সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হাসিমুখের ইন্দ্রানী

সাদা জীবনের কালো কথায় আজ শুধুই হাসি মুখের ইন্দ্রানীর কথা। সেই ওর রবিবার ছুটির দিন দৌড়ে দৌড়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে কবিতার ক্লাস করতে যাওয়া ইন্দ্রানী। সেই ২৪ ঘন্টা চ্যানেলে একটু ভয়ে ভয়ে সাংবাদিক হতে চাওয়া ইন্দ্রানী। সেই কোনোও সময় গম্ভীর মুখে আর সিরিয়াস হয়ে বাঁচতে না পারা ইন্দ্রানী। সেই বৈদ্যবাটির স্টেশন থেকে দৌড়ে ট্রেন ধরে সেক্টর ফাইভ যাওয়া ইন্দ্রানী। সেই ওর বাড়ীর ছোট আদরের মেয়ে ইন্দ্রানী। যার সাথে একদিন কত কিছুই না গল্প করেছি, আড্ডা মেরেছি, একসাথে অফিস গেছি যার বিয়েতে যাবো বলে কত পরিকল্পনা করেছি কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। সেই লকডাউনের সময় ছাদে উঠে টেলিফোনে কত গল্পই না করেছি আমরা। আসলে আজ কেনো যে হঠাৎ করেই সেই ইন্দ্রাণীর কথা মনে পড়ে গেলো কে জানে। সেই অ্যাঙ্কর কুণাল দার এক নম্বর ফ্যান ইন্দ্রানী হালদার নয় অভিনেত্রী। ইনি হলেন ইন্দ্রানী চট্টোপাধ্যায়। 


আজ আমার সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগের পাতায় সেই বিখ্যাত ইন্দ্রানীর কথা। ওর সেই চেনা হুগলীর শহর ছেড়ে দিল্লীবাসী হয়ে যাওয়া ওর ছেলের বড়ো হয়ে যাওয়া। সেই পুরোনো পোদ্দার কোর্টের অফিসের নানা টুকরো টুকরো ছবি। যে ছবির জারক রসে নিমজ্জিত হয়ে বাঁচতে বড়ো ভালো লাগে আমার। আর তাই আজ ইন্দ্রাণীর কথাই মনে পড়ে গেলো আমার। সেই পুজোয় ওর দৌড় করে মণ্ডপে মণ্ডপে ঘুরে পুরস্কার দেওয়া সেজে গুজে। সেই ধ্রুব আর অনির্বাণ চৌধুরী আর শুভ্রনীল ঘোষের কাছে ওর নিজেকে কেমন যেন গুটিয়ে রাখা। সেই বিখ্যাত শর্মিষ্ঠা চ্যাটার্জীর কাছে ভয়ে ভয়ে কাজ করা। শুধুই ভয় পেয়েই বেঁচে থাকা ওর। কেনো যে মিডিয়ার জীবন যাপন করতে গেলে এত ভয় পেতে হয় কে জানে। যে ভয় পেয়ে জীবন যাপন করতে আমার আপত্তি প্রবল। 

সেই ইন্দ্রানীর কথা বলতে গেলে মনে পড়ে যায় সেই কর্মহীন আমি, সেই বালি স্টেশনে ওর সাথে দেখা হয়ে যাওয়া, সেই কত চেনা মুখের সাথেও কেমন সংকোচে কথা বলার চেষ্টা করা। সেই আলগোছে সম্পর্কের একটি সরু বুনোট কবে যে বোনা হয়ে গেছে কে জানে। তবুও আজ এই ভোরবেলায় কেনো যে ওর কথা ওর হাসি মাখা মুখের কথা, ওর উজ্জ্বল চোখের কথা মনে পড়ে গেলো আমার কে জানে। সেই ওর চেনা হুগলীর শহর ছেড়ে কত দূরেই না চলে গেছে ও। দিল্লীতে বসবাস করা ওর। মা, বাবা, দিদি জামাইবাবু সবাইকেই ছেড়ে দিয়ে। এই মিডিয়া জীবনের হাতছানি এড়িয়ে বেশ ভালই করেছে সে।

 একটা নির্ঝঞ্ঝাট ভয়হীন জীবন। যে জীবনে মনে হয় হাসতে ভয় পেতে হয় না ওর আজ কিছুতেই ওর গোছানো সংসারে। যে জীবনে ওর আজ আর ভয় নেই, অনিশ্চয়তা নেই, কারুর কাছে লেট হয়েছে বলে জবাবদিহি নেই। ওর সুন্দর সাজানো গোছানো একটা মিস্টি সংসার আছে আর একটা সন্তান আছে। ভালো থেকো তুমি ইন্দ্রানী। সেই ট্রেন পথে কতদিন যে এক সাথে পথ চলা হয়নি আমাদের কে জানে। তুমি এখন দিল্লির মেট্রোর ব্লু আর হলুদ আর গ্রীন লাইনের যাত্রী। আর আমি শহর ছেড়ে দূরে অনেক দূরের এক অজ গ্রামের বাসিন্দা। যেখানে মানুষ কম, ভয় কম, প্রতিযোগিতা কম, দৌড় কম। আজ দুজন দুজনের এই পথ চলা রাস্তা কেমন করে যেনো আলাদাই হয়ে গেছে। সত্যিই অসাধারণ এই জীবন যে জীবনের‌ পথের বাঁকে কখনও ভয়, কখনও হাসি আবার কখনও এমন গভীর গোপন অনুভূতি বেঁচে থাকে। সেই অনুভূতি নিয়েই বেঁচে থাকি আমি আর তুমি। ভালো থেকো তুমি দিদি। হাসিখুশি হয়ে ভালো থেকো। 

হাসিমুখের ইন্দ্রানী - অভিজিৎ বসু।
একুশে মে, দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...