সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এ এক অন্য ছবি

এই ছবিটাই ধরা থাক। জীবনের ফ্রেমে বন্দি থাকলো এই চার জনের ছবি। পুজোয় এটাই সেরা ছবি ২০২৬ এর। আবার অপেক্ষায় থাকা। দিদার সাথে দেখা হলো তিনজনের নাতি আর নাতনীদের। মায়ের সাথে দেখা হলো দুই মেয়ের। পারিবারিক এই মিলনের ছবি দেখে ভালোই লাগে বেশ। সেই মিলন হবে কতদিনে এটাই যে মনের মাঝে ভাবনা ছিলো বিরহের মাঝেই। পূজো শেষের ঘন্টা বেজে গেছে। সেই ঘণ্টা বাজার মাঝেই সীমাবদ্ধ এই জীবনে জড়িয়ে থাকে সুখ আর দুঃখের নানা অনুভূতি আর আবেগ। জড়িয়ে থাকে মিলন আর বিচ্ছেদের নানা অনুভূতি। সংসার এর আবর্তে ঘুরপাক খায় তারা সব একে একেই।  এইসব এর মাঝেই তো এই পারিবারিক জীবনের এই মিলনের ছবি কিন্তু মন্দ নয়। তিন্নি, বাবু আর বুটার দেখা হওয়া দিদার সাথে কতদিনের পরে কত বছর পরে। একজন ব্যাঙ্গালোর একজন দিল্লী আর অন্যজন এর আলমোড়ায় বাস করা ঘর বাড়ী ছেড়ে পরিবার ছেড়ে। সেখান থেকে এসে দিদার সাথে দেখা করা। এটাই যে বড় ব্যাপার বটে। পুজোয় এমন দিন এর অপেক্ষায় থাকি আমরা সবাই। আর ঝাপসা স্মৃতি নিয়ে দিদার চোখে তখন হাপুস নয়নে জলের ধারা নামে যে। উমা বিদায় হচ্ছে যে সেই জন্য কান্না না নাতি নাতনী মেয়ে জামাইকে প...

গেরুয়া মিষ্টি মুখ করুন

শুভ বিজয়া দশমীর পর মিডিয়াকে একটু চাপে রাখার পর সাংবাদিকদের এই মিষ্টি মুখ করানোর যে ট্র্যাডিশন চলে সরকারের তরফে আর শাসকের তরফে সেই মমতা দিদির আমল থেকে সেটা কিন্তু সমান ভাবেই অব্যাহত আছে বটে আজও এই ভয় কেটে ভরসার শুভেন্দু অধিকারীর আমলেও। তার কোনও হেরফের হয়নি যে। শুধুই নীল সাদার বদলে একটু গেরুয়া রঙের ছোঁয়া লেগেছে সুন্দর সুন্দর মিষ্টির গায়ে। মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামের পাশে সরকারী অশোক স্তম্ভের গায়েও যে লেগেছে গেরুয়ার ছোঁয়া।  এটা দেখতে বেশ মিষ্টি লাগে যে আমার আজকাল। সাদা আর গেরুয়া রঙের এই হরেক রকমের সন্দেশ দেখে মন ভরে যায় যে। কে বলবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর মুখে দিন কয়েক আগেই প্রশ্ন করতেই তিনি জানান যে এটা হাইকোর্টের কাছে জিজ্ঞাসা করুন আমায় কেনো বলছেন এমন কথা। আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করা তো আর সরকার এর কাজ নয়। তার জন্য আপনাদের হাউসের ভাবনা আমরা কোর্টের নির্দেশ মেনেই কাজ করে চলি গণতন্ত্রে তো এটাই বলে সেটা করাই তো এই সরকার এর কাজ।  সত্যিই অসাধারণ কিন্তু এই মিষ্টি মুখ করানোর আগেই মিডিয়াকে একটু সহবত শিক্ষা দেওয়া তাঁর নানা ভাবে...

শুভ জন্মদিন দাদা

আজ তাঁর ঊনসত্তরতম জন্মদিন বটে। আজ তাঁর ফেসবুকের এই পোস্টে সেই লেখা দেখেই জানতে পারলাম আমি সেটা। বাংলা সংবাদ জগতের এই উজ্জ্বল হীরক দ্যুতির মত তাঁর দীর্ঘ সাংবাদিকতার জীবন। যে জীবনে সাদা বাড়ীর কাজ করে তাঁর সেই উজ্জ্বল হয়ে বেঁচে থাকা আমাদের লক্ষ লক্ষ পাঠকদের কাছে দীর্ঘ সময় ধরেই। সেই কতজন যে তাঁর ছায়ায় বেঁচে ছিলেন একটা সময়ে। একটা মহীরূহ কে ধরেই অনেকের এই খবরের পেশায় টিকে থাকা আর বেড়ে ওঠা। সেটাই তো তাঁর বড় গুণ বটে। আমি যদিও সেই তাঁর অধীনে কাজের সুযোগ পাইনি কখনও। সাধারণ একটি ছাত্র হয়ে জেলার ছেলে হয়ে না সাদা বাড়ী না সেই স্টার আনন্দতে কাজ করা হয়েছে আমার কোনওদিন তাঁর অধীনে। আমি তো আর প্রেসিডেন্সি নই সে যাকগে কী আর করা যাবে বলুন। দু হাজার সালে সেই উত্তরপাড়ায় পৌরসভার নির্বাচনে যে সাংবাদিক মার খেলো আর কলকাতায় মিছিল হলো সেই সাংবাদিক তো এই অধম জেলার পাতি রিপোর্টার যে।  তবু তাঁর লেখা তাঁর খবরের প্রতি এখনও এই বয়সে যে টান দেখি এটাই আমায় অবাক করে বেশ। মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকবৃন্দ যখন ধ্বজ হয়ে গেছে সেই কবেই দিদির আমল থেকেই। সেখানে এই বিখ্যাত স্টার সাংবাদিক সুমন চ...

হ্যাপি বার্থডে টু ইউ

আমার সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগের পাতায় আমি তো অনেক সাংবাদিককে নিয়েই লিখি আমি। অনেকে বলেন কী বা হবে এই টোটো চালকের লেখা লিখে বলুন আপনারা এইসব আর কি বা পড়ে। কতজন এর সাথেই তো কাজের অভিজ্ঞতা হয়েছে আমার এই দীর্ঘ ৩৫ বছরে। তবে এই অঙ্গীরা ব্যানার্জীর জন্মদিন গেলো সদ্য সদ্য। তাঁকে নিয়ে লিখতে গেলে একটু ভয়ই হয় বটে। যদি কিছু ভাবেন তিনি আর তাঁর সাথে জেলার সাংবাদিক হিসেবে কাজের সুযোগ ঘটেনি বলে। এক সময়ে সেই মুম্বাইয়ের এর তাজ হোটেলে জঙ্গী আক্রমণের সময়ে টিভির পর্দায় দেখেছি আমরা তাঁকে। সেই খুব সম্ভবতঃ ২৪ ঘণ্টার পর্দায় দেখেছি তাঁকে। কী দাপটে কাজ করেছেন তিনি সেই সময়।  সে এক ভয়ঙ্কর কাজের অভিজ্ঞতা আছে তাঁর এই সাংবাদিকতার জীবনে। আরও অনেক বড় বড় ঘটনার সাক্ষী সে। কলকাতাতে প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের টিমে কাজ করেছে সে ক্রাইম বিটে সে বেশ বিখ্যাত দাপুটে রিপোর্টার ছিলেন তিনি সেই সময়ে। দিল্লী আর কলকাতা তে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। এই দিন কয়েক আগেই দেখলাম বহু দিনের পর দেশে এসেছেন তিনি দুবাই থেকে। বেনারস ভ্রমণে। টুক টাক কথা হলো যে তাঁর সাথে ফেসবুকের দুন...