সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্যালারি ক্রেডিটেড

আজ মাসের শেষ দিন। ঘড়ির কাঁটায় ঠিক বাজে বিকেল তিনটে বেজে উনষাট মিনিট। আচমকাই আমার মোবাইল ফোনে একটি ব্যাংকের একটি মেসেজ এলো আমার হোয়াটস অ্যাপে। Salary credited? 

মেসেজটা দেখে একটু চমকে উঠলাম আমি বহুদিন পর।  সত্যিই তো অসাধারন ভালো লাগার এই মেসেজটা। যা দেখে আমার বেশ ভালো লাগলো বহুদিন পর। কিছু কিছু খবর, কিছু কিছু বার্তা যেনো কেমন সব ভালোবাসার স্পর্শ আর সুখের অনুভূতি দিয়ে যায় এই ভাবেই হয়তো। যাকে ধরে বেঁচে থাকতে বড়ো ইচ্ছা হয় আমার। 

বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে অবিরাম। অবিশ্রান্ত এই বৃষ্টি ভেজা দুপুরে এই আচমকা একটা মেসেজ কেমন যেন এলোমেলো করে দিলো আমার থমকে দাঁড়িয়ে পড়া জীবনকে। যে জীবনের রাস্তায় বহুদিন আগেই তো এমন মাসের শেষে হঠাৎ করেই চূড়ান্ত কাজের মাঝে, ভিড়ের মাঝে, ব্যাস্ততার মাঝে, দৌড়ে বেড়াবার মাঝে এই ভাবেই তো এমন মেসেজ আসতো একদম নিয়ম করেই। একদম দিনক্ষণ ধরে ঘড়ি ধরে নিয়ম করে তিথি নক্ষত্র মেনে এই মেসেজ আসতো আমার কাছে, আরোও অন্য সবার কাছে। কিন্তু মেসেজ এলেও হাজার কাজের চাপে একঝলক সেই মেসেজে চোখ বুলিয়ে আবার ফিরে যেতাম কাজের জগতে।

 এটাই তো স্বাভাবিক নিয়ম ছিল আমার জীবনের একসময়। যে নিয়মের ব্যতিক্রম হয়নি বছর বছর কোনো দিন। প্রায় কুড়ি বছরের বেশি সময় তো আমরা এই ভাবেই নিয়ম মেনে স্যালারি ক্রেডিটেড এর মেসেজ পেয়েই জীবন কাটিয়ে দিয়েছি। আর ঘড়ি ধরে জীবনে এগিয়ে গেছি নির্ভুল ভাবে। একেবারে ঠিক ঠাকই জীবন কাটিয়ে দিতে পেরেছি সঠিক ভাবে সিদ্ধান্ত নিয়ে। মুখ থুবড়ে পড়িনি কোনো দিন।

 তাই আজ বহুদিন পর যে ছবিটা বদলে গেছে আমার নিজের ব্যক্তিগত কারণে নিজের জন্য নিজের জীবনে। সেই মাসের শেষ দিনে এমন পড়ন্ত বিকেল বেলায় সুন্দর এই মেসেজটা পেয়ে মনটা বড়ো উদাস হয়ে গেলো। বৃষ্টি ভেজা দুপুরে রাস্তায় দাঁড়িয়ে খুব ভিজতে ইচ্ছা হলো আমার বহুদিন পর। জীবনের ফেলে আসা অতীত দিনের কথা আমার মনে পড়ে গেলো আজ বহুদিন পর। 
এই ভাবেই তো নিয়ম মেনে মেপে মেপে পা ফেলে এভারেস্টে আরোহণ করা যাত্রীর মত সময় ধরে বিকেল হলেই মেসেজ ঢুকতো আমাদের সবার মোবাইল ফোনে। হাজার কর্ম ব্যস্ততার মাঝে একটা চাপা স্বস্তির অনাবিল নিঃশ্বাস বয়ে যেতো গোটা অফিস জুড়ে। সেটা কেউ বুঝতে দিত আর কেউ চুপ করে না বোঝার ভান করে দাঁড়িয়ে থাকতো। বুঝতে পারতাম কি অনাবিল সুখ আর আনন্দ উপভোগ করে কাজ করছে সব গুড বয় কর্মীরা।
যাদের জীবনের ওঠা নামা, ভালোবাসা, যন্ত্রণা, প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুই নির্ভর করত এই একটা মেসেজের ওপর। একটাই শুধু ছোটো মেসেজ যেখানে লেখা থাকতো স্যালারি ক্রেডিটেড। আর সেই ছোট্ট একটা মেসেজ পেলেই হাজারো ব্যস্ততার মাঝে বাড়িতে ফোন করে কোনো সময় আমি বলতাম স্যালারি ক্রেডিটেড।কোনো সময় আবার কাজের মাঝে সেটার সময় না পেলে গোটা মেসেজ এর বার্তাটা পাঠিয়ে দিতাম বউয়ের মোবাইল ফোনে। সারা মাসের নিশ্চিন্ত জীবনের সুখের চাবি ছিল এই ব্যাংকের মেসেজ। দৌড়ে বেড়াবার একমাত্র টনিক ছিল এই ছোট্ট একটা মেসেজ। যে মোবাইলের এই ব্যাংকের একটি ছোট্ট ইঙ্গিত যেনো সব কিছু কেমন যেনো একটা গতি এনে দিত। মনে হতো সত্যিই অসাধারন এই অনুভূতি।
 যে অনুভূতির অনুরণন আজ আর আমায় বহুদিন হলো শিহরিত করে না। নিয়ম করে সময় মেপে আর সেই মেসেজ আসে না বহুদিন বহু মাস আমার এই মোবাইল ফোনে। জীবনের স্বস্তি আর অনাবিল আনন্দ সুখের ঠিকানা আমি কবেই হারিয়ে ফেলেছি নিজের অজান্তেই নিজের ভুলে কে জানে। শুধু একটাই কথাকে রাখতে গিয়ে সব কিছুই হারিয়ে ফেলেছি আজ আমি, যে জীবনে শিরদাঁড়া সোজা রেখে চলবো।
 তবু আজ এই বৃষ্টি ভেজা আলসেমি মাখা দুপুরে ভেজা কাকের স্নান দেখতে দেখতে যখন আমি এই মেসেজ পেলাম। ইচ্ছা হলো বহুদিন পর এই বৃষ্টিতে একবার ওই কাকের মত ভিজতে। দু হাত তুলে আকাশ জুড়ে কালো মেঘের চূড়োয় উঠে একবার বৃষ্টিকে ছুঁতে। আর ফের একবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে। 

স্যালারি ক্রেডিটেড -  অভিজিৎ বসু।
একত্রিশ জুলাই, দু হাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...

কুড়ি থালা দশ টাকা আর রসিক মুলুর জীবন

নাম মুলু হাঁসদা। বাংলা ঝাড়খণ্ড সীমানার চরিচা গ্রাম পঞ্চায়েত এর চর ইচ্ছা রঘুবরপুরের বাসিন্দা মুলু। আজ মুলুর জীবন কথা। গ্রামের নামটা ভারী অদ্ভুত। চর ইচ্ছা রঘুবরপুর। যে গ্রাম অন্য পাঁচটা গ্রামের মতই।সাদামাটা এই গ্রামে দারিদ্র্য, অপুষ্টি আর কর্মহীন জীবনের জলছবি সুস্পষ্ট। আর সেই গ্রামের মহিলারা নিজেদের সংসার রক্ষা করতে গাছের পাতাকে আঁকড়ে ধরে রেখেছে। গাছের পাতা মুলুদের জীবনের জিয়ন কাঠি। যে জিয়ন কাঠিতে তারা ভোর হতেই পেটের টানে চলে যায় জঙ্গলে। খস খস শব্দ করে পায় হেঁটে তারা পাতা তোলে। গাছ থেকে টুপ টাপ করে ঝড়ে পড়া পাতাকে একটা একটা করে নিজের শাড়ির আঁচলে ভরে নেয়। তার পর সব পাতাকে বস্তায় ভরে ঘরে ফেরে।  ঠিক যেভাবে তারা পুকুরে নেমে শামুক গেঁড়ি আর গুগলি তোলে। যে ভাবে তাদের উদর পূর্তি হবে বলে। আর এই পাতাও যে তাদের পেট ভরায়। একটা একটা পাতাকে নিজের সন্তানের মতো আলগোছে ছুঁয়ে বুকে জড়িয়ে ধরে চুমু খায় মুলু, বলে তোরা না থাকলে কি করতাম কে জানে। মাথার ওপর শাল সেগুনের বিশাল আকারের গাছগুলো চুপ করে দাঁড়িয়ে থাকে আর তারা চুপ করে শোনে মুলুর কথা।  একে অপ...

আজ মায়ের দিন

আজ মায়ের দিন। দেখতে দেখতে দেয়ালের এই ছবিটা কেমন যেনো ধূসর হয়ে যাচ্ছে। সেই ছবিতে মা আমার আটকে আছে তিন বছর পার। মা বলে ডাকা হয়নি কতদিন আমার। মায়ের সাথে দেখাও হয় না আর আমার বহুদিন। আর কোনোদিন হবার সম্ভাবনা নেই। তবু এই ভোরবেলায় মায়ের দিন যাপন এর দিনে চারিদিকে শুধুই মায়ের সাথে ছবি দেখে আমার খুব কষ্ট হয় যে। সেই ছোটো বেলার লাঠির মার খেতাম আমি। ভাড়া বাড়ীর সামনে উঠোনে বাঁশে দড়ি দিয়ে হাত বেঁধে মার সেই লাল দাগ হয়ে যাওয়া আজ কিছুই নেই এই জীবনে আমার সব দাগ উবে গেছে কবেই। শুধুই সেই টালির ঘরে সেই কত বছর আগের দেওয়ালে টাঙানো একটি ছবি আছে আর কিছু ধূসর স্মৃতি। যাকে এই রাতদুপুরে কুলুঙ্গি থেকে বের করলেই দু চোখ বেয়ে জল আসে আমার এই বুড়ো বয়সেও।  কেন যে মা আমায় ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলো কে জানে। যে মাকে ২৪ ঘণ্টার কাজ ছেড়ে দিয়ে চলে এসে চিকিৎসা করতে পারলাম না ওষুধ কিনে দিতে পারলাম না শেষকৃত্যর টাকা জোগাড় করে লোকে দিয়েছে তারপর সেই কাজ করেছি আমি। আর আজ কেন যে এমন দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার হৃদয় কে জানে। এতো কান্না জমে ছিল এত দিন পরেও আমার হারিয়ে যাওয়া মায়ের জন্য। যেটা ...