সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ব্লগ আঁকিবুঁকি। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শুভ জন্মদিন দাদা

আজ তাঁর ঊনসত্তরতম জন্মদিন বটে। আজ তাঁর ফেসবুকের এই পোস্টে সেই লেখা দেখেই জানতে পারলাম আমি সেটা। বাংলা সংবাদ জগতের এই উজ্জ্বল হীরক দ্যুতির মত তাঁর দীর্ঘ সাংবাদিকতার জীবন। যে জীবনে সাদা বাড়ীর কাজ করে তাঁর সেই উজ্জ্বল হয়ে বেঁচে থাকা আমাদের লক্ষ লক্ষ পাঠকদের কাছে দীর্ঘ সময় ধরেই। সেই কতজন যে তাঁর ছায়ায় বেঁচে ছিলেন একটা সময়ে। একটা মহীরূহ কে ধরেই অনেকের এই খবরের পেশায় টিকে থাকা আর বেড়ে ওঠা। সেটাই তো তাঁর বড় গুণ বটে। আমি যদিও সেই তাঁর অধীনে কাজের সুযোগ পাইনি কখনও। সাধারণ একটি ছাত্র হয়ে জেলার ছেলে হয়ে না সাদা বাড়ী না সেই স্টার আনন্দতে কাজ করা হয়েছে আমার কোনওদিন তাঁর অধীনে। আমি তো আর প্রেসিডেন্সি নই সে যাকগে কী আর করা যাবে বলুন। দু হাজার সালে সেই উত্তরপাড়ায় পৌরসভার নির্বাচনে যে সাংবাদিক মার খেলো আর কলকাতায় মিছিল হলো সেই সাংবাদিক তো এই অধম জেলার পাতি রিপোর্টার যে।  তবু তাঁর লেখা তাঁর খবরের প্রতি এখনও এই বয়সে যে টান দেখি এটাই আমায় অবাক করে বেশ। মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকবৃন্দ যখন ধ্বজ হয়ে গেছে সেই কবেই দিদির আমল থেকেই। সেখানে এই বিখ্যাত স্টার সাংবাদিক সুমন চ...