সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দীক্ষা দিবস

সাদা জীবনের কালো কথার দিন আজ নয়। আজ সাদা জীবনের সবচেয়ে স্মরনীয় একটা দিন আমার জীবনের। দশ মার্চ। আসলে যখন যে সময়ে এই দিনটা এসেছিল আমার বারো বছর বয়সে আমার জীবনে তখন আমার কিছুই বোঝার বয়স হয়নি বা বুঝতে পারি নি কি হলো এই দিনে আমার জীবনে কি ঘটে গেলো অজান্তে। আজ দীর্ঘ বত্রিশ বছর পরেও বুঝতে পারিনি কি হয়েছে এই দিনে। কিন্তু এটা আমি বুঝি সেই দশ মার্চ এলেই তো আমার রিষড়ার বাড়িতে সাজো সাজো রব পড়ে যেত। কত ব্যস্ততা, দৌড় ঝাঁপ করতেন মা নতুন বছর শুরু হতেই কত পরিকল্পনা হতো। কারণ একটাই আজ আমার দীক্ষার দিন। তাই দীক্ষা বার্ষিকী পালন করা হতো বড়ো সৎসঙ্গ দিয়ে ধুম ধাম করে। 


আসলে সেই ত্রিশ বছর আগের হালকা স্মৃতির ঝাঁপি উল্টে পাল্টে দেখলে বড়োই ঝাপসা লাগে আজ সেই সব আমার এত দিন পরে। শুধু এটুকু মনে আছে আজ মাস্টার মশাই মানে গোপী বল্লভ সাহা আমার ঋত্বিক ছিলেন। একটা সাদা গেঞ্জি আর সাদা তোয়ালে জড়িয়ে আসুন পেতে বসলাম ঠাকুরের সামনে তারপর আমার দীক্ষা হলো নিজের বাড়িতে। আমার দীক্ষার দুমাস আগে বাবা মা দীক্ষা নেন মাস্টার মশাই এর কাছে হরিপদ নাগদার বাড়িতে সৎ সঙ্গে গিয়ে। তার দু মাস পরে আমারও দীক্ষা হলো। নিরামিষ খাওয়া শুরু হলো। লোভকে জয় করার এই চেষ্টা বড়ো হয়ে আমার অনেক কাজে লাগলো।

আজ ও মনে আছে আমার কোন্নগরের মন্দির থেকে বাসে করে দীক্ষা গ্রহণ এর পরে সবাই মিলে দেওঘর যাওয়ার কথা। বাসের মেঝেতে খড় পেতে শুয়ে থাকা। ভোরবেলায় বাস থামার পর খোল নিয়ে বাজানোর চেষ্টা করা। তার পর দেওঘর পৌঁছে মাটিতে চাটাই পেতে শুয়ে থাকার কথা মনমোহিনী ধামের সেই বড়ো হল ঘরে। আনন্দ বাজারে লাইন দিয়ে খিচুড়ি প্রসাদ পেট পুরে খাবার কথা। আর দুর থেকে হাই পাওয়ারের চশমা পরে শ্রী শ্রী বড়দার বসে থাকা দেখা। কীর্তন শুনে তাঁর সেই ঘাড় নাড়া নাট মণ্ডপে বসে। আর তা দেখার জন্য বাবার কাঁধে উঠে দুর থেকে বড়দা কে দর্শন করা। বহু বছর পরে সন্তু দার সাথে দেওঘর চিড়িয়া খানার জন্য পাখি নিয়ে গিয়ে শ্রী শ্রী বড়দার ঘরে ঢুকে প্রনাম করা দুপুরের পর। এক অন্য অভিজ্ঞতা, অন্য অনুভূতি যার শরিক একমাত্র আমিই আর কেউ নয়। 

 এসব দেখে ছোটো কচি মনে কেমন যেনো একটা প্রভাব পড়তে শুরু করলো আমার। কেমন করে ধীরে ধীরে আমিও খোল বাজনা শিখে গেলাম নিজের অজান্তেই আঙ্গুল নেড়ে। তারপর সেই বারো বছরের আমি মাস্টার মশাই এর হাত ধরে এদিক ওদিক ঘুরে বেড়াতাম সৎ সঙ্গে যেতাম। মাস্টার মশাই আমায় বলতেন ঠাকুরের কথা বল তুই। দাঁড়িয়ে পড়তাম কি বলতাম জানি না আমি সেই সময়। কিন্তু ধর্ম জগতে বিচরণ করতে শুরু করলাম আমি সেই ছোটো বয়স থেকেই। কথায় আছে কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে টাশ টাশ। 

আসলে কি জানেন আমার মনে হয় দীক্ষা, ধর্ম, নিরামিষ খাওয়া, ঠাকুরের কাছে সকালবেলা উঠে পয়সা রাখা, সৎ সঙ্গ করা, সাধু সঙ্গ করা সব কিছুই তো আমার মনে হয় একটা সু অভ্যাস যোগ। যে ভালো অভ্যাস আমার জীবনের শুরু থেকে গজিয়ে যায়। যে ভালো গুন যদি জারিত হয় ছোটো কাল থেকেই তাহলে অপগুন, বদ গুন কিছুতেই অঙ্কুরিত হবে না মাথা চারা দেবে না আমার জীবনের রাস্তায়। 

আর সেই ছোট বেলার থেকেই যদি এই সব ভালো গুনকে আত্মস্থ করা যায় তাহলে বোধ হয় খারাপ হতে, খারাপ ভাবতে, খারাপ কাজ করতে একটু হলেও বাধ বাধ লাগে। ভিতর থেকে সাড়া মেলে না কিছুতেই। এই লোকটার ক্ষতি করে দেবো। না এটা বোধ হয় উচিৎ নয়। এই উচিৎ আর অনুচিত এর একটা বোধ সৃষ্টি হয় নিজে নিজেই। আর এই বোধ গজিয়ে গেলেই ধীরে ধীরে একটা ভালো মানুষ হওয়া ওঠা যায়। যার কথা ঠাকুর সারা জীবন ধরে চেষ্টা করলেন। মানুষ গড়ার কারিগর হয়ে।

জানি না আমি ভালো মানুষ, ভালো মনুষ্যত্ব বোধ গড়ে উঠেছে কি না আমার মধ্যে। শুধু এটা বলবো যে সেই ছোটো বেলার না বুঝে ঠাকুরকে ধরে বেঁচে থাকার মধ্য আর যাই হোক আমি অন্যদের মতো স্বার্থপর, আত্ম- স্বার্থী হতে পারিনি আজও। আমার মধ্য এই বোধটা হয়েছে গরীব মানুষের জন্য আকুল হয়ে ব্যাকুল হয়ে যা হোক কিছু দিয়ে সাহায্য করা দরকার সব মানুষের। একজন মানুষ অন্য জনের জন্য পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক যা বোধহয় আমি দীক্ষা না নিলে বুঝতাম না। ঠাকুর তো সারা জীবন সেই শিক্ষাই দিলেন আমাদের। নিজের সব কিছু ত্যাগ করে একটুকরো নিজের পরনের কাপড় খুলে দিলেন অন্যকে ভালো রাখতে সুখে রাখতে। এটাই তো তাঁর শিক্ষা।

 আসলে কাঁচা মনে যদি এইভাবে মাটি দিয়ে হাঁড়ি কলসী তৈরির মত একটা দাগ দিয়ে যাওয়া যায় তাহলে ছোটো কাল থেকে সেই কাঁচা মনে গভীর গোপন একটা জীবন বোধ গড়ে ওঠে। গভীর মমত্ববোধ গড়ে ওঠে। অন্যের জন্য একটা টান গড়ে ওঠে। আর যেটা গড়ে ওঠে সেটা হলো শিরদাঁড়া সোজা করে চলার মান- সিকতা। আর হাজার প্রলোভনে লোভকে সামলে চলার মানসিকতা। যা আজকাল সমাজে খুব দরকার কিন্তু সেটার অভাব বড়ো প্রকট।

 যে ভাবে হোক নিজেকে সঁপে দিয়ে বিকিয়ে যাওয়া একটু অর্থর জন্য এটা ঠিক নয় একদম। এই বোধটা গজিয়ে যাওয়া দরকার ছোটো কাল থেকেই। না আমি খারাপ কাজ করলে ঠাকুর কষ্ট পাবেন এই বোধটা আমাদের অনেক বড় কিছু শিক্ষা দেয়। আসলে এই যে জীবন বোধটা গড়ে ওঠে তাঁকে ধরলে। ছোটো ছোটো অনুশীলনের মাধ্যমে সেটাই দীক্ষা নেওয়ার আসল রহস্য। যার জন্যে বারো বছর বয়স হলে ঠাকুর দীক্ষার কথা বলেন। যাতে মনের মধ্য ছোটো বেলায় এই বোধটা গজিয়ে দেওয়া যায়।

 যাক যার জন্যে এত কথা যিনি আজকের দিনে ধুম ধাম করে সৎ সঙ্গ দিতেন আমি রাতে কাজ সেরে বাড়ি যেতাম। সেই মা আজ আর নেই। বাড়িতে সেই ভীড় অনুষ্ঠান কিছুই নেই আজ। সেই বাড়িতে আজ সকাল থেকে কোনো ব্যস্ততা নেই। এসব ভেবে আজ মন খারাপ হয়। মনে মনে ভাবি আজ মার জন্যই আমি বোধ হয় ঠাকুরকে নিয়ে চলে একটা ভালো মনের মানুষ হবার চেষ্টা করেছি মাত্র। জানিনা কতোটা সফল হয়েছি আমি। 

মনে মনে আজ ভাবি সত্যিই তো সেই দেওঘর যাওয়া দাদার আমাকে বলা তুই সাংবাদিকতা পড়। সন্তুদার কাছে শিক্ষা নেওয়া কি করে ক্ষমতার স্বাদ পেয়েও নির্লোভ অনাশক্ত হয়ে বেঁচে থাকতে হয় সারা জীবন ভোর। যে জীবন তিনি কাটিয়ে গেলেন নিজেই।

এটাই বোধ হয় ধীরে ধীরে আমার মধ্যে একটা নতুন শিক্ষা দিলো শুধু এই দীক্ষা নিয়ে। যার জন্য জীবনের এত দিন পর মার কথা বড়ো বেশি করে মনে পড়ছে আজ। মার নিষ্ঠা, বিশ্বাস, অন্ধ ভক্তি আর ভালবাসার মত একটু ভালোবাসা যদি আমার জীবনে হতো তাহলে হয়তো আরো ভালো মানুষ হতে পারতাম আমি।


শুধু এটাই মনে পড়ছে আজ দশ তারিখ কিন্তু আমার মা নেই। আজ সৎসঙ্গ নেই আমার সেই রিষড়ার টালির বাড়িতে। যে বাড়িতে ঠাকুরের মানুষটাই নেই আজ। যার কাছে আমি কৃতজ্ঞ। যে মা আমি তোমার কাছে কৃতজ্ঞ সারা জীবন ধরেই।কারণ সেদিন তুমি আমায় জোর করে দীক্ষা দিয়েছিলে বলেই হয়তো ভালো মানুষ হবার চেষ্টা করেছি আমি সব সময়। ঠাকুরকে নিয়ে বিপদে আপদে চলার চেষ্টা করেছি মাথা উচুঁ করে।

 জীবনে অন্যায় এর সাথে আপোষ করতে শিখিনি আমি কোনো দিন। হাজার দুঃখ, কষ্ট, অপমান, যন্ত্রণাকে সহ্য করেও হাসি মুখে চলার শক্তি পেয়েছি তোমার জন্য। ঠাকুরের কথায় নিজের দুঃখে হাসো। আর পরের দুঃখে কাঁদো। সেই শিক্ষা যা তিনি দিয়েছিলেন তাঁর জীবন দর্শনে। যা তুমি সারা জীবন করে গেলে হাদি মুখে। আজ সেই কথা মেনে চলার চেষ্টা করছি মাত্র আমি। 


দশ তারিখ আসবে যাবে, তুমি আর ফিরবে না কোনো দিন জানি। শঙ্খ বাজবে না আর আমার সেই টালির ঘরে। তুমি লাল পাড় শাড়ি পরে অপেক্ষা করবে না।ভীড় হবে না আর বাড়িতে। ঠাকুরের প্রাথর্না হবে না। সেই গান, কীর্তনে মুখরিত হবে না আর কোনো দিন আমার টালির ছোটো ঘর। আমার জীবন থেকে হারিয়ে যাওয়া দশ মার্চ, আমার মনের মণিকোঠায় অমলিন হয়ে বেঁচে থাকবে সারাটা জীবন। শুধু এটাই মনে থাকবে ভাগ্যিস ঠাকুরকে গ্রহণের এই দিনটা এসেছিল আমার জীবনে। 

দীক্ষা দিবস - অভিজিৎ বসু।
দশ মার্চ, দূহাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দ্রোহ আর বিদ্রোহের ঘেরা টোপে বন্দী কার্নিভাল

একটা শব্দ ইদানিং বেশ হাটে মাঠে ঘাটে সব জায়গায় ঘুরছে দ্রোহ। বিশেষ্য পদের এই শব্দ দ্রোহ হলো অনিষ্টাচারণ, অপকার, শত্রুতা, কলহ, আর বিরুদ্ধতা,পরাভব,অভিভব। এমন নানা শব্দবন্ধের মোড়কে আবদ্ধ হলো এই দ্রোহ। যে দ্রোহের ঘেরাটোপে বন্দী হয়েছে উৎসব, বন্দী হয়েছে কার্নিভাল, বন্দী হয়েছে আমাদের রাজনৈতিক সংঘাত। যে সংঘাত অনিবার্য ভাবেই সৃষ্টি করেছে নানা আন্দোলন আর সেই আন্দোলনের পাল্টা জবাব দেওয়া।  আসলে এর মধ্যেই যে লুকিয়ে আছে সুক্ষ্ম রাজনীতির মারপ্যাঁচ। যে রাজনীতির বৃত্তে নানা ভাবে ঘুরপাক খাচ্ছে আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে বাম, ডান, লাল, সবুজ আর গেরুয়া দল সবাই। সবটাই যে রাজনীতির হিসেব আর নিকেশের ঘেরাটোপে বন্দী। সে দ্রোহ হোক বা বিদ্রোহ হোক। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে,শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, আমরণ অনশন কর্মসূচি থেকে নানা আন্দোলন করে চিকিৎসকরা বুঝিয়ে দিতে চান যে তারা যে করেই হোক জয়লাভ করতে চান এই আন্দোলনে। যে আন্দোলন একমাত্র তাদেরই তৈরি করা আন্দোলন।  কিন্তু সেই আন্দোলনের মাঝে কলকাতায় হলো জোড়া কার্নিভাল। একটি পূজোর জমজমাট কার্নিভাল। র...

উত্তরপাড়ার রামঘাটের গোপাল দা

এটা সেই উত্তরপাড়ার রামঘাটের প্রতিবন্ধীদের নিয়ে স্কুল চালানো একটি ভগ্নপ্রায় বাড়ী আর সেই পরিচিত গোপালদার চেনা অফিস। যে অফিসে সন্ধ্যা হলেই সাইকেল চালিয়ে চলে আসতেন আমাদের সবার প্রিয় গোপাল দা। হ্যাঁ, সেই উত্তরপাড়ার গোপাল চ্যাটার্জী। আমাদের হুগলী জেলার ছোটো কুচোকাচা সাংবাদিক দের ছোটো ছোটো খবর দেওয়া গোপাল দা। সেই প্রিয়রঞ্জন দাসমুন্সীর হাত ধরে কংগ্রেস করা সেই গোপাল চট্টোপাধ্যায়। যখন লাল পার্টির দাপটে বিরোধী দল করা বেশ কষ্টের ছিল সেই আমলে গোপাল দা বুক চিতিয়ে হাত কংগ্রেস করতে ভয় পেতেন না একদমই। সেই বর্তমানে বিখ্যাত তখন ওহ লাভলি নেতা মদন মিত্র এত বিখ্যাত ছিলেন না সেই সময়ে সেই আমলে। সেই মদন মিত্র আসতেন এই রামঘাটের অফিসে বেশ সুন্দর করে সেজেগুজে মাথাভর্তি চুলে চিরুনি অভিযান করে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই বাড়ির সামনে তখন কত ভীড় জমে যেতো মদন দা এলেই। সাদা ঘের ওলা বেলবটস প্যান্ট আর টকটকে লাল টাইট গেঞ্জি পড়ে এখনকার মত এত বিখ্যাত না হয়েও চোখে রঙিন চশমা না পরেও সাংবাদিকদের হাসিমুখে সামলে দিতেন তিনি। বলতেন গঙ্গার ধারের এই জায়গাটা গোপাল বেশ সুন্দর জায়গা কিন্তু তোর জন্য ক...

অ্যাকোরিয়াম

ফাঁকা ঘরের মধ্যে শুন্য অ্যাকোরিয়াম। জলহীন। মাছহীন। জীবনহীন। উচ্ছাসহীন। অনিন্দ্য অনবদ্য আনন্দহীন একটা পড়ে থাকা ছোট্টো অ্যাকোরিয়াম। শুকনো খটখটে কিছু নকল গাছপালা ঘেরা একটা নকল জগৎ। যে জগৎ এর সবটাই কেমন নকল যেনো আসল শুধু ওর উপস্থিতিটাই। নকল ভালবাসাহীন একটা মায়া আর মমতাহীন একটা জগৎ। যে জগতের বাসিন্দারা হারিয়ে গেছে বহুদিন আগেই আমার এই আঁকিবুঁকিময় জীবন থেকে।  বছর কয়েক আগেও কত সুন্দর নানা রংয়ের জীবন ঘুরে বেড়াতো এই আমার সাজানো চৌকো বাক্সের ভিতর। তারা সবাই খেলা করতো। একে অপরের পিছনে লাগতো। এ ওকে ঠোঁট দিয়ে ঠোকর মারতো। দৌড়ে বেড়াতো। তারা ওপর নীচ করতো। ঘুরে বেড়াতো। লেজ নাড়তো। আর রাতের বেলায় নীল নরম আলোর স্পর্শ গায়ে মেখে আনন্দে বেঁচে থাকতো, তারা জলের বুদবুদ গায়ে মেখে স্নান করে। একে অপরের সাথে গা ঘষাঘষি করে দিব্যি বেঁচে থাকতো তারা। হেসে, খেলে, ঘুরে বেড়িয়ে, ছুটে চলে আবার কখনও ক্লান্ত হয়ে। রাতের খাবার দিলেই তারা সবাই কেমন আনন্দে ঝাঁপিয়ে পড়তে ভালবাসত খাবার খেতে। আর যে ঝাঁপিয়ে পড়া দেখে মন ভালো হতো আমার। আজ সব কেমন যেন শূন্য হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ঝাঁপিয়ে পড়ার আ...

অচেনা মাঠে জেতা এক মানুষের গল্প

আসলে হেরে যাওয়া মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে বেশ এই শীতের নিশুতি রাতে আমার ভালই লাগে। লেপ মুড়ি দিয়ে শুয়ে ঠিক যেনো সেই ডিয়ার লটারীতে কোটি টাকা মিলবে এই স্বপ্ন দেখা আর কি। আমিও যে তার ব্যাতিক্রম নই। আর হারতে হারতে খেলার মাঠ থেকে পড়ে গিয়েও আবার উঠে হাত পা ঝেড়ে ফেলে এগিয়ে যেতে যেতে নতুন করে স্বপ্ন দেখা এক মানুষের লড়াই করা দেখতেও বেশ মন্দ লাগে না আমার কিন্তু। স্বপ্ন দেখা যে মানুষের নেশা। কেউ কেউ তো হাসি ঠাট্টা করে তামাশা করে বলে দুর বাংলার মাটি ছেড়ে, দীঘার সমুদ্রের নোনা জল ছেড়ে আরব সাগরের জলে পা ভিজিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আবার কি সাংবাদিকতা নাকি। জ্যোতি বসুর বিখ্যাত উক্তির মত এমন তো কতই হয় আর কতই দেখলাম। আসলে বাংলা হলো সংষ্কৃতির পীঠস্থান, বাংলা হলো সাংবাদিকতার পীঠস্থান।  যেখানে একসময়ের লাল মাটি আর বর্তমানের সবুজ মাটিতে খবরের সোনার ফসল ফলে হাসতে হাসতে। সেই বাংলার মাটি ছেড়ে ওই দুর্ভিক্ষের রাজ্য কালাহান্ডির ওড়িশা আর মুম্বাই এর আরব সাগরের জল তো নোনা কবেই লিখেছেন সাহিত্যিক সমরেশ বসু। সেই জলে জলকেলি করে এক নম্বর হয়ে এত লাফালাফির কি আছে ভাই। সিনেমা...

ইটিভির সুদীপ্ত চট্টোপাধ্যায়

কদিন আগেই ভোটের ডিউটি করতে এসে বোলপুরে ফোন করেছিল আমায়। কিছুদিন আগেই নিউজ এইট্টিন এর অফিসে চাকরি করার সময় কথা হয়েছিল আমার আর ওর মোবাইল ফোনে। মহাকরণে সেই পুরোনো সময়ে দুজনের মধ্যে দেখা হলে হাসি মুখেই কথা হতো আমার। সেই ইটিভির সুদীপ্ত চট্টোপাধ্যায়। সেই সুদীপ্ত আর সঞ্চিতার জুটি। সেই ওর হাসি মুখের কথা কি হলো কাকা, কি খবর গো। কিছু খবর আছে নাকি। এমন টুকটাক কথা, কম যোগাযোগ দিয়েই চলছিল আমাদের সম্পর্ক।  তবু আজ মনে পড়লো আমার সেই সুদীপ্তর কথা। একটু কাঠখোট্টা। মুখে আমার মত অত খারাপ নয় একটু মধু কম দিয়ে কথা বলে ও। একটু চুপচাপ থাকা সাংবাদিক সুদীপ্ত চট্টোপাধ্যায়। নদীয়ার কৃষ্ণনগরে কাজ করা সুদীপ্ত। সেই ইটিভির পুরোনো আমলের লোক সুদীপ্ত। হায়দরাবাদ ডেস্ক থেকে কলকাতায় এসেছিল মনে হয়। আজকাল বুড়ো হয়ে কিছুই মনে আসে না আমার। সেই সঞ্চিতার হায়দরাবাদ এ কাজ করা। ওদের পরিচয়, প্রেম, বিয়ে। জীবন তো এই ভাবেই জড়িয়ে যায় একে অপরের সাথে। সেই সঞ্চিতার বাবা আর মায়ের আমার সাথে হুগলী জেলায় কাজ করতাম সেই সময় কথা হতো কত। সেই তেলিনীপাড়ায় জগদ্ধাত্রী পূজোর সময় অঞ্জলি দিতে যাওয়া। জ...