সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুসমীর ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমার কলেজের বন্ধু সুসমীর এর কথা। ওর ভালো নাম সমীর ঘোষ। ওর বাড়ী শ্রীরামপুরে। আমার সাথে ওর আলাপ শ্রীরামপুর কলেজে পড়ার সময়। সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা হবে। আসলে কলেজের বেঞ্চিতে বসে ওর গলার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। ছেলে মেয়ে সবাই ওর গানের ভক্ত হয়ে গেলাম একদিন ওর গান শুনেই। মেয়েরা তো ওর ফ্যান হয়ে গেলো ওর গানের জন্য। 

পরে আমাদের কলেজ জীবন শেষ করে আমরা এদিক ওদিক টুকটাক কাগজে লেখার জগতে দুজনেই প্রবেশ করেছি আমরা। একদিন খুব সম্ভবত বর্তমান কাগজে বিজ্ঞানের পাতায় দেখলাম সুসমীর দাস নামে এক জনের লেখা বেরিয়েছে।সেই সময় বিজ্ঞানের পাতা দেখতেন বর্তমানের রূপকুমার বসু। আমার সাথেও পড়ে রূপদার আলাপ হয়েছিল এই লেখার সূত্রেই। 

মনে পড়ে প্রতি লেখায় পঞ্চাশ টাকা দিত বর্তমান‌ কাগজ সেই সময়। সমীর তখন বিজ্ঞান নিয়ে লিখছে, আকাশবাণী তে নানা অনুষ্ঠান করছে। এরপর তারা নিউজ ডেস্ক এর কাজে যোগদান করে সে। দীর্ঘ দিন তারা নিউজ এর কাজ করেছে সে। এই হলো সুসমীর এর জীবনের রেখাচিত্র। 

কিন্তু আমার সাদা জীবনের এমন এক সাদা মানুষের কথা সেই হলো সমীর ওরফে সুসমীর। যার সাথে আচমকাই শ্রীরামপুরের ভীড় রাস্তায় দেখা হলো আজ দুজনের বহুদিন পরে। সেই যে বড়ো সাইকেলে করে শহরে ঘুরত সে একসময় সমীর। কিন্তু এখন আর বড়ো সাইকেল নেই ওর মনে হয়। দেখা হলো, কলেজের কথা হোলো কত গল্প হলো। গানের কথা বলতে গিয়ে সমীর আগের মতোই হেসে উঠলো, বললো এমন গান এর কথা আর কি মনে আছে রে ভাই। এখন কিছুটা বয়স বেড়েছে স্তিমিত হয়েছে সব কিছু সাথে গলাও।

 সত্যিই তো আমাদের বয়স বাড়ছে। আর সেই বেঞ্চি 
বাজিয়ে ক্লাশ শেষের মাঝে লুকিয়ে গান এর মাধ্যমে আনন্দ উপভোগ নেই এই জীবনে। সাথে জোরে সিটির আওয়াজ। এই সব কিছুই যেনো হারিয়ে গেছে ধীরে ধীরে জীবন থেকে কবেই। তবু সমীরকে দেখে কি ভালো যে লাগলো আমার কি বলবো আপনাদের। ভজনকে ,প্রসেনকে ফোন করে বললাম ওর কথা। ওর গল্পের অনলাইনের ম্যাগাজিন এর লিঙ্ক দিলো সমীর। বেশ ভালো লাগলো ওর এই অনলাইন এর লেখা পড়ে। আমাকেও লিখতে বললো ওর পত্রিকায়। 

আসলে সমীর এরকমই। একদম সোজা সাপটা সরল একটি বন্ধুবৎসল ছেলে। যে গল্পের জীবন নিয়ে বেঁচে আছে এলেবেলে হয়ে ওর নিজের মত করেই নিজের সংসার নিয়ে কষ্ট করেই। যার কোনো তাড়া নেই জীবনে শুরু থেকে শেষ অবধি। অন্যকে ঠেলে ফেলে দিয়ে দৌড়ে সামিল হতে ওপরে ওঠার কোনো তাড়া নেই ওর এই জীবনে। বেশ একটা পরিপাটি ভাবে সারা জীবন কাটিয়ে দিলো কঠিন কঠোর সংগ্রাম করে বেঁচে থাকার জন্য সে। 

সত্যিই বড়ো ভালো লাগলো ওকে দেখে আজ। ওর সেই মুখের ঝক ঝকে হাসি। চোখের উজ্জ্বল আলো। এলোমেলো চুল। গলার গান নিশ্চয়ই হারিয়ে যায়নি আজও ওর। ফেলে আসা কলেজের এলোমেলো স্মৃতিকে কিছুটা হলেও এই ভীড় রাস্তায় আমাদের দুজনের জং পড়া স্মৃতিকে কিছুটা হলেও এলোমেলো করে দিলো আবার এই বুড়ো বয়সে। আমরা দাঁড়িয়ে রইলাম একে অপরের সামনে। সেই গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা কলেজের মত স্থির হয়ে, স্থবির হয়ে,
 স্থানুর মত চুপ করে। 

মনে পড়ে গেলো বৃষ্টির দুপুরে ওর সেই বিখ্যাত গাওয়া গান মেরে স্বপ্ন কি রানি সেই গানের কথা। সত্যিই তো আমাদের মনে পড়ে যায়, কলেজের জীবনের সেই স্বপ্নের রানী তো কবেই হারিয়ে গেছে এই জীবন থেকে। হারিয়ে গেছে জীবনের ছায়াঘেরা স্বপ্ন গুলো। হারিয়ে গেছে আরোও কত কিছুই। তবু এই ভীড় রাস্তায় ওকে দেখে হারিয়ে যাওয়া জীবন, হারিয়ে যাওয়া স্বপ্ন গুলোকে কিছুটা হলেও ফিরে পেলাম এক ঝলকের জন্য। ভালো থাকিস সমীর তুই। এইভাবে এলেবেলে, এলোমেলো জীবন নিয়ে এইভাবেই ভালো থাকিস তুই তোর মুখের অমলিন ওই হাসি নিয়ে।

 সুসমীর ও আমি - অভিজিৎ বসু।
পনেরো। জুন, দু হাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রামকিঙ্কর বেইজ এর জন্মদিন

রামকিঙ্কর বেইজ এর জন্মদিন - রামকিঙ্কর বেইজ ২৫ মে ১৯০৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঁকুড়ার যুগীপাড়ায়। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি ভাস্কর। তিনি আধুনিক ভারতীয় ভাস্কর্যকলার অন্যতম অগ্রপথিক ছিলেন। রামকিঙ্কর ছিলেন প্রথম ভারতীয় শিল্পী যিনি আধুনিক পাশ্চাত্য শিল্প অধ্যয়ন করে সেই শৈলী নিজের ভাস্কর্যে প্রয়োগ করেন।  রামকিঙ্কর পোস্টার, থিয়েটারের সিন ,এমনকি পুতুল তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। চরম দারিদ্রের সাথে লড়াই করেছেন তিনি। বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের নজরে পড়েন তিনি। তাকে নিয়ে আসা হয় শান্তিনিকেতনের কলাভবনে। ১৯ বছরের রামকিঙ্করের কাজ দেখে মুগ্ধ হন নন্দলাল বসু। ১৯২৫ খ্রিস্টাব্দে নন্দলালের ছাত্র হয়ে রামকিঙ্কর ঢুকলেন শান্তিনিকেতনের কলাভবনে থাকলেন একটানা ৪৬ বছর। অবসর নেন ভাস্কর্য বিভাগের প্রধান হয়ে। রামকিঙ্করের ভাস্কর্য গুলি আকৃতিতে বেশ বড়। তিনি চোখের সামনে যা দেখেন তাই হয় মডেল। তার উল্লেখযোগ্য ভাস্কর্য হল সাঁওতাল রমণী, সাঁওতাল পরিবার ,গান্ধীজি ইত্যাদি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানিয়েছিলেন। তাকে ভারতীয় শিল্পে আধুনিকতার জনক ও অ...

খেজুরির সেই বিখ্যাত সাংবাদিক

বাংলা মিডিয়ার সেই বিখ্যাত সাংবাদিক কখনও কাগজে আবার কোনো সময় টিভিতে দেখা যায় তাঁকে। আবার কোনো সময় খেজুরির গ্রামে ঘুরতে দেখা যায় জল জঙ্গল নদী পেরিয়ে হাসিমুখে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর মন্দিরে সাদা ফতুয়া পড়ে। আবার কোনো সময় নবান্নে আর কোনোও সময় ধর্মতলায় অনশন মঞ্চের পাশে দাঁড়িয়ে লাইভ করতে দেখা যায় তাঁকে হাসিমুখে।  সেই খেজুরি টু বর্তমানের সেই সাদা বাড়ী। সেই খেজুরি টু সেক্টর ফাইভের কলেজ মোড় এর সেই বিখ্যাত এনকে বাংলার অফিস। সেই বর্তমান থেকে উত্তরবঙ্গে ট্রান্সফার হয়ে যাওয়া সেই বিখ্যাত সাংবাদিক। আর সেই গৌহাটির নতুন চ্যানেল একদিন আসার আগে কোথা থেকে আমার নম্বর নিয়ে ফোন করা আমায়। আর সেই গৌহাটির চ্যানেলে কাজ করতে পারে এই কথা ভেবে মালিকের সামনে তাঁকে ইন্টারভিউতে হাজির করিয়ে দেওয়া আমার। তারপর হাসতে হাসতেই চাকরি হয়ে যাওয়া তাঁর।  বেশ ভালই লাগলো আমার একজনকে বাইরে যেতে হলো না আর পরিবার ছেড়ে। যেমন অনেক পরিচিত জন কাজ পেয়েছে সেই ভাবেই কাজ হয়ে যাওয়া তাঁরও। আজ আমার সাদা জীবনের কালো কথায় সেই আমার আঁকিবুঁকি ব্লগে সেই বিখ্যাত সাংবাদিক...

হতাশার জীবন ও তিতাসের গল্প

শিবুদাই একমাত্র ভরসা। আপনার জীবনের হাজার সমস্যার সমাধান করতে পারবেন পাড়ার শিবুদা। আপনার হতাশার জীবন। আপনার সন্দেহের জীবন। আপনার মোবাইল ফোনের আসক্তির জীবন। বউ এর কাছে গাল খাওয়ার জীবন, প্রেমিকার কাছে আকর্ষণীয় হয়ে ওঠার চমকপ্রদ সুন্দর মসৃণ তেল চকচকে জীবন, শুধুই দৌড়ে বেড়ানো আর ছুটে বেড়ানোর জীবন। যে জীবনে শুধুই পিছিয়ে যাওয়া নয় একদম সঠিক ভাবে সঠিক পথ ধরে এগিয়ে যাওয়া আর কি।  আর সেই সব কিছুর পরেও যদি কাজ না হয় , হতাশা না কাটে, সমস্যার সমাধান না হয় তাহলে অর্থ মূল্য ফেরত দেওয়ার সদর্পে ঘোষণা। রাস্তায় পুরোনো দেওয়ালে, ট্রেনের কামরায়,বন্ধ সিনেমার টিকিট কাউন্টারের গায়ে, রেলের টিকিট কাটার সেই ছোট্টো ঘুলঘুলির মাঝে কেমন ঝুলে থাকে এই সব কিছুই বাঁকা চাঁদের নরম আলো গায়ে মেখে চুপটি করে কিছুটা একা একাই।  চোখে পড়ে যায় আমার আপনার সবার। আর ঠিক তখনই বুকের মাঝে চেপে বসে হতাশার খানাখন্দে ভরা সংসার আর তার ক্যাঁচড় কোঁচড় মৃদু আওয়াজ। চোখের সামনে ঝুলে থাকা বিজ্ঞাপন দেখে মনে মনে শিবুদাকে খুঁজি আমি আকুল হয়ে। যে আমার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে এ...

ফিরে এলো সেই গ্রাম

সবুজ গ্রাম, সবুজ বাংলা,বেশ চোখের দৃষ্টিতে আরাম এনে দেয় আমাদের। শহুরে জীবনের ছোঁয়া ছেড়ে গ্রামের সহজ সরল অনাড়ম্বর জীবনের পরতে পরতে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা, মমত্ব বোধ। চেনা মানুষদের থেকেও অচেনা অজানা মানুষরা কত অল্প সময়ে কাছের মানুষ হয়ে ওঠে। আসলে শহুরে স্বার্থপর জীবনের মোরাম রাস্তায় দিন যাপন করে ক্লান্ত আমি, শেষ জীবনে তাই গ্রামেই ফিরতে চাই আমি। মিশতে চাই সহজ সরল করে গ্রামের মানুষের সাথে।  যে মানুষদের সাথে জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে। কর্ম জীবনের বহু বছর কাটিয়েও তাদের বুঝে উঠতে পারলাম না, ঠিক করে চিনতে পারলাম না আজও। সেই সব মানুষদের থেকে দূরে, অনেক দূরে সরে গিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চাই। যে স্বপ্ন দেখে আচমকা মাঝ রাতে ঘুম ভেঙে উঠে বসতে হবে না আর আমায়। বেশ সুখ নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে আলু ক্ষেত দেখা যাবে মাথা ঘুরিয়ে। মাঠের মাঝে সর্ষে ফুল এর মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকা দেখে সকাল গড়িয়ে দুপুর হবে। আদিগন্ত বিস্তৃত ধানের সবুজ ক্ষেতকে দেখে ভালবেসে সন্ধ্যার মেঘমালাকে বুকে চেপে রেখে আবার ঘুমোতে যাওয়ার কথা ভাবতে পারবো আমি নিশ...