সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভার্চুয়াল বিশ্ব গিবলি ট্রেন্ড ও আমার আপনার বদলে যাওয়া

চারিদিকেই এখন বদলে যাওয়ার হিড়িক পড়ে গেছে গোটা বিশ্ব জুড়েই। আট থেকে আশি সবাই এখন গিবলি জ্বরে আক্রান্ত। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই বদলে যাওয়ার ছবি থিক থিক করছে আর গিজ গিজ করছে চারিদিকে। পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা পল্টু বদলে যাচ্ছে এক নিমিষে ঝাঁ করে কাউকে কিছু না বলেই। পাশের বাড়ির লো কাট ব্লাউজ পড়া, মুখে স্নো পাউডার মাখা কল্পনা বৌদি যে বয়স লুকিয়ে প্রেম করার চেষ্টা করছে এই পড়ন্ত যৌবনেও, সেও কেমন ঝাঁ করে বদলে নিচ্ছে এক লহমায় নিজেকে এই ভার্চুয়াল দুনিয়ায়। সদ্য কলেজে প্রেমে পড়া সুদেষ্ণা আর সুদর্শন যুবক কৃষ্ণ এক লহমায় বদলে যাচ্ছে কেমন করে ম্যাজিক এর মতোই। সত্যিই এই বদলে যাওয়াটা বেশ ভালোই। 


আমাদের জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর পরশ্রী কাতরতার মাঝে বদলে যাওয়া হাসি হাসি মুখের ছবি ভেসে উঠছে ফেসবুকের পর্দায়। আসলে এটা একটা বেশ ভালো ব্যাপার চলছে গোটা বিশ্ব জুড়েই। পুঁজিবাদের জমানায় এই দ্রুত হারে নিজেকে বদলে ফেলার চেষ্টা করা। সমাজতন্ত্রের স্বপ্ন দেখা একদা যে পৃথিবী এখন দ্রুত গতিতে ছুটছে পুঁজিবাদের তালে তাল মিলিয়ে। টোকিও থেকে ম্যানহাটন, জার্মান থেকে গ্রেট ব্রিটেন গোটা বিশ্ব জুড়েই এখন উদার অর্থনীতির খোলা হাওয়া। যে হাওয়ায় ভাসতে ভাসতে মুখের বলি রেখার ওপর হালকা পলেস্তারা দিয়ে একটু বদলে নেবার চেষ্টা করা আর কি। 

আচ্ছা বদল কি এই আমার আর আপনার এই হাল আমলে একবিংশ শতকে এসে হলো। সদ্য আমরা এই ভার্চুয়াল দুনিয়ায় নিজেকে বদলে নেবার খেলায় মেতে উঠলাম নতুন করেই। না, মনে হয় সেই কৈশোর আর যৌবনের আমি যে কবেই বদলে গেছি। সেই কলেজে পড়ার সময় অচেনা অজানা এক দীঘল চোখের মেয়ের প্রেমে পড়ে ঘরছাড়ার স্বপ্ন দেখা আমি যে কবেই বদলে গিয়ে, অতীত ভুলে গেছি নিজে নিজেই আজ। সেই একান্নবর্তী পরিবারের সদস্য হওয়া আমি কবেই যে বদলে গিয়ে এখন এক একাই বাঁচি নিজের মতো করেই। নিজের দুনিয়ায় আর নিজের সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ছোট্ট সংসারে মেয়ে আর বৌকে নিয়ে। 

যে বাঁচার মধ্যে লুকিয়ে বাঁচা আছে, যে বাঁচার মধ্যে একে অপরকে টপকে বাঁচা আছে। যে বাঁচার মধ্যে এই বদলে যাওয়া জীবনের মধ্য একটা প্রাণহীন বাঁচা আছে। যে বাঁচার মধ্যে শুধুই লোক দেখানো বেঁচে থাকার উজ্জ্বল ছবির মধ্য সেই কবির বিখ্যাত লাইন মরার মত বাঁচা আছে। আর এই ভার্চুয়াল দুনিয়ায় নিজেকে ভাসিয়ে দিয়ে বাঁচা আছে।

আর তাই বোধহয় এই ভার্চুয়াল দুনিয়ায় নিজেকে ভাসিয়ে দিয়ে বেঁচে থাকা। আর তাই বোধহয় বদলে যাওয়া মানুষটার নিজেকে একটু পরখ করে নেওয়া। সত্যিই বদলানোর ছবিটা কেমন লাগে দেখতে আমায় এই এতদিন পর। যে বদলে যাওয়া পল্টু, পাড়ার কল্পনা বৌদি, সুদেষ্ণা আর কৃষ্ণর মত নিজেকে বদলে ফেলে এখন নতুন রূপে নিজেকে আবিষ্কার করা। আর তাই আমরাও বদলে গেলাম অনেক কষ্ট করে। আঙ্গু, পাঙ্গু আর গাঙ্গুর বদলে যাওয়া। সত্যিই অসাধারণ এই বদলে যাওয়া জীবন আর জীবনের মোহ। যে জীবন এখন শুধুই গিবলি জ্বরে আক্রান্ত। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দ্রুত হারে নিজে নিজেই বদলে যাচ্ছে সে। আর এ আই এর আয়নার সামনে দাঁড়িয়ে সেই বদলে যাওয়া অবয়ব দেখে মিটিমিটি হাসছে।

ভার্চুয়াল বিশ্ব, গিবলি ট্রেন্ড ও আমার আপনার বদলে যাওয়া - অভিজিৎ বসু 
একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য মেয়ের মোবাইল।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...