সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাইডার দেবু

শীতের সকালে ঘুম ভেঙে উঠেই আজ সেই দেখতে হিরো দেবুর মুখটা ভেসে এলো আমার কাছে। সেই আমাদের ২৪ ঘণ্টার রাইডার দেবু। কি রে দেবু, কোথায় রে ক্যাসেটটা (পরে যেটা চিপ হয়ে হলো ক্যাসেট থেকে) সেটা এনে দে দেবু। খবরটা ধরাতে হবে তো। একটু পরেই তো অফিসের বাবুরা চিৎকার করবে। দেবুর হাত নেড়ে অভয় বাণী দিয়ে একগাল হেসে উত্তর, দাদা তুমি কোনোও চিন্তা কোরো না আমি আছি তো নাকি, এত টেনশন নাও কেনো তুমি। এই আমি যাবো আর আসবো। বলেই অফিস এর নীচে গিয়ে মোটর সাইকেল স্টার্ট করে দিত সে ঠিক সিনেমার হিরোর মতো। আর নিমেষে খবরের স্পটে পৌঁছে রিপোর্টার এর কাছ থেকে ক্যাসেট নিয়ে বা চিপ নিয়ে অফিস এসে আমার টেবিলে ক্যাসেট ছুঁড়ে দিয়ে বলতো অভিজিৎ দা এই নাও। আর একদম শাহরুখের মতো করে একগাল হেসে বলতো এর জন্য এত চাপ নিওনা তুমি। আমি আর জয় আছি তো নাকি। 


হ্যাঁ, এই বাংলা মিডিয়ায় একটা সময় রাইডার এর চল ছিল বেশ। সেই ঘটনার স্পট থেকে দ্রুত প্রথম ছবি হবার পরেই অফিস এর রাইডার বয় দ্রুত গতিতে তার নিজের মোটর সাইকেল করে সেই স্পটে পৌঁছে গিয়ে রিপোর্টার এর কাছ থেকে সেই ক্যাসেট নিয়ে এসে অফিস এর অ্যাসাইনমেন্টের টেবিলে পৌঁছে দেওয়া। আর সেই সময় অ্যাসাইনমেন্টের টেবিলের দায়িত্বে থাকা ব্যক্তি ক্যাসেট পেয়েই চিৎকার করে বলতেন, ছবি এসে গেছে দেখাও, দেখাও। আর তিন্নি তখন রান ডাউন এর টেবিল এ বসে বলতো অভিজিৎ দা ছবিটা কেটে আসতে দাও আমার কাছে ঠিক দেখাবো আমি। অযথা এত উত্তেজিত হয়ে যাওয়া ভালো নয় দাদা। এবিপি তো কত আগেই দেখিয়ে দিয়েছে এই ছবিটা।

সত্যিই সেই দিনগুলো কিন্তু বেশ ভালই ছিল সেই সময়। সেই দৌড়ের জীবন, সেই ছুটে বেড়ানোর জীবন, সেই রাইডার দেবু আর জয়ের জীবন গুলো বেশ ভালোই ছিল কিন্তু। আর সেই সময় তিন্নির ভয়ে কিছুটা আমি গুটিয়ে যেতাম ওর দাপুটে মূর্তি দেখে। আর ধীর পায়ে সেই বাংলা মিডিয়ার বিখ্যাত সুবীর চক্রবর্তী এসে বলতো এই বুড়ো তুমি চুপ করবে কি। আমি আছি তো ছবি কাটছে নরেন ঠিক দেখানো হবে। অযথা চিৎকার করোনা তুমি। এইভাবেই দড়ি টানাটানির খেলা চলতো প্রোডিউসার আর অ্যাসাইনমেন্টের মধ্যে। কিন্তু দু পক্ষের সম্পর্ক নষ্ট হয়নি কোনওদিন।

আমার আবার একটু ওই অ্যাসাইনমেন্টের টেবিলে বসলে ওই উত্তেজনা অনুভব না করলে কেমন যেনো পানসে পানসে লাগতো কাজটা। ঠিক ওই বুড়ো বয়সে ভায়াগ্রা সেবনের মতো ব্যাপার আর কি। সে যাকগে কথা হচ্ছিল রাইডার নিয়ে। এই বর্তমানের বাংলা মিডিয়ার এক বিখ্যাত ক্রাইম বিটের রিপোর্টার তো তার আগের প্রথম জীবনে সেই রাইডার এর কাজ করতে করতেই কেমন করে স্পটে গিয়ে ক্যাসেট নিয়ে আসতে আসতেই খবরকে ভালোবেসে একদিন বিখ্যাত ক্রাইম বিটের সাংবাদিক হয়ে গেলো কেমন করে কে জানে নিশ্চয়ই ডেডিকেশন ছিল তাঁর। 

আর সেই সাংবাদিক যে ক্যাসেট নিয়ে আসতে গিয়ে একদিন নিউ মার্কেট থানায় বোধহয় হেলমেট ছাড়া আটকা পড়লো। থানা থেকে ফোন এলো নিউজ এর অফিসে। এই নামে কেউ কি আছেন আপনাদের। আর প্রথমে না বলেও পরে অফিস এর এক কর্তা ব্যক্তির কাছে সেই জেলা রিপোর্টার এর ফোন আসায় তিনি থানায় ফোনে যোগাযোগ করে বললেন হ্যাঁ, সে আমাদের অফিসের লোক। সত্যিই এমন কত যে ঘটনার কথা মনে পড়ে যায় আমার এই শীতের সকালে লেপ মুড়ি দিয়ে শুয়ে কে জানে। 

আসলে কেমন করে যে রাইডার এর প্রয়োজন ধীরে ধীরে ফুরিয়ে গেলো এই হৈ হৈ করা খবরের নিউজ এর অফিস চত্বরে আমরা ঠিক বুঝতেই পারলাম না। কমলো ওবি ভ্যানের ব্যবহার, কমলো রাইডার বয় দেবু আর জয় এর দৌড়ের কাজ অনেকটাই। কমলো সেই জিতু, মোটা মত দেবাশীষ আর সেই ড্রাইভার কি নাম বেশ ভুলে গেছি আমি তাদের আউটডোর এর কাজও। দিব্যি সুখের আবেশে মোড়া সংসার জীবন চলতো ওদের একসময়। রোজ সন্ধ্যা হলেই সেই মোটা দেবু আসতো দাদা কাল ওবির ডিউটি দাও কোথাও যাই বাইরে। কে কোথায় এখন আছে কে জানে। ওদের সবার মাথার ওপরে সেই মলয় দা ভি স্যাট ইনচার্জ সেও আর নেই ২৪ ঘণ্টায়।
একদিন হঠাৎ করেই কেমন করে যেনো দেবু সামনে এসে দাঁড়ালো দাদা কাল থেকে আমি আর আসছি না। পরে শুনলাম দেবুর কাজ আর নেই। সেই দেবু আর জয় এর জুটি ভেঙে গেলো হঠাৎ করেই এগিয়ে থাকে এগিয়ে রাখে ২৪ ঘণ্টায়। সেই ওদের একসাথে দুজনের দৌড়। সেই ওদের একসাথে একাধিক কাজ করে খবরের ক্যাসেট পৌঁছে দিয়ে অফিসের নাম উজ্জ্বল করা। সেই খবর দেখিয়ে নিউজ চ্যানেলের টিআরপি বাড়িয়ে দেওয়া এই সব এর মধ্যে তো সেই রাইডার দেবু, রাইডার জয় এর একটু হলেও ভূমিকা ছিল এই সংবাদ মাধ্যমে একদিন। আজ তারা বেশ ব্রাত্য হয়ে গেছে এই দ্রুত বদলে যাওয়া মিডিয়ার বাজারে। সেই খবরের দুনিয়ায় এখন লাইভ ইউ আর ট্রিবিউ এর দাপটে কেমন সব রাইডার বয়দের জীবন এলোমেলো হয়ে গেছে অনেক আগেই। 

আসলে এই মিডিয়ার বদলে যাওয়া আর দ্রুত গতিতে নিজেদের স্বার্থে অভিযোজিত করে নেওয়ায় রাইডার দের এখন শুধুই পরিযায়ী পাখির মতই কোনোও রকমে বেঁচে থাকার চেষ্টা করা। কোনরকমে নিজেকে বদলে নিয়ে,পাল্টে নিয়ে সেই দৌড়ে টিকে থাকার চেষ্টা করা। সত্যিই অসাধারণ এই মিডিয়ার জীবন। অসাধারণ এই মিডিয়ার সাংবাদিকদের জীবন। অসাধারণ এই রাইডারদের জীবন। 
যে দৌড় ঝাঁপ এর জীবনে হঠাৎ করেই কেমন করে একদিন স্থবিরতা নেমে আসে। থেমে যায় ওদের সেই দৌড়। কমে যায় ওদের ক্যাসেট আনার কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলে খবরের দুনিয়া। যে খবরের দুনিয়ায় আজ কেমন যেনো সেই দৌড়ে বেড়ানো, ছুটে বেড়ানো দেবুরা ক্রমেই যেনো পিছিয়ে পড়ছে ধীরে ধীরে। ভালো থাকিস ভাই দেবু। বহুদিন তোর সাথে দেখা হয়নি। কথা হয়নি তোর সাথে। আর আমার শোনা হয়নি, দাদা আমি আছি তো চাপ নিওনা তুমি একদম। ভালো থাকিস ভাই দেবু। মন দিয়ে কাজ কর তুই নতুন চ্যানেলে। 

রাইডার দেবু - অভিজিৎ বসু।
বাইশ জানুয়ারী দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

সুসমীর ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমার কলেজের বন্ধু সুসমীর এর কথা। ওর ভালো নাম সমীর ঘোষ। ওর বাড়ী শ্রীরামপুরে। আমার সাথে ওর আলাপ শ্রীরামপুর কলেজে পড়ার সময়। সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা হবে। আসলে কলেজের বেঞ্চিতে বসে ওর গলার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। ছেলে মেয়ে সবাই ওর গানের ভক্ত হয়ে গেলাম একদিন ওর গান শুনেই। মেয়েরা তো ওর ফ্যান হয়ে গেলো ওর গানের জন্য।  পরে আমাদের কলেজ জীবন শেষ করে আমরা এদিক ওদিক টুকটাক কাগজে লেখার জগতে দুজনেই প্রবেশ করেছি আমরা। একদিন খুব সম্ভবত বর্তমান কাগজে বিজ্ঞানের পাতায় দেখলাম সুসমীর দাস নামে এক জনের লেখা বেরিয়েছে।সেই সময় বিজ্ঞানের পাতা দেখতেন বর্তমানের রূপকুমার বসু। আমার সাথেও পড়ে রূপদার আলাপ হয়েছিল এই লেখার সূত্রেই।  মনে পড়ে প্রতি লেখায় পঞ্চাশ টাকা দিত বর্তমান‌ কাগজ সেই সময়। সমীর তখন বিজ্ঞান নিয়ে লিখছে, আকাশবাণী তে নানা অনুষ্ঠান করছে। এরপর তারা নিউজ ডেস্ক এর কাজে যোগদান করে সে। দীর্ঘ দিন তারা নিউজ এর কাজ করেছে সে। এই হলো সুসমীর এর জীবনের রেখাচিত্র।  কিন্তু আমার সাদা জীবনের এমন এক সাদা মানুষের ...

ভূত চতুর্দশীর সেই রাত

জীবনে আলো নেই, এদিকে ঘরে টুনি লাইট লাগাচ্ছি আর স্টাইল করে ছবি তুলছি। সত্যিই কত বিচিত্র আয়োজন আর বিচিত্র জীবন। ভূত চতুর্দশীর সন্ধ্যার আলোকজ্বল এই অমলিন, ঝাপসা, ম্রিয়মান এই ছবিটা ধরা থাকলো আমার জীবনের টাইমলাইনের ফেসবুকের পাতায় আলতো করে।  ঘরের দুয়ারে বাতি দিয়ে অন্ধকারের রাজ্যে চলে যাওয়া। আর পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার আত্মীয়দের পথ দেখালাম আমি। হ্যাঁ, যে পথ ধরে আমাদের ছেড়ে যাওয়া মানুষজন এসেছিলেন তাঁরা সেই মহালয়ার পুণ্য প্রভাতে। তাঁদের তর্পণ করে স্বাগত জানিছিলাম আমরা সবাই। এতদিন ধরে এই উৎসবের আনন্দে আলোকমালায় কেমন ঘুরে বেড়ালেন তাঁরা খুশি মনে। আজকের রাত তাঁদের আবার সেই ফিরে যাওয়ার রাত। যে রাতে ঘুম আসেনা কিছুতেই। যে রাতের অন্ধকারে কত কিছুই যে ঘটে যায়।   যাঁরা এতদিন এই পৃথিবীর টানে, আপনজনদের টানে পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই তাঁরাই আজ আমাদের ছেড়ে প্রিয়জনদের সবাইকে ছেড়ে ধীরে ধীরে চলে যাবেন দূরে,অনেক দূরে। আর আমরা তখন ঘরের দুয়ারে, উঠোনে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সেই তাঁদের যাত্রাপথকে সুগম করবো আলোক সজ্জা দিয়ে। এটাই হলো ভূত চতুর্দশীর সেই আল...

কুণাল ঘোষের বার্তা ও টোটো চালকের কিছু কথা

কুণাল দার সাথে কাজ করিনি আমি কোনোদিন। বাংলা সংবাদের জগতে অনেক বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আছেন। যাঁদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে এই বাংলার মিডিয়ায়। আজ সেই কুণাল ঘোষ সংবাদ প্রতিদিন কাগজ থেকে কনসাল্টিং এডিটর পোস্ট থেকে সরে গেলেন। একদিকে তাঁর বিধায়ক হয়ে যাওয়া সরকার এর বদল হয়ে যাওয়া। আর তাই তিনি প্রতিদিন কাগজের দায়িত্ব থেকে সরে গেলেন তেমন এক বার্তা দিলেন তিনি নিজেই।  কুণাল ঘোষ এর সাথে আমার আলাপ বিশেষ নেই। সেই মহাকরণে করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘরের দিকে। তাঁর আগে পিছে সংবাদ মাধ্যমের কাজ করা রিপোর্টারদের ভীড় তাঁকে ঘিরে ভীড় করে আছেন আমিও দূরে আছি দাঁড়িয়ে। সেই বহু বছর আগে হাফ শার্ট পরে বিকেলের দিকে মদন মিত্রের অফিসে আসতেন। ২৪ চৌরঙ্গী রোড এর অফিসে ধর্মতলার কাছে। সান্ধ্য প্রতিদিন কাগজ পকেটে নিয়ে। রণজিৎ থাকতো সেই সময়। সেই সব দিন এর কথা মনে পড়ে যায় আজ আমার। সেই কঠিন বাম আমলে তাঁকে কাজ ছেড়ে চলে যেতে হয়নি একদমই। আর আজ সরকার বদলের সাথে সাথেই দিকে দিকে কাজ ছাড়ার হিড়িক পড়ে গেছে যে চারিদিক জুড়েই এই বাংলার মিডিয়ায়।  ইটিভির কাজের স...

রক্তাক্ত আমি

অর্থহীন, শব্দহীন,জীবনের অপমান বড়ই যন্ত্রণার। জীবনের অনুরণনে অপমানের ছলাৎ ছলাৎ শব্দ, শুনতে শুনতে ধীর পায়ে এগিয়ে চলা। ছিপখান ডিঙ্গি নৌকা বেয়ে নিজের মত করে অন্তরীণ হয়ে ভেসে বেড়ানো, এদিক থেকে ওদিক পানে। শঙ্খচিলের ডানায় তখন, রামধনুর সাত রঙ এর স্বপ্নের ঘুম জড়ানো ভোরের আস্তরণ। শালিকের ভেজা পায়ে, জলের ছলাৎ ছলাৎ শব্দের বাঙময় অব্যক্ত ধাক্কা। যে ধাক্কায় দ্বিখণ্ডিত হয় জীবনের অর্থ, অনর্থ, সৃষ্টি, অনাসৃষ্টি, সুখ, অসুখ,ভালোবাসা, ঘৃণা আরও কত কি।  চোখ খুলে দেখি বদলে গেছে, জীবনের উপল উপত্যকার ঢেউ খেলানো রাস্তার, সোজাসাপ্টা সেই বহু চেনা গলিপথ। যে গলিপথের চেনা রাস্তায় হাঁটতে নেমে রক্তাক্ত হই আমি বার বার। তবু রাতের আঁধার গায়ে মেখে রক্তাক্ত আমি ঘুরে, বেড়াই এদিক থেকে ওদিক। হাতড়ে খুঁজে বেড়াই রামধনুর রং মাখা ভোর। রক্তাক্ত আমি - অভিজিৎ বসু। ষোলো জুন, দু হাজার চব্বিশ।