সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পাসপোর্ট,পুলিশ ও কবিতা


সাদা জীবনের কালো কথায় আজ শ্রীরামপুর থানার সেই তন্ময় বাবুর কথা। নানা চরিত্র নানা ধরনের মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকেন আমাদের আশপাশে। যাদের দুর থেকে দেখলে মনে হয় পুলিশে কাজ করা লোক কেমন হবে কে জানে। তেমন একটা ভয় ভয় তো থাকেই। কিন্তু সামনে গেলে সেই ভয়টা উবে যায়। দেখা যায় না যা ভেবেছিলাম সেটা নয় কিন্তু। 

মেয়ের পাসপোর্ট এর ভেরিফিকেশন এর জন্য কাগজ পত্র নিয়ে যেতে হবে শ্রীরামপুর থানায়। সেই ফোনটা এসেছিল দুপুর বারোটার পর মেয়ের মোবাইল ফোনে। আমি তো পড়িমড়ি করে সব কাগজ নিয়ে দৌড়ে বোলপুর থেকে রওনা দিলাম দুরু দুরু বুকে ভয়ে ভয়ে। তার আগে শ্রীরামপুর এর এই সময় পত্রিকার সাংবাদিক প্রদীপ চক্রবর্তীকে বললাম ভাই একটু বলে দিবি তুই ওই অফিসারকে। সৌগতকেও বললাম, ওরা দুজন বললো খুব ভালো মানুষ তন্ময় বাবু অসুবিধা হবে না ভেরিফিকেশন এর তুমি চলে যাও নির্ভয়ে। 

ওদের কথায় ভরসা করে দুরু দুরু বুকে ট্রেন ধরলাম আমি বোলপুর থেকে। শ্রীরামপুরে পৌঁছলাম প্রায় সন্ধ্যা হয় হয়। সোজা কাগজ পত্র নিয়ে দুরু দুরু বুকে থানার গেটে হাজির হলাম আমি। সেই থানা, থানার সামনে কিছু লোকের জটলা ভীড়। সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে কোথায় কে যাবে কার সাথে দেখা করবে তার দেখভাল করছে তারা গম্ভীর মুখে। আসলে আগে থানা, পুলিশ, মারামারি, ঝগড়া, লাঠা লাঠি, উত্তেজনা, গুলি, বোমা এসব দেখে ভয় লাগতো না আমার। বেশ মজাই লাগতো। এসব নিয়েই জীবন সম্পৃক্ত থাকতো আমার। দিন রাত হতো এই সব জিনিসকে সঙ্গী করেই। কিন্তু এখন যেনো এই টোটো চালকের জীবন যাপন করতে গিয়ে কেমন যেন বুকের মধ্য থানা, পুলিশ অফিসার, ডিআইবি অফিসের ইনচার্জ এর নাম শুনলেই বুকটা যেন ঢিপঢিপ করে। বেড়ে যায় আমার পালস রেট। ভাবি এই রে কি যে বলবে বলে লাঠি মারবে কে জানে। ভয়ে ভয়েই জীবন শেষ। 

সেই চেনা একসময় বুক চিতিয়ে থানার গেটের পুলিশকে বলা বড়বাবুর সাথে দেখা করবো। বলে গটমট করে ঢুকে যাওয়া কেউ বাধা দেবার আগেই তেমন অবস্থা তো আর নেই আমার। তাই গেটের পুলিশকে জিজ্ঞাসা করলাম তন্ময় বাবু কোথায় বসেন। ওরা জানালো ওই পিছন দিকের ঘরে। কিছুটা দ্বিধা নিয়ে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম পুকুর পাড় ধরে। সেই রাজহাঁসের এদিক ওদিক দুলে দুলে হেঁটে বেড়ানো। সেই স্পেশাল ব্রাঞ্চ লেখা দরজা। বাইরে কিছু লোক দাঁড়িয়ে থাকা। ছোটো একটা ঘর এর বাইরে কিছু ভীড়। বুকে সাহস নিয়ে বললাম তন্ময় বাবুর সাথে দেখা করবো। পাশের ঘর বলে গম্ভীর মুখে কম্পিউটার এর স্ক্রীন মন দিলেন তিনি। 

আমিও বুকে সাহস নিয়ে পাশের ঘরে ঢুকে পড়লাম বললাম তন্ময় বাবুর সাথে দেখা করতে চাই আমি। আমার নাম অভিজিৎ বসু। দেখলাম বেশ হাসি হাসি মুখ নিয়ে ছোটো একটা ঘরে বসে আছেন। খুব একটা দেখে ভয় পেয়ে যতটা বুক ঢিপঢিপ করছিল সেটা করলো না আর। হেসে বললেন আরে বসুন বসুন আপনি। ফাইল হাতে বসে পড়লাম চেয়ারে ওনার সামনে উল্টো দিকে। পুলিশ মানেই গম্ভীর মুখে জরিপ করে দেখা। খুঁত ধরে বলা এটা তো ঠিক নেই। এটা ভালো করে নিয়ে আসুন তেমন বললেন না কিছুই তিনি। 

শুরু হলো পুরোনো কথা আর নানা গল্প। থানার গল্প, শ্রীরামপুর এর সাংবাদিকদের গল্প, ওনার কবিতা লেখার গল্প। বেশ যেনো একটু অন্য রকম আবহাওয়া ঘরের মধ্যে। এই বলে নিজের মোবাইল থেকে কবিতা পাঠ করলেন তিনি। আমি একটু অবাক হলাম। আচ্ছা এমন ভেবে তো আমি আসিনি। পুলিশ এর কাগজ ভেরিফিকেশন মানে যে কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করা। তারপর হার্ডেল এর একটা একটা পোস্ট পার করে ঘাম মুছে ধীরে ধীরে এগিয়ে চলা। বললাম আমার কাগজগুলো যদি দেখে দেন একটু। হেসে বললেন কোনো চিন্তা নেই আপনার এত কাগজ লাগবেই না। আমি দ্বিধা নিয়ে বললাম আসলে মেয়ের পরীক্ষা চলছে তাই ওকে নিয়ে আসতে পারিনি আমি। কিন্তু উনি ততক্ষণে অন্য আর একটা কবিতা পড়তে ব্যস্ত হয়ে গেছেন। সত্যিই কি অসাধারন অভিজ্ঞতা সঞ্চয় হলো আমার।

আসলে সাদা জীবনের কালো কথায় এমন সব হাজার হাজার মানুষের ভীড় উপচে পড়ে। পথে রাস্তায় হাঁটতে নেমে ঘুরে বেড়াতে গিয়ে চোখে পড়ে যায় আমার। যাদের কথা লিখে রাখি আমি আমার এই আঁকাবাঁকা অক্ষরে আঁকিবুঁকি ব্লগে। কেউ বলেন নেই কাজ তো খৈ ভাজ। আবার কেউ বলেন যতসব উল্টোপাল্টা লোক দের নিয়ে লেখা। কেউ এসব দেখে পড়ে মুখে কুলুপ এঁটে কথা বলেন না আমার সাথে। আমি কেমন আছি খোঁজ নেন না। আবার কেউ চুপ করে এই লেখা পড়ে নিয়ে কোনো মন্তব্য করেন না। এমন হাজার মানুষের ভীড়ের মধ্যে সূর্যোদয়ের মত এমন কিছু মানুষ বেঁচে থাকেন, ঘুরে বেড়ান আমার মনে হয় তাদের কথা লিখে ফেলি আমি। আর তাই পুলিশ এর এই পাসপোর্ট ভেরিফিকেশন এর কাগজ দেখা এই হাসিখুশি মানুষ তন্ময় বাবুর কথা লিখে ফেললাম আমি আমার ব্লগে। 

বিশ্বাস করুন আর কোনো উদ্দেশ্য নেই এই লেখায়। কাগজপত্র  তিনি দেখলেন না একদম কোনো। বললেন এত কিছুই লাগতো না। আমি হেসে বললাম অনেক টাকার জেরক্স করেছি আমি এগুলো রেখে দিন আপনি। হেসে বললেন ঠিক আছে দিন যখন কষ্ট করে এনেছেন আপনি। ঘন্টা খানেক গল্প কবিতা পাঠ কাগজ পত্র জমা নেওয়ার পর বুকের ভয় কমে গেছে অনেকটাই। বললেন চিন্তা করবেন না আমি আজকে আপনার মেয়ের কাগজ অন লাইন প্রসেস করে দিচ্ছি। বলে একজনকে ডেকে সেই অর্ডার করে দিলেন। আমি বললাম একটা ছবি তুলতে চাই আমি আপনার সাথে। হাসি মুখে অনুমতি দিলেন। দুজনে একসঙ্গে ছবি তুলে নিলাম। ভয় কমে গিয়ে সন্ধ্যার আলো আঁধারির পথ পেরিয়ে মশার কামড় খেয়ে থানা থেকে বের হলাম আমি। বুকটা যেন অনেকটা হালকা লাগলো আমার। 

রাত পৌনে বারোটায় তন্ময় বাবুর মেসেজ এলো আমার মোবাইল ফোনে আপনার মেয়ের পাসপোর্ট এর অনলাইন প্রসেস হয়ে গেছে। আমি সেই মেসেজ দেখে নিশ্চিন্ত হলাম। লিখলাম ধন্যবাদ জানাই আপনাকে। কিছুদিন পর মেয়ের মোবাইল ফোনে মেসেজ এলো পাসপোর্ট রেডি। ওনাকে জানালাম আমি মেয়ের পাসপোর্ট তৈরি হয়ে গেছে। উনি বললেন ঠিক আছে। পোস্ট অফিসের লোক দিয়ে যাবে আর কোনো ঝামেলা নেই চিন্তা নেই আপনার। সেই পাসপোর্ট ভেরিফিকেশন, কবিতা পাঠ,সেই সন্ধ্যার অভিজ্ঞতা আমার মনে বহু দিন জেগে থাকবে। উনি কবিতা লিখে চলেছেন হাসি মুখে সেই অফিস ঘরে বসে। হাসি মুখে কবিতা পাঠ করছেন। লেখা প্রকাশ হচ্ছে নানা পত্রিকায়। সেই সন্ধ্যার আলাপ আমাদের কি করে যে আপন করে দিলো কে জানে। 

পাসপোর্ট, পুলিশ, কবিতা - অভিজিৎ বসু।
পয়লা অক্টোবর, দু হাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেহাল খাতা ও আমি

রতনপল্লীর ফলপট্টির আড্ডায় আমায় নিয়ে গিয়েছিলেন মধুদা অনেক দিন আগেই এক সন্ধ্যায়। ধীরে ধীরেই মধুদার স্মৃতি ক্রমেই ঝাপসা হচ্ছে যেনো তবুও হারিয়ে যাওয়া স্মৃতিও তো ঝাপটা মারে যে কোনোও সময় বৃষ্টি ভেজা পালাবদলের সন্ধ্যায়। তবু এতদিন পরেও কেমন করে যে সেই এই আড্ডার টেবিলে পড়ে এক কোণে পড়ে থাকা থাকা বেহাল খাতা, বেহাল টেবিল আর আমার বেহাল জীবন আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যা সব যে মিলেমিশে একাকার হলো আমার। কে জানে সেই থপ থপ করে রাস্তা পার হওয়া সেই বুড়ো ব্যাঙের মতোই তো আমার এই বুড়ো বয়সের জীবন। আমার এলোমেলো এলেবেলে বিন্দাস সাদা জীবনের কালো কথার বেহিসেবী টোটো চালকের জীবন নিয়ে হাজির হলাম আমি বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই বেহাল খাতার সামনে আজ। হাজির হলাম আকাশ দেখার নেশায় সেই বুঁদ হয়ে থাকা জীবন কাটিয়ে দেওয়া সেই নিখিলেশদার ডাকে। যিনি মাটিতে পায়ে হেঁটে সাইকেল চালিয়ে দিব্যি এই বয়সেও আকাশ দেখার নেশায় আচ্ছন্ন হন বারবার। কত যে বেহাল জীবন আমাদের চারপাশে ঘুরে বেড়ায় এমন। আসলে কে আর কাকে ডাকে এই বুড়ো বয়সে ডাকে বলুন তো আজকাল। আর আমার যে ডাক পড়েনা কোথাও কোনোও জায়গায় সব জায়গায় আমি যে বা...

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

বসন্তের মল্লিকা

মন কেমন করা ভোরে ঘুম জড়ানো চোখে, তোমার মুখে, ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে মল্লিকার  প্রস্ফুটিত রূপ। তোমার পুরু ওষ্ঠের কালো তিলের হাতছানি এড়াতে প্রাণপনে লড়াই করি আমি দিন ভোর। ঠিক যেমন করে কাক-কোকিলের লড়াই বাঁধে নিম গাছের মাথায় দুপুর বেলায়। যে মুখের মায়ায় আমি লুটায়ে পড়ি বার বার তোমার মল্লিকা বনে। হাজার বছর বছর ধরে অপেক্ষা করি আমি শুধু তোমারই জন্য। যে অপেক্ষার দিন, রাত, ঘন্টা, প্রহর গুনি আমি  সব সময়। রাতের অন্ধকারে মাথার ওপর ব্যবিলনের ঘড়ির ঘড় ঘড়ে আওয়াজ। দুলকি চালে চলা সিলিং ফ্যানের মাথা দুলিয়ে ঘুরে যাওয়া। হালকা হাওয়ায় উড়ে যায় পাখির পালক, উড়ে যায় বসন্তের প্রলাপ বকা বিধুর আঁধার মাখা মন। যে মনের মণিকোঠায় আজও অমলিন সেই মায়াময় হাসি, সেই কালো তিলের স্পর্শ। সেই ভেজা ঠোঁটের মন কেমন করা কুহু কুহু ডাক। আমি চুপটি করে বসে থাকি একা রাতের অন্ধকারে জানলার গারদ ধরে। গারদের ঠাণ্ডা লোহার রডে চিবুক ঠেকিয়ে বসে থাকি শুধু তোমারই জন্য। ঠাণ্ডা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বসন্তের প্রলাপ বকা ভোর।  যে ভোর বেলায় মল্লিকার গন্ধে মাতাল হয় আমার সারা শরীর, মন। বসন্তের মল্...

ভূত ধরার অভিযান ও রাজনীতি

ভূতের ভবিষ্যৎ এর পর এখন ভোটের ভবিষ্যত নিয়ে চিন্তায় আছে শাসক দল তৃণমূল। যদিও এতে আমার মনে হয় ভূতেরাও বেশ বিরক্ত হয়ে পড়েছে একটু। বেশ সুখেই দিন কাটছিল তাঁদের হঠাৎ করেই কেনো যে এই ভূত ধরার অভিযান শুরু হলো রাজ্যে জুড়ে কে জানে। তবে না দিদির নির্দেশ বলে কথা। ভূত ধরতে তাই সকলের নেমে পড়া মাঠে ময়দানে। দলের ছোটো , বড়ো, মেজো, সেজো, এমনকি কোলের বাচ্চারও জরুরী ভিত্তিতে ভূত ধরার অভিযানে অংশ গ্রহণ করা।  জেলায় জেলায় এখন ভূত ধরার কাজ চলছে জোর কদমে। তবে শুধু ভূত ধরলেই হবে না কত ভূত ধরা হলো। কেমন ধরনের ভূত ধরা হলো তার হিসেব পেশ করতে হবে সপ্তাহে সপ্তাহে দলীয় কার্যালয়ে। মামদো না শাকচুন্নি তারা। শুধু হিসেব পেশ করলেই হবে না ভূত ধরার কাজে সত্যিই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, লোক রাস্তায় সব বাড়িতে বাড়িতে গেছে কি না তার ছবিও প্রকাশ করতে হবে। সেই ছবি আপলোড করে জানাতে হবে, হ্যাঁ ভূত ধরার অভিযানে তাঁরা সামিল হয়েছেন সত্যিই সত্যিই। কেউ ফাঁকি মারেনি একদম কাজে। কেউ কাজ না করে ঘরে বসে থাকলেই সে কিন্তু বাদ পড়ে যাবে। একদম কড়া নির্দেশ দলের নেত্রীর।  ক...