সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেই ২৪ ঘণ্টার ইন্টার্ন রোশনী

'এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর
পাহাড়ের কোলে
আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে
তোমারও তো শ্রান্ত হলো মুঠি
অন্যায় হবে না – নাও ছুটি
বিদেশেই চলো
যে কথা বলোনি আগে, এ-বছর সেই কথা বলো।'..... 
শক্তি চট্টোপাধ্যায় 


এই কবিতার লাইন লিখে পোস্ট করেছিল ও একদিন। সেই কতদিন আগের সেই পোস্ট ফিরে এলো হঠাৎ করেই আজ ফেসবুকের দেওয়ালে হেলান দিয়ে অপেক্ষা করছে যেনো কারুর জন্য। ওর সাথে আমার দেখা হয়েছিল সেই পোদ্দার কোর্টের ২৪ ঘণ্টার অফিসে। ইন্টার্নশিপ করতে এলো ও একঝাঁক উজ্জ্বল ছেলেমেয়ের সাথে। 

সেই ওর মিষ্টি হাসি। মিষ্টি ব্যবহার। সুন্দর ঝাঁ চকচকে একটা মিডিয়ার জীবন তৈরি করতে আসা ওর। সেই ২৪ ঘণ্টার বাংলার সেই আমলে বিখ্যাত দু নম্বর চ্যানেলে কাজ শিখে সার্টিফিকেট নিয়ে কাজের দরজা খুলে রাখা। আর জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। আর তার জন্য বিনা বেতনে কাজ শিখতে আসা এই নানা বাংলা মিডিয়ায় ইন্টার্নদের। আর কাজের সুত্রে যোগাযোগ হয়ে যাওয়া সেই হাউসের নানা সাংবাদিক এর সাথে। 

কেমন একটা স্বপ্নের জগতে বিচরণ করা যেনো। হাত বাড়ালে সেই মিডিয়ার জগতে ঝাঁপ দেওয়া। আর তার জন্য যাবতীয় কষ্টকে উপেক্ষা করা। সেই সকাল আটটার শিফটে অফিস আসা হোক। সেই দুপুরের শিফটে এসে রাত নটার পর বাড়ি ফেরা হোক। অফিস এর সিনিয়র সাংবাদিক এর ক্যামেরার ব্যাগ বা স্ট্র্যান্ড বওয়া হোক। হাসিমুখে সবটাই করতে প্রস্তুত এই ভবিষ্যতের সাংবাদিকরা। যা তারা মুখ বুজেই করে যায়। ছবি কাটা, ভিডিও এডিটর এর কাজ করা। ভোটের সময় সমীক্ষার কাজ করা। স্পটে পৌঁছে নানা অভিজ্ঞতা (ভালো খারাপ দুই) সঞ্চয় করা। সবটাই এই ইন্টার্নশিপের আওতায় পড়ে। 

আজ সেই এক সময়ের ২৪ ঘন্টার ইন্টার্ন রোশনীর কথা মনে পড়ে গেলো আমার। সেই আমার সাদা জীবনের কালো কথায় সেই আমার আঁকিবুঁকি ব্লগের পাতায় সেই ইন্টার্ন রোশনীর গল্প। যদিও আমার ঝুলিতে কিছুই তেমন নেই। তবু ওর সেই পোদ্দার কোর্টে পিসিআর এর ডিউটি করা। যে কোনো কাজকে হাসিমুখে সামলে দেওয়া। আর এন্টারটেনমেন্ট এর জগতে ওর ইন্টারেস্ট ছিল বরাবর। সেই ওর ২৪ এর ইন্টার্নশিপ শেষ হলে অন্য চ্যানেলে কাজে যোগ দেওয়া। সেই নিউজ ১৮ তে কাজ করা। সেই এবিপি আনন্দ গোষ্টিতে ওর কাজ করা দেখে বেশ ভালো লাগতো আমার। 

সেই একদিন সেক্টর ফাইভের রাস্তায় দুপুরে দেখা হলো ওর সাথে ওয়েবেল মোড়ের কাছে। সেই রাস্তায় দাঁড়িয়ে চিনতে পেরে অভিজিৎ দা কী খবর বলে চিনতে পারা দেখে ভালো লাগে আমার। কতোজন যে দেখেও আর চিনতে পারে না আমায় আজকাল। সেই ওর হাসি মাখা মুখে বাড়ির কুশল জানতে চাওয়া। সেই রাজ এর সাথে প্রেম আর বিয়ে বেশ ভালো একটা জুটি ওদের। 

কেমন নিজে নিজেই এখন ওর নানা ইন্টারভিউ দেখে মনে হয় ভালই কাজ করছে রোশনী একা একাই নিজের মতো করে। নানা জনের ইন্টারভিউ নিচ্ছে ও। আজ বহুদিন পর ওর একটা ইন্টারভিউ দেখতে দেখতে মনে পড়ে গেলো ওর কথা। সেই পোদ্দার কোর্টের কথা। সেই মিডিয়া সিটির কথা। সেই নানা ঘটনার কথা। সেই পূজোর সময় কাজের ব্যস্ততার কথা। বেশ ভালই ছিল কিন্তু সেই দিনগুলো। সেই পুরোনো দিনের স্মৃতি আজও আমায় তাড়িয়ে ফেরে। 

আজ সেই বাংলার দু নম্বর চ্যানেল কেমন অনেকটাই পিছনের সারিতে চলে গেছে। সেই পোদ্দার কোর্টের অফিসে এখন অন্য বাংলা মিডিয়ার চ্যানেল এর অফিস বসেছে। সেই ইন্টার্নশিপ এর যুগ এখন অনেকটাই স্তিমিত হয়ে গেছে এই বাংলা মিডিয়ায়। তবু সেই রোশনী, শালিনী, ইন্দ্রানী, রম্যাণি, টুনু আর মুনু, সেই পুরুলিয়ার তাপসী, সেই ক্যামেলিয়া কেমিস্ট্রি,সেই অয়ন্তিকা, সেই মহুয়া, আরও কতজন যে ছিল সেই সময়। সেই রাজীব, কৌস্তুভ, সন্তু, অরূপ, রোহন এমন কতজন যে সাংবাদিক হবার স্বপ্ন বুকে আঁকড়ে এলো এই মিডিয়ায় জেলা থেকে গ্রাম থেকে শহরে। 

কেউ হারিয়ে গেলো কেউ আবার ভেসে রইলো নিজের কর্মকৃতিত্বে। কেউ আবার হাবুডুবু খেতে খেতে ডুবে গেলো এই লাইন ছেড়ে অন্য কাজে যোগ দিলো আফশোষ করতে করতে। সত্যিই অসাধারণ এই বাংলা মিডিয়ার জলস্রোত। যে স্রোতে আজ উজ্জ্বল হয়ে ভেসে আছে রোশনী। ভালো থেকো তুমি। বহুদিন তোমার সাথে আর কথা হয়নি। আড্ডা দেওয়া হয়নি। আর সেই কবিতা আবৃত্তি শোনা হয়নি তোমার মুখে। সেই কালাম এর দোকানে চা খেতে যাওয়া হয়নি। কি বলো সেই ফেলে আসা দিনগুলো বেশ ভালই ছিল কি বলো। 

সেই ২৪ ঘন্টার ইন্টার্ন রোশনী - অভিজিৎ বসু।
ত্রিশ মার্চ দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...