘোষ। ওর বাড়ী শ্রীরামপুরে। আমার সাথে ওর আলাপ শ্রীরামপুর কলেজে পড়ার সময়। সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা হবে। আসলে কলেজের বেঞ্চিতে বসে ওর গলার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। ছেলে মেয়ে সবাই ওর গানের ভক্ত হয়ে গেলাম একদিন ওর গান শুনেই। মেয়েরা তো ওর ফ্যান হয়ে গেলো ওর গানের জন্য।  পরে আমাদের কলেজ জীবন শেষ করে আমরা এদিক ওদিক টুকটাক কাগজে লেখার জগতে দুজনেই প্রবেশ করেছি আমরা। একদিন খুব সম্ভবত বর্তমান কাগজে বিজ্ঞানের পাতায় দেখলাম সুসমীর দাস নামে এক জনের লেখা বেরিয়েছে।সেই সময় বিজ্ঞানের পাতা দেখতেন বর্তমানের রূপকুমার বসু। আমার সাথেও পড়ে রূপদার আলাপ হয়েছিল এই লেখার সূত্রেই।  মনে পড়ে প্রতি লেখায় পঞ্চাশ টাকা দিত বর্তমান‌ কাগজ সেই সময়। সমীর তখন বিজ্ঞান নিয়ে লিখছে, আকাশবাণী তে নানা অনুষ্ঠান করছে। এরপর তারা নিউজ ডেস্ক এর কাজে যোগদান করে সে। দীর্ঘ দিন তারা নিউজ এর কাজ করেছে সে। এই হলো সুসমীর এর জীবনের রেখাচিত্র।  কিন্তু আমার সাদা জীবনের এমন এক সাদা মানুষের ...

ভূত চতুর্দশীর সেই রাত

জীবনে আলো নেই, এদিকে ঘরে টুনি লাইট লাগাচ্ছি আর স্টাইল করে ছবি তুলছি। সত্যিই কত বিচিত্র আয়োজন আর বিচিত্র জীবন। ভূত চতুর্দশীর সন্ধ্যার আলোকজ্বল এই অমলিন, ঝাপসা, ম্রিয়মান এই ছবিটা ধরা থাকলো আমার জীবনের টাইমলাইনের ফেসবুকের পাতায় আলতো করে।  ঘরের দুয়ারে বাতি দিয়ে অন্ধকারের রাজ্যে চলে যাওয়া। আর পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার আত্মীয়দের পথ দেখালাম আমি। হ্যাঁ, যে পথ ধরে আমাদের ছেড়ে যাওয়া মানুষজন এসেছিলেন তাঁরা সেই মহালয়ার পুণ্য প্রভাতে। তাঁদের তর্পণ করে স্বাগত জানিছিলাম আমরা সবাই। এতদিন ধরে এই উৎসবের আনন্দে আলোকমালায় কেমন ঘুরে বেড়ালেন তাঁরা খুশি মনে। আজকের রাত তাঁদের আবার সেই ফিরে যাওয়ার রাত। যে রাতে ঘুম আসেনা কিছুতেই। যে রাতের অন্ধকারে কত কিছুই যে ঘটে যায়।   যাঁরা এতদিন এই পৃথিবীর টানে, আপনজনদের টানে পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই তাঁরাই আজ আমাদের ছেড়ে প্রিয়জনদের সবাইকে ছেড়ে ধীরে ধীরে চলে যাবেন দূরে,অনেক দূরে। আর আমরা তখন ঘরের দুয়ারে, উঠোনে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সেই তাঁদের যাত্রাপথকে সুগম করবো আলোক সজ্জা দিয়ে। এটাই হলো ভূত চতুর্দশীর সেই আল...

কুণাল ঘোষের বার্তা ও টোটো চালকের কিছু কথা

কুণাল দার সাথে কাজ করিনি আমি কোনোদিন। বাংলা সংবাদের জগতে অনেক বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আছেন। যাঁদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে এই বাংলার মিডিয়ায়। আজ সেই কুণাল ঘোষ সংবাদ প্রতিদিন কাগজ থেকে কনসাল্টিং এডিটর পোস্ট থেকে সরে গেলেন। একদিকে তাঁর বিধায়ক হয়ে যাওয়া সরকার এর বদল হয়ে যাওয়া। আর তাই তিনি প্রতিদিন কাগজের দায়িত্ব থেকে সরে গেলেন তেমন এক বার্তা দিলেন তিনি নিজেই।  কুণাল ঘোষ এর সাথে আমার আলাপ বিশেষ নেই। সেই মহাকরণে করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘরের দিকে। তাঁর আগে পিছে সংবাদ মাধ্যমের কাজ করা রিপোর্টারদের ভীড় তাঁকে ঘিরে ভীড় করে আছেন আমিও দূরে আছি দাঁড়িয়ে। সেই বহু বছর আগে হাফ শার্ট পরে বিকেলের দিকে মদন মিত্রের অফিসে আসতেন। ২৪ চৌরঙ্গী রোড এর অফিসে ধর্মতলার কাছে। সান্ধ্য প্রতিদিন কাগজ পকেটে নিয়ে। রণজিৎ থাকতো সেই সময়। সেই সব দিন এর কথা মনে পড়ে যায় আজ আমার। সেই কঠিন বাম আমলে তাঁকে কাজ ছেড়ে চলে যেতে হয়নি একদমই। আর আজ সরকার বদলের সাথে সাথেই দিকে দিকে কাজ ছাড়ার হিড়িক পড়ে গেছে যে চারিদিক জুড়েই এই বাংলার মিডিয়ায়।  ইটিভির কাজের স...

রক্তাক্ত আমি

অর্থহীন, শব্দহীন,জীবনের অপমান বড়ই যন্ত্রণার। জীবনের অনুরণনে অপমানের ছলাৎ ছলাৎ শব্দ, শুনতে শুনতে ধীর পায়ে এগিয়ে চলা। ছিপখান ডিঙ্গি নৌকা বেয়ে নিজের মত করে অন্তরীণ হয়ে ভেসে বেড়ানো, এদিক থেকে ওদিক পানে। শঙ্খচিলের ডানায় তখন, রামধনুর সাত রঙ এর স্বপ্নের ঘুম জড়ানো ভোরের আস্তরণ। শালিকের ভেজা পায়ে, জলের ছলাৎ ছলাৎ শব্দের বাঙময় অব্যক্ত ধাক্কা। যে ধাক্কায় দ্বিখণ্ডিত হয় জীবনের অর্থ, অনর্থ, সৃষ্টি, অনাসৃষ্টি, সুখ, অসুখ,ভালোবাসা, ঘৃণা আরও কত কি।  চোখ খুলে দেখি বদলে গেছে, জীবনের উপল উপত্যকার ঢেউ খেলানো রাস্তার, সোজাসাপ্টা সেই বহু চেনা গলিপথ। যে গলিপথের চেনা রাস্তায় হাঁটতে নেমে রক্তাক্ত হই আমি বার বার। তবু রাতের আঁধার গায়ে মেখে রক্তাক্ত আমি ঘুরে, বেড়াই এদিক থেকে ওদিক। হাতড়ে খুঁজে বেড়াই রামধনুর রং মাখা ভোর। রক্তাক্ত আমি - অভিজিৎ বসু। ষোলো জুন, দু হাজার চব্বিশ।