সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পুলিশ রিপোর্টার রাজীব দত্ত

কতদিন দেখাই হয়নি ওর সাথে। সেই কবেকার পুলিশ বিটের নামজাদা এক বিখ্যাত পুরোনো দিনের সাংবাদিক। সেই খাসখবরের টিভির পর্দায় লেখা রিপোর্টার এর নাম এর জায়গায় রাজীব দত্ত লেখা। সেই বর্ধমানের বাসিন্দা রাজীব দত্ত। সেই নিউজ টাইম এর বিখ্যাত পুরোনো দিনের পুলিশ রিপোর্টার রাজীব দত্ত। সেই কত সব পুরোনো বিখ্যাত লোকদের সাথে কাজ করা সাংবাদিক সেই রাজীব দত্ত। সেই নিউজ টাইম এর পরে ট্রাইব টিভির হয়ে কাজ করা সেই রাজীব দত্ত। সেই মহাকরণে তরুণ মুখোপাধ্যায় আর রাজীব দত্ত জুটি।


একদম সুন্দর দেখতে সুপুরুষ ফিটফাট চেহারা ওর। কলকাতা শহরে রাজপথে ঘুরে বেড়ানো সেই সুন্দর রিপোর্টার রাজীব দত্ত। মহাকরণে ঘুরে বেড়ানো এই ঘর থেকে ওই ঘরে। আর সেই সূত্রেই ওর সাথে আমার আলাপ পরিচয় হয়। পকেট থেকে পেন আর নোটবুক বের করে খবর টুকে নেওয়া তারপর একটু দূরে গিয়ে ফোন ইন দিয়ে চলে এসে আবার চুপ করে বসে থাকা। একদম হৈচৈ হুল্লোড় স্বভাবের রিপোর্টার নয়। পুলিশ রিপোর্টার হয়ে একদম গুঁজে জামা পরে সুন্দর চকচকে জুতো পড়ে ফিটফাট হয়ে ঘুরে বেড়ায় সে এদিক ওদিক এই ঘর আর ওই ঘর না খবরের সন্ধানে।

এইভাবেই তো ভেসে বেড়ানো সাংবাদিকের জীবন। যে জীবনে ওঠা নামা দুই আছে। সেই বিখ্যাত গৌতম কুন্ডুর চ্যানেলে কাজ করা ওর। যিনি এখনও মুক্ত হননি জেল থেকে খুব সম্ভবত ভুবনেশ্বর এর জেলে আছেন তিনি। ভালো অবস্থার উন্নতি করা চ্যানেলে ক্রমেই অবনতি শুরু হয়ে যাওয়া একদিন হঠাৎ করেই। যাক এই সব নিয়েই তো আমাদের এই সাংবাদিকের জীবন। যে জীবনের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন নানা মানুষজন। সেই ওর সাথে সেক্টর ফাইভ এর চত্বরে দেখা হওয়া আড্ডা দেওয়া দুজন মিলে বসে রাস্তার পাশের চা এর দোকানে। কত দিন যে গল্প করে দিন কেটেছে আমাদের কে জানে। সেই ওর নিউজ টাইম এর শেষের দিকের দিন গুলোও কেমন মনে পড়ে যায়।

কতো দুশ্চিন্তা নিয়ে ঘরে ফেরা কি হবে ভেবে দিন রাত এক করে চিন্তা করা। সত্যিই আজ ওর কিছু সেই ওর ফেসবুকের পোস্ট দেখে মনে পড়ে গেলো এইসব নানা কথা। সেই ট্রাইব টিভির হোর্ডিং এ ওর ছবি দেখে ভালো লাগা। যাক তাহলে কিছু একটা হবে ভালো কাজ। ওর আর ক্যামেরা পার্সন অপূর্ব মাজির যোগ দেওয়া সেই নতুন টিভিতে। দুজনে খবর করতে বের হওয়া। এইভাবেই তো কেটে গেলো দিন এতগুলো।আমি জানিনা রাজীব দত্ত এখন কোন চ্যানেলে আছে। মাঝে একদিন হঠাৎ করেই ফোন করেছিল আমায়। কিছু কথা হলো অল্প সময়। তবে ওর সেই নানা বিষয়ে কবিতা লেখা বেশ ভালই লাগে কিন্তু। ওর নানা জায়গায় সম্মান পাওয়া দেখে মনটা ভরে যায়। সেই প্রতিবাদী কন্ঠস্বর ওর বরাবর। আজও একভাবেই জীবন কাটিয়ে দিলো রাজীব দত্ত। প্রতিবাদে মুখর হয়ে। কলকাতার রাস্তায় দেখা হলে ভালো লাগবে আমার। পুরোনো দিনের স্মৃতি আর আড্ডা দেওয়া যাবে। বাড়ীর মত হেলে পড়া নয় ঝুঁকে পড়া নয় একদম সোজা হয়ে জীবন কাটিয়ে দেওয়া। বেশ ভালো ব্যাপার কিন্তু এটা। এইভাবে সোজাসাপ্টা সাংবাদিকের জীবন কাটিয়ে দেওয়া হাসিমুখে। কারুর অনুগ্রহ আর দাক্ষিণ্য না নিয়ে। একদম শিরদাঁড়া সোজা করে।

রাজীব দত্ত - অভিজিৎ বসু।
ঊনত্রিশ জানুয়ারী দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

সুসমীর ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমার কলেজের বন্ধু সুসমীর এর কথা। ওর ভালো নাম সমীর ঘোষ। ওর বাড়ী শ্রীরামপুরে। আমার সাথে ওর আলাপ শ্রীরামপুর কলেজে পড়ার সময়। সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা হবে। আসলে কলেজের বেঞ্চিতে বসে ওর গলার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। ছেলে মেয়ে সবাই ওর গানের ভক্ত হয়ে গেলাম একদিন ওর গান শুনেই। মেয়েরা তো ওর ফ্যান হয়ে গেলো ওর গানের জন্য।  পরে আমাদের কলেজ জীবন শেষ করে আমরা এদিক ওদিক টুকটাক কাগজে লেখার জগতে দুজনেই প্রবেশ করেছি আমরা। একদিন খুব সম্ভবত বর্তমান কাগজে বিজ্ঞানের পাতায় দেখলাম সুসমীর দাস নামে এক জনের লেখা বেরিয়েছে।সেই সময় বিজ্ঞানের পাতা দেখতেন বর্তমানের রূপকুমার বসু। আমার সাথেও পড়ে রূপদার আলাপ হয়েছিল এই লেখার সূত্রেই।  মনে পড়ে প্রতি লেখায় পঞ্চাশ টাকা দিত বর্তমান‌ কাগজ সেই সময়। সমীর তখন বিজ্ঞান নিয়ে লিখছে, আকাশবাণী তে নানা অনুষ্ঠান করছে। এরপর তারা নিউজ ডেস্ক এর কাজে যোগদান করে সে। দীর্ঘ দিন তারা নিউজ এর কাজ করেছে সে। এই হলো সুসমীর এর জীবনের রেখাচিত্র।  কিন্তু আমার সাদা জীবনের এমন এক সাদা মানুষের ...

ভূত চতুর্দশীর সেই রাত

জীবনে আলো নেই, এদিকে ঘরে টুনি লাইট লাগাচ্ছি আর স্টাইল করে ছবি তুলছি। সত্যিই কত বিচিত্র আয়োজন আর বিচিত্র জীবন। ভূত চতুর্দশীর সন্ধ্যার আলোকজ্বল এই অমলিন, ঝাপসা, ম্রিয়মান এই ছবিটা ধরা থাকলো আমার জীবনের টাইমলাইনের ফেসবুকের পাতায় আলতো করে।  ঘরের দুয়ারে বাতি দিয়ে অন্ধকারের রাজ্যে চলে যাওয়া। আর পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার আত্মীয়দের পথ দেখালাম আমি। হ্যাঁ, যে পথ ধরে আমাদের ছেড়ে যাওয়া মানুষজন এসেছিলেন তাঁরা সেই মহালয়ার পুণ্য প্রভাতে। তাঁদের তর্পণ করে স্বাগত জানিছিলাম আমরা সবাই। এতদিন ধরে এই উৎসবের আনন্দে আলোকমালায় কেমন ঘুরে বেড়ালেন তাঁরা খুশি মনে। আজকের রাত তাঁদের আবার সেই ফিরে যাওয়ার রাত। যে রাতে ঘুম আসেনা কিছুতেই। যে রাতের অন্ধকারে কত কিছুই যে ঘটে যায়।   যাঁরা এতদিন এই পৃথিবীর টানে, আপনজনদের টানে পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই তাঁরাই আজ আমাদের ছেড়ে প্রিয়জনদের সবাইকে ছেড়ে ধীরে ধীরে চলে যাবেন দূরে,অনেক দূরে। আর আমরা তখন ঘরের দুয়ারে, উঠোনে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সেই তাঁদের যাত্রাপথকে সুগম করবো আলোক সজ্জা দিয়ে। এটাই হলো ভূত চতুর্দশীর সেই আল...

কুণাল ঘোষের বার্তা ও টোটো চালকের কিছু কথা

কুণাল দার সাথে কাজ করিনি আমি কোনোদিন। বাংলা সংবাদের জগতে অনেক বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আছেন। যাঁদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে এই বাংলার মিডিয়ায়। আজ সেই কুণাল ঘোষ সংবাদ প্রতিদিন কাগজ থেকে কনসাল্টিং এডিটর পোস্ট থেকে সরে গেলেন। একদিকে তাঁর বিধায়ক হয়ে যাওয়া সরকার এর বদল হয়ে যাওয়া। আর তাই তিনি প্রতিদিন কাগজের দায়িত্ব থেকে সরে গেলেন তেমন এক বার্তা দিলেন তিনি নিজেই।  কুণাল ঘোষ এর সাথে আমার আলাপ বিশেষ নেই। সেই মহাকরণে করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘরের দিকে। তাঁর আগে পিছে সংবাদ মাধ্যমের কাজ করা রিপোর্টারদের ভীড় তাঁকে ঘিরে ভীড় করে আছেন আমিও দূরে আছি দাঁড়িয়ে। সেই বহু বছর আগে হাফ শার্ট পরে বিকেলের দিকে মদন মিত্রের অফিসে আসতেন। ২৪ চৌরঙ্গী রোড এর অফিসে ধর্মতলার কাছে। সান্ধ্য প্রতিদিন কাগজ পকেটে নিয়ে। রণজিৎ থাকতো সেই সময়। সেই সব দিন এর কথা মনে পড়ে যায় আজ আমার। সেই কঠিন বাম আমলে তাঁকে কাজ ছেড়ে চলে যেতে হয়নি একদমই। আর আজ সরকার বদলের সাথে সাথেই দিকে দিকে কাজ ছাড়ার হিড়িক পড়ে গেছে যে চারিদিক জুড়েই এই বাংলার মিডিয়ায়।  ইটিভির কাজের স...

রক্তাক্ত আমি

অর্থহীন, শব্দহীন,জীবনের অপমান বড়ই যন্ত্রণার। জীবনের অনুরণনে অপমানের ছলাৎ ছলাৎ শব্দ, শুনতে শুনতে ধীর পায়ে এগিয়ে চলা। ছিপখান ডিঙ্গি নৌকা বেয়ে নিজের মত করে অন্তরীণ হয়ে ভেসে বেড়ানো, এদিক থেকে ওদিক পানে। শঙ্খচিলের ডানায় তখন, রামধনুর সাত রঙ এর স্বপ্নের ঘুম জড়ানো ভোরের আস্তরণ। শালিকের ভেজা পায়ে, জলের ছলাৎ ছলাৎ শব্দের বাঙময় অব্যক্ত ধাক্কা। যে ধাক্কায় দ্বিখণ্ডিত হয় জীবনের অর্থ, অনর্থ, সৃষ্টি, অনাসৃষ্টি, সুখ, অসুখ,ভালোবাসা, ঘৃণা আরও কত কি।  চোখ খুলে দেখি বদলে গেছে, জীবনের উপল উপত্যকার ঢেউ খেলানো রাস্তার, সোজাসাপ্টা সেই বহু চেনা গলিপথ। যে গলিপথের চেনা রাস্তায় হাঁটতে নেমে রক্তাক্ত হই আমি বার বার। তবু রাতের আঁধার গায়ে মেখে রক্তাক্ত আমি ঘুরে, বেড়াই এদিক থেকে ওদিক। হাতড়ে খুঁজে বেড়াই রামধনুর রং মাখা ভোর। রক্তাক্ত আমি - অভিজিৎ বসু। ষোলো জুন, দু হাজার চব্বিশ।