সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমাদের চেনা বিখ্যাত ঝিলম

বাংলা মিডিয়ার নানাজনের সাথে দীর্ঘ সময়ে আমার কাজে অকাজে নানা সাংবাদিকের সাথে আলাপ থাকলেও। এই সাংবাদিকের সাথে ঠিক যেনো রোদ আর বৃষ্টির টক ঝাল মিষ্টি সম্পর্ক। এই হাসিঠাট্টা মশকরা করা দুজনের, আবার এই সিরিয়াস হয়ে গিয়ে মতবিরোধ সৃষ্টি হয়ে যাওয়া একে অপরের সাথে। এই নানা বিষয়ে গভীর জ্ঞান অর্জনের জন্য তাঁর সাথে আলোচনা হওয়া দুই সহজ পুরোনো বন্ধুর মতো। আবার যেনো খুব ক্ষুদ্র কোনো কারনেই মতান্তর আর মনান্তর হয়ে যাওয়া কথা বন্ধ হয়ে যাওয়া। এই ব্লগ লেখার কথা আমায় বহুদিন আগেই ও বলেছিল একদিন। আজ সেই ব্লগ লেখার পাগলামো কিছুটা তো তাঁর অনুপ্রেরণায় এটা অস্বীকার করা যায় না আজও কিন্তু । যেটা নিয়ে তাঁর সাথে আমার কথাও হয়েছে বহুবার। 


বাংলা মিডিয়ার এই শিক্ষিত পড়াশোনা করে সাংবাদিক হতে আসা, এই রিপোর্টার ইন্টারভিউ বোর্ডে পরীক্ষকের জ্ঞান অনুসন্ধানে ব্যাপৃত হতেও পিছপা হয় না কিছুতেই। কোনও পরোয়া না করে আর ভয় না পেয়ে। সে হায়দরাবাদ এর বিখ্যাত বিরিয়ানী এলাকার বস হোক, কিম্বা কাগজের দাপুটে দাড়িওলা বস হোক। বা যে কেউ বস হোক। আসলে এটাই ওর চিরকালের নেচার। যার থেকে আজও বোধহয় বের হতে পারেনি ও কিছুতেই। আমাদের এলাকার শ্রীরামপুরের জামাই শ্বশুরবাড়ি ওর বেল্টিংক বাজারে শুনেছিলাম একবার। তাই সেই মেঘ বৃষ্টির সম্পর্ক আমাদের বেশিদিন স্থায়ী হয় না দুজনের, ঝলমলে রোদ ওঠে মেঘ কেটে গেলেই। 

আজ সাদা জীবনের কালো কথায় সেই আদ্যিকালের ইটিভির বসদের বাগে না আসা দাপুটে হিরোর মত দেখতে বুদ্ধিদীপ্ত বুকফুলিয়ে অফিসে ঘুরে বেড়ানো সেই সাংবাদিক। কখনও হাসি আবার কখনো গম্ভীর, সিরিয়াস সাংবাদিক ঝিলম করঞ্জয়। সেই ইটিভি বাংলা ছেড়ে কাগজে গিয়ে নতুন করে ঘর সংসার করা সেই হেলথ বিটের বিখ্যাত সাংবাদিক হিসেবে কলকাতা শহরে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের কলেজের জোরে। কোনও দাদা বা দিদিকে ধরে বা তেল দিয়ে প্রতিষ্ঠা নয়। কিম্বা হাসপাতালে ভর্তি করেও নয়। বিখ্যাত ডাক্তারের চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েও নয়। 

এটাই আমাদের সবার সেরা সেই রিপোর্টার ঝিলম। যে নিজের চারপাশে একটা বলয় তৈরি করেই ঘুরে বেড়ায় এই শহরে খবরের সন্ধানে হাসিমুখে। কারণ তাঁর খবরে কোনও রিজয়েন্ডার লেটার নেই। আর তাঁর সেই বলয় ভেদ করে ঢুকে পড়াও নেই অন্য কারুর। একদম তাঁর ঘুর্ণি পিচে টিকে থাকলে ব্যাট করো। আর না হলে সোজা বোল্ড হয়ে সাজঘরে ফিরে যাও মাথা নিচু করে। কতবার যে এমন হয়েছে আমার। সে সব আর আজ বলে কোনও লাভ নেই কি বলেন। 

ওকে দেখলেই আমার কেমন মনে পড়ে কলকাতা থেকে হায়দরাবাদ চলে যাওয়া আমাদের সেই ইটিভির সবার সেই স্যার কাম দাদার কথা। কিন্তু ওর ঝকঝকে সুন্দর বুদ্ধিদ্বীপ্ত চেহারা দেখে মনে হয় সত্যিই অসাধারণ এই পারফরফরমেন্স তো এখনও করে দেখাচ্ছে ও পথে ঘাটে নানা খবর করে বাংলার একনম্বর টিভির পর্দায়। যে দেখো আমি লড়ছি মাম্মি। যা আমায় বারবার নানা কথায় ও নানা সময়ে বলেছে।
 

ঝিলাম কথায় কথায় বহুবার বলেছে ও হলো বাবু শ্রেণীর প্রতিনিধি নয় একদমই। যেটা আমি পড়ি বাবু শ্রেণীতে ওর অফিসের অন্য সব কর্তারা পড়েন এই বাবু শ্রেণীতে। কত যে এমন কথা হয়েছে ওর সাথে আজ মনে পড়ে যায় আমার সেইসব কথা। সত্যিই সেই নানা খবরের টানেই তো ওর ছুটে চলা। আজও এতদিন পরেও। ওর অন্তর্ভেদী দৃষ্টির সামনে দাঁড়াতে বেশ‌ ভয় করে আমারও। তবু সেই অজানা অচেনা দূরে সরে থাকা এই রিপোর্টার এর কথা লিখে ফেললাম আমি। আমার এই সাদা জীবনের কালো কথায়।

 ভালো থেকো তুমি ঝিলম। ভুল লিখলে ক্ষমা করে দিও আমায়। আর এইভাবেই নিজের খবরের জোরে সবাইকে টেক্কা দিয়ে যাও তুমি হাসিমুখে। আমার এটা দেখতে বেশ ভালই লাগে। চেনা মানুষের বুক ফুলিয়ে বুক চিতিয়ে লড়াই করা আর কঠিন পিচে ছয় মারা। এটা দেখতে বেশ ভালই লাগে। ইচ্ছা হয় ফোন করার সেইসব দেখে। কতদিন যে আড্ডা হয়নি। কথা হয়নি আমাদের। দেখাও হয়নি অনেকদিন। আবার জানাই তুমি ভালো থেকো। 

আমাদের চেনা বিখ্যাত ঝিলম - অভিজিৎ বসু 
তেইশ ডিসেম্বর, দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...

কুড়ি থালা দশ টাকা আর রসিক মুলুর জীবন

নাম মুলু হাঁসদা। বাংলা ঝাড়খণ্ড সীমানার চরিচা গ্রাম পঞ্চায়েত এর চর ইচ্ছা রঘুবরপুরের বাসিন্দা মুলু। আজ মুলুর জীবন কথা। গ্রামের নামটা ভারী অদ্ভুত। চর ইচ্ছা রঘুবরপুর। যে গ্রাম অন্য পাঁচটা গ্রামের মতই।সাদামাটা এই গ্রামে দারিদ্র্য, অপুষ্টি আর কর্মহীন জীবনের জলছবি সুস্পষ্ট। আর সেই গ্রামের মহিলারা নিজেদের সংসার রক্ষা করতে গাছের পাতাকে আঁকড়ে ধরে রেখেছে। গাছের পাতা মুলুদের জীবনের জিয়ন কাঠি। যে জিয়ন কাঠিতে তারা ভোর হতেই পেটের টানে চলে যায় জঙ্গলে। খস খস শব্দ করে পায় হেঁটে তারা পাতা তোলে। গাছ থেকে টুপ টাপ করে ঝড়ে পড়া পাতাকে একটা একটা করে নিজের শাড়ির আঁচলে ভরে নেয়। তার পর সব পাতাকে বস্তায় ভরে ঘরে ফেরে।  ঠিক যেভাবে তারা পুকুরে নেমে শামুক গেঁড়ি আর গুগলি তোলে। যে ভাবে তাদের উদর পূর্তি হবে বলে। আর এই পাতাও যে তাদের পেট ভরায়। একটা একটা পাতাকে নিজের সন্তানের মতো আলগোছে ছুঁয়ে বুকে জড়িয়ে ধরে চুমু খায় মুলু, বলে তোরা না থাকলে কি করতাম কে জানে। মাথার ওপর শাল সেগুনের বিশাল আকারের গাছগুলো চুপ করে দাঁড়িয়ে থাকে আর তারা চুপ করে শোনে মুলুর কথা।  একে অপ...