সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইকড়া গ্রামের শ্রীকান্ত

এই শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত চরিত্র শ্রীকান্ত নয়। এই শ্রীকান্ত হলো বীরভূমের ইকড়া গ্রামের শ্রীকান্ত চ্যাটার্জী। সেই যখন বোলপুর থেকে সিউড়ি যাবার পথে গড়গড়িয়া বাস স্টপেজ আসে তখন ওকে ফোন করে ফেলি আমি সব সময়। আর ও হাজার ব্যস্ততা আর কাজের মাঝে ফোন ধরে বলে দাদা বলুন কোথায় যাচ্ছেন, চলে আসুন দাদা আমাদের বাড়ী। কোথায় চললেন দাদা আপনি। 


এই শ্রীকান্ত চাষ করে, এই শ্রীকান্ত পূজো করে, এই শ্রীকান্ত গ্রামে গ্রামে ঘুরে গ্রামের মানুষের বাড়ী জল পৌঁছে দেওয়ার কাজ করে, এই শ্রীকান্ত আবার পাড়ার ক্লাবে সবাই মিলে হাসিমুখে নাটক করে। এই শ্রীকান্ত যে কোনও মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। আর এই শ্রীকান্ত আমায় বলেছে বুড়ো বয়সে আমায় গ্রামে ফাঁকা নিরিবিলিতে একটা থাকার ব্যবস্থা করে দেবে। যেটা কেউ বলতেই পারে না খুব সহজে। রক্তের সম্পর্ক হলেও নয় সেখানে ও তো আমার কোনও সম্পর্কের বন্ধনে বাঁধা নয়। এমন নানা কাজে কর্মে হাসিমুখে কাজ করে ও। যদিও আমি গ্রামে থাকতে হয়তো পারবো না তবুও ও বলে তো আমায় এটাই অনেক বড়ো ব্যাপার। 

আসলে কিছু কিছু মানুষের সাথে মিশতে কথা বলতে গল্প করতে আমার খারাপ লাগে না আর অস্বস্তি হয়না একদমই। আবার কিছু কিছু চেনা মানুষের সাথে যোগাযোগ করতে আর ভালই লাগে না আমার আজকাল যেনো। যাঁদের ছাড়া একদিন চলতো না ধীরে ধীরে তাঁরা সব কেমন যেন দূরে, অনেক দূরে চলে যাচ্ছে, মিশে যাচ্ছে তারা সব নক্ষত্র লোকে হারিয়ে যাচ্ছে। সে যাকগে আজ আমার ভোরবেলায় সাদা জীবনের কালো কথায় সেই আমার আঁকিবুঁকি ব্লগে খুব বিখ্যাত নয় অখ্যাত এক গ্রামের ছেলে শ্রীকান্ত এর কথা। 

সেই ওদের মাটির বাড়ী, সেই ওদের বাড়ীর উঠোন, সেই উঠোনের তুলসী মঞ্চ, সেই ধানের মড়াই, আলুর ক্ষেত, সবজি ক্ষেত, আর সেই মাটির গন্ধ মাখা গ্রাম অমরপুর গ্রাম পঞ্চায়েত এর ইকড়া গ্রাম। একটু এবড়ো খেবড়ো রাস্তা, রাত বিরেতে কেউ অসুস্থ হলে সিউড়ি সদরে দৌড়ে যাওয়া। আর সেই বিখ্যাত পুরোনো ঠাকুরের মন্দির। যে মন্দির শতাব্দী প্রাচীন। আসলে কি জানেন আজকাল এই ভীড় উপচে পড়া জায়গা ছেড়ে এই গ্রামকে বড়ো ভালো লাগে আমার। আর তাই ওকে মাঝে মাঝেই এমনি বলি আমি গ্রামে থাকবো ভাই। ও হেসে বলে একদম চিন্তা করবেন না দাদা। 

সেই ওর এই কথা শুনে কেমন যেন মনটা ভরে যায় আমার। মনে হয় এই ধীরে ধীরে আমার বন্ধু কমে যাওয়া জীবনে আদৌ কি কেউ ছিলো বন্ধু কোন সময় কে জানে ওর এই নানা কথা আমায় কেমন যেনো নতুন করে মানুষকে খুঁজে বেড়াতে ইচ্ছা হয় আবার। যে মানুষকে দেখেই কেমন বিবমিষা জাগে সেই মানুষের মাঝেই যে শ্রীকান্ত কেমন হাসিমুখে কাজ করে যায় গ্রামে ঘুরে ঘুরে। মানুষের কাছে বাড়ী বাড়ী জল পৌঁছে দেবার কাজ। আর সময়ে অসময়ে ফোনে কথা বলে। যেটা আজকাল কেউ বলতেই চায়না এই দ্রুত ছুটে বেড়ানো জীবনে। 

ওর বাবা, মা, দাদা বৌদি আর ভাইঝিকে নিয়ে বেশ ভালোবাসার স্পর্শ মাখা একটা পরিবার। ওকে বলেছি একদিন যেতে হবে ওদের বাড়ী। সেই মাটির দাওয়ায় বসে গল্প করতে হবে একদিন দুজন মিলে। ওদের গ্রামে ঘুরে বেড়াতে হবে একদিন। এই বসন্তের সময় গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলে বেড়াতে হবে একবার। সেই ওর বাড়ীর পাশে অভিজিৎ এর বাড়ী। ওর বিয়েতে গেলাম আমরা বোলপুর থেকে। সেই গ্রামের সবার বিয়েতে ভোজ খেতে আসা। কত আনন্দ হৈ চৈ হুল্লোড় হলো সেই দিন। 

সত্যিই বেশ ভালো লাগে এই হঠাৎ করে আলাপ হয়ে যাওয়া গ্রামের মিষ্টি ছেলে শ্রীকান্তকে পেয়ে। মনে হয় কতদিনের চেনা টুকরো মুখ। আর সেটা না হলেই বা ক্ষতি কী। চেনা অচেনার ভীড়ে মিশে গেছে অনেকেই এই জীবনের এবড়ো খেবড়ো রাস্তায়। যেখানে চেনা মুখ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর অচেনা মুখ কেমন করে যেনো জড়িয়ে ধরে আছে আমায় । সত্যিই জীবন বড়ই মায়াময় আর অদ্ভুত। এই জীবনের পথে হাঁটতে নেমে মনে পড়ে গেলো আমার সেই শ্রীকান্ত কথা। ভালো থেকো তুমি। 

ইকড়া গ্রামের শ্রীকান্ত - অভিজিৎ বসু। 
কুড়ি ফেব্রুয়ারী দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বিবিসির সুবীর ভৌমিক

সাদা জীবনের কালো কথায় কেনো এমন সব লোক দের কথা আমি লিখছি। তাদের কেনো বিখ্যাত করে দিচ্ছি। সেটা নিয়ে আলোচনা আর সমালোচনা কম হচ্ছে না কিন্তু। আমার মনে হয় যারা এমন কথা বলছেন তাদের প্রতি আমার একটাই কথা, এই আঁকিবুঁকি ব্লগ আমার নিজের ব্যক্তিগত লেখার জন্য একটি ব্লগ। সেই ব্লগে আমার নিজের অভিজ্ঞতা, নিজের জীবন পথে চলতে গিয়ে এমন কিছু মানুষের সাথে আলাপ হওয়া,যোগাযোগ হয়েছে কাজের ক্ষেত্রে তাদের কথাই যে লিখে রাখি আমি শুধু। যে কথা আমার একান্তই নিজের অভিজ্ঞতা আর অনুভূতির কথা। কাউকে বড়ো বা ছোটো করার জন্য নয় কিন্তু।  সে যাকগে যে যা বলেন বা ভাবেন সেটা তাঁর বা তাঁদের ব্যাপার। আমার কাজ হলো লিখে চলা না থেমে সেটাই করে চলেছি আমি সহজেই। আজ এই সাদা জীবনের কালো কথায়, এমন একজন ব্যক্তি, এমন একজন সাংবাদিক, এমন একজন বিখ্যাত সাংবাদিক এর কথা লিখতে বসেছি আমি সেই লেখার সাহস আর তাঁকে নিয়ে লেখার মত আমার মত একজন চুনোপুঁটি র উচিৎ কি না সেটাই আমি জানিনা। তবু শুধু মাত্র এই ভরসা আর আস্থা নিয়েই আমি কলম ধরলাম আজ যে তিনি কোনোদিন আমায় বকেন নি। সেই আমাদের সবার পরিচিত বিবিসির বিখ্যাত সাংবাদিক সুবীর...

আমাদের সবার মৃনাল দা

সাদা জীবনের কালো কথায় আজ এক বাবা আর ছেলের লড়াই এর গভীর গোপন কাহিনী। এই সাংবাদিকতার পেশায় এসে কত লড়াই, কত অসম যুদ্ধ, করে যে কেউ সংসার টিকিয়ে রাখতে পারে হাসি মুখে কাউকে কিছুই বুঝতে না দিয়ে। এমন করে কেউ টিকে থাকার চেষ্টা করেন সেটা বোধহয় আমার জানা হয়ে উঠত না কিছুতেই। যদি না এই পেশায় আমি গা ভাসাতাম এমন করে। জীবনের এই নানা টুকরো টুকরো ছবির কোলাজ ভেসে ওঠে এই রাতের অন্ধকারে আচমকা আমার মনের মাঝে। আর আমি চমকে উঠি কেমন করে তাদের সেই কোলাজ দেখে।  এমন এক চরিত্র, বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে কেমন আলগোছে, হাসিমুখে, নির্মোহ ভাবে, শুধু নিজের কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে জীবনটা কাটিয়ে দিলো সে শুধুই আকাশ পানে তাকিয়ে। যে নীল আকাশের গা ঘেঁষে উড়ে যাওয়া সাদা বকের ডানায় লেগে থাকে মেঘের হালকা টুকরো। একদম যেনো সিনেমার পর্দার হিরোর মতোই। দেখে বোঝার উপায় নেই একদম। পেটে খাবার না থাকলেও মুখের হাসিটা অমলিন হয়েই বেঁচে আছে আজও এতোদিন পরেও। আর সেই বিখ্যাত সাদা পাকা নাসিরউদ্দিন স্টাইলের দাড়ি, কালো চুল, আর সব সময় ধোপদুরস্ত ফিটফাট একজন মানুষ। রাত নটা বাজলেই যাকে শ্রীরামপুরে...

সেই ২৪ ঘণ্টার ইন্টার্ন রোশনী

'এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না – নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলোনি আগে, এ-বছর সেই কথা বলো।'.....  শক্তি চট্টোপাধ্যায়  এই কবিতার লাইন লিখে পোস্ট করেছিল ও একদিন। সেই কতদিন আগের সেই পোস্ট ফিরে এলো হঠাৎ করেই আজ ফেসবুকের দেওয়ালে হেলান দিয়ে অপেক্ষা করছে যেনো কারুর জন্য। ওর সাথে আমার দেখা হয়েছিল সেই পোদ্দার কোর্টের ২৪ ঘণ্টার অফিসে। ইন্টার্নশিপ করতে এলো ও একঝাঁক উজ্জ্বল ছেলেমেয়ের সাথে।  সেই ওর মিষ্টি হাসি। মিষ্টি ব্যবহার। সুন্দর ঝাঁ চকচকে একটা মিডিয়ার জীবন তৈরি করতে আসা ওর। সেই ২৪ ঘণ্টার বাংলার সেই আমলে বিখ্যাত দু নম্বর চ্যানেলে কাজ শিখে সার্টিফিকেট নিয়ে কাজের দরজা খুলে রাখা। আর জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। আর তার জন্য বিনা বেতনে কাজ শিখতে আসা এই নানা বাংলা মিডিয়ায় ইন্টার্নদের। আর কাজের সুত্রে যোগাযোগ হয়ে যাওয়া সেই হাউসের নানা সাংবাদিক এর সাথে।  কেমন একটা স্বপ্নের জগতে বিচরণ করা যেনো। হাত বাড়ালে স...